You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৬ (Weekly Hangout -6 Report)

in আমার বাংলা ব্লগ5 years ago

Discord ফোনে ইন্সটল করেছিলাম শুধুমাত্র আমার বাংলা ব্লগে জয়েন করার জন্য। তার আগে আমি জানতাম না এই অ্যাপসটা দিয়ে আসলে কি করে। আর দিনশেষে আমি যা পেলাম, সত্যিই আমি মুগ্ধ। অনেকদিন পর বাড়িতে বসে এত মজার কিছু সময় কাটালাম। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন কারি দের নাম ঘোষণা করার পর যখন দেখলাম আমার নাম নেই, আমি শুধু ভাবলাম ফাটা কপাল আমার 🤪😂। আর তারপর যখন শুভ ভাই আমার নামটা ঘোষণা করলেন বিজয়ী হিসেবে আমি নিজে বিশ্বাসই করতে পারিনি। 🥰🥰 ।

আমার দেখা সেরা কমিউনিটি আমার বাংলা ব্লগ। সব থেকে বড় কথা এই কমিউনিটির মডারেটর থেকে শুরু করে সকল সদস্যই অনেক অনেক বেশি আন্তরিক। বৃহস্পতিবার ওই রাত টার পর থেকে আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা কয়েকগুণ বেড়ে গেছে। ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই আপনাকে। মজার মুহূর্তগুলো কে আরেকবার স্মরণ করিয়ে দেয়ার জন্য।

Sort:  
 5 years ago 

এটা আমাদের জন্য বেশ আনন্দের ভাই, আমরা সবাইকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাচ্ছি। আমরা পারস্পরিক সুস্পর্কের উপর বেশী গুরুত্বারোপ করি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39