❤️Happy Anniversary দাদা ও দিদিভাই ❤️ আজকের এই দিনে আমার ছোট্ট আয়োজন 🎼 🎵

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

যদিদং হৃদয়ং তব,
তদস্তু হৃদয়ং মম।
যদিদং হৃদয়ং মম,
তদস্তু হৃদয়ং তব।।

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই মন্ত্রটাই উচ্চারন করে অগ্নিকে স্বাক্ষী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় @rme দাদা এবং @tanuja দিদিভাই।

হ্যাঁ, আজ তাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। তাই আজকের এই দিনে দাদা এবং দিদিভাই কে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বর যেন তাদের হাসি খুশি রাখেন সারা জীবন। সারাটা জীবন যেন হাতে হাত রেখে পাশাপাশি থেকে সকল প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যেতে পারেন এই প্রার্থনাই করি।

IMG_20221204_204643.jpg

IMG-20221203-WA0003.jpg

ভেবেছিলাম অনেক কিছু লিখব আজকের এই দিনে। সত্যি বলছি লিখতে নিয়ে গুলিয়ে ফেলছি বারবার। আসলে এই দুজন মানুষকে নিয়ে যত লিখবো ততোই কম হবে হয়তো। এমন বড় মনের এবং এত উদার মনের মানুষ হয়তো এই যুগে পাওয়া বেশ কষ্ট সাধ্যই হয়ে যাবে। আর আমি বলবো আমি অনেক ভাগ্যবান যে আমি এই দুজন মানুষের সান্নিধ্য খুব কাছে থেকে পাওয়ার সুযোগ পেয়েছি। ছোট ভাইয়ের স্নেহ পেয়েছি। নিজেকে নতুন করে এগিয়ে নেওয়ার দীক্ষা পেয়েছি।

happy anniversary (Poster Landscape).png

এত দূর থেকে ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা জানানো ছাড়া হয়তো তেমন কিছুই আর আমার দেবার নেই। তাই চেষ্টা করেছি নিজের মত করে ছোট্ট একটা লেখা লিখে সেটায় একটু সুর দেওয়ার। আর তারপর একটু পাগলামো করে গেয়েও ফেলেছি সেটা। আজকের এই বিশেষ দিনে এই গানটাই দাদা এবং দিদিভাই কে উপহার দিলাম।

লিরিক্স:

মেঘেদের দলে তুমি
হারিয়েছো নাকি শুনি
রং ধনু ছুয়ে আজ
আবার আসবে জানি

মেঘবালিকা ঐ রঙ্গিন দেশে
নেবে কি আমায় বলো ভালোবেসে
তোমায় নিয়েই হোক কাব্য রচনা
হারিয়েছি তোমাতে তুমি কি জানো না

বসন্তে হওয়া দোল দিয়ে যায়
তোমার হাসিতে আমি আমাকে চাই
দ্বিধাহীন প্রশ্নেরা যাক উড়ে যাক
তোমায় নিয়ে জীবন পূর্ণতা পাক

মেঘেদের দলে তুমি
হারিয়েছো নাকি শুনি
রং ধনু ছুয়ে আজ
আবার আসবে জানি

*❤️❤️❤️

সত্যি বলতে এই লেখাটা যখন লিখছিলাম তখন দাদার কথা মনে করেই লিখছিলাম। আমি ইমাজিন করছিলাম যে, দাদা এই গানটা দিদিভাইয়ের দিকে তাকিয়ে গেয়ে গেয়ে তার অনুভূতি গুলো প্রকাশ করছে। 🥰🥰💞।

কথায় কথায় অনেক কিছুই বলে ফেললাম। সবশেষ এটুকুই বলবো, ভগবান যেন দাদা এবং দিদিভাইকে সব সময় ভালো রাখে এবং সুস্থ রাখে এটাই প্রার্থনা করি। বসন্তের মাতাল হাওয়া ভালোবাসার এই জুটিকে সর্বদা দোলা দিয়ে যাক। প্রেমের নতুন ছন্দ বসুক প্রতিটা দিন, প্রতিটা ক্ষণে।

Sort:  
 4 years ago 

দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে চমৎকার গেয়েছেন। দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীকের শুভেচ্ছা ও ভালোবাসা। দাদা বৌদির জন্য অনেক অনেক দোয়া। পুরো পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক এই কামনাই করি। আপনার জন্য ও শুভ কামনা রইলো 🤲

 4 years ago 

অনেক ধন্যবাদ লিমন ভাই। খুব খুশি হয়েছি আপনার মন্তব্য পেয়ে। ভালো থাকবেন।

 4 years ago 

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে দারুণ ও লিখেছেন। আসলে দাদা ও বৌদিকে না দেখলে বুঝতে পারতাম না এখনো উদার মনের মানুষ রয়েছে। সত্যি ভাইয়া অনেক ভালো লেগেছে। দাদা ও বৌদির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক ভালো থাকবেন।

 4 years ago 

আপনি খুবই দারুণ একটি গান লিখেছেন এবং নিজের কন্ঠে গেয়েছেন দাদা বৌদির বিবাহ বার্ষিক উপলক্ষে। সত্যিই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে শুনে। তাদের দিনগুলো যেন সব সময় ভালো যায় সেই কামনা করি শুধু। এই বাংলা ব্লগে কাজ করে তাদের মত উদার মনের মানুষের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগলো সত্যি। সত্যি আপনার কন্ঠে কিন্তু গানটি খুবই ভালো লেগেছে। আপনার গানগুলো আমার কাছে সব সময় ভালো লাগে।

 4 years ago 

যাক একটুও যদি ভালো লেগে থাকে তবে আমার এই আয়োজন টা সার্থক হয়েছে ভাই। অনেক ভালোবাসা রইলো। ভালো থাকবেন।

 4 years ago 

এক কথায় অসাধারণ। প্রশংসা করার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর গানের কথা সেই সাথে সুন্দর করে গাওয়া অসম্ভব সুন্দর হয়েছে। দাদা বৌদির বিবাহ বার্ষিকীর সেরা উপহার দিয়েছে ছোড়দা। সবসময়ই এরকম সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে আমরা চাই। দাদা বৌদির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সেই সাথে আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আসলে কিছু কিছু মানুষের জন্য মন থেকে কাজ করতে ইচ্ছে করে। আর সেই কাজ টা শেষ করতে পারলেও অনেক ভালো লাগা কাজ করে। দাদা ও দিদিভাই ঠিক তেমন মানুষ আমার জীবনে। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর একটা মন্তব্য পেয়ে বড়দি। ভালো থাকবেন। আর আশির্বাদ করবেন।

 4 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ একটি গান উপহার দিয়েছেন। আপনার গান সব সময় আমার খুব ভালো লাগে। দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে সত্যি খুব সুন্দর একটি গান পছন্দ করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে অবশ্যই দাদা বৌদি খুব খুশি হয়েছেন। আমার পক্ষ থেকেও দাদা বৌদিকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আর খুব সুন্দর গুছিয়ে লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। দাদা বৌদি যাতে সব সময় খুব ভালো থাকে আমাদের সবার এটাই কামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য।

 4 years ago 

সকাল সকাল এত সুন্দর একটা মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দাদা এবং দিদিভাই ও অনেক খুশি হয়েছে গান টা শুনে। ছোট এই আয়োজন টা সার্থক বলা যায়।

 4 years ago 

দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকীতে খুবই চমৎকার একটি উপহার দিয়েছেন। যা সত্যিই আমার কাছে অনেক মুগ্ধ হওয়ার মত। আপনার এই সেরা উপহার পেয়ে নিশ্চয়ই দাদা এবং বৌদি অনেক খুশি হয়েছেন। আপনার কন্ঠে গান এবং গাননের সুন্দর কথাগুলো সত্যি অনেক রোমান্টিক । এবং অর্থবহুল। শুভ বিবাহ বার্ষিকী দাদা এবং বৌদি।♥♥

 4 years ago 

হ্যাঁ আপু দাদা বৌদিরও বেশ ভালো লেগেছে আমার এই পাগলামো টা। হিহিহিহি,, ভালো লাগলো আপনার কাছ থেকে এত চমৎকার একটা মন্তব্য পেয়ে। দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ।

 4 years ago 

♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38