আজকের গানটা শুধু দিদিভাইয়ের জন্যই ❤️💐🙏 ।। Birthday Special for দিদিভাই

in আমার বাংলা ব্লগ3 years ago

নমষ্কার,,

জীবনে চলার পথে কখনো কখনো এমন কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে যায়, যারা নিজের অজান্তেই মনের গভীরে একটা আলাদা জায়গা নিয়ে নেয়। আর এই মানুষগুলো নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকে সব সময়। যাদের অবদান আমাদেরকে সারাজীবনের জন্য ঋণী করে দেয়। ঠিক তেমনি দুজন মানুষ হলেন আমাদের শ্রদ্ধেয় @rme দাদা এবং @tanuja দিদিভাই। এই দুজন মানুষকে নিয়ে লেখা আমার মত অতি ক্ষুদ্র কারো পক্ষে কখনোই সম্ভব নয়। তারপরও অনেকটা দুঃসাহস করেই আজকের আয়োজনটা করছি শুধুমাত্র আমার দিদিভাইয়ের জন্য।

দুদিন আগে যখন দিদি ভাইয়ের জন্মদিন ছিল, আমি শুধু তাকে ছোট্ট একটা মেসেজে হ্যাপি বার্থডে দিদিভাই লিখেছিলাম। এর বাইরে একটা কিছুও লিখিনি কারণ আমার ভেতরে ভীষণ খারাপ লাগছিল যে আমি দিদি ভাইয়ের জন্য স্পেশাল কোন কিছু করতে পারলাম না ছোট বোনের বিয়ের আয়োজন করতে নিয়ে। ভেতরে একটা আক্ষেপ ছিল প্রচন্ড রকমের। তবে যখন দেখলাম দিদি ভাইয়ের জন্য স্পেশাল হ্যাংআউট হচ্ছে সাথে সাথে মাথায় ঢুকলো যে আমিও কিছু একটা করব। আমার হাতে সময় ছিল মাত্র ২৪ ঘন্টা। কারণ আমাকে বিয়ের কাজে আবার বাড়ির বাইরে চলে যেতে হবে। আর ঐ এক রাতেই দু'লাইন লেখার চেষ্টা করলাম এবং পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সেটা কোন রকমে রেকর্ড করলাম।

শুভেচ্ছা বার্তা

শীতের চাদরে মুড়ে
কুয়াশা জড়ানো ভোরে
একফালি রোদ আজ তোমায় দিলাম

মেঘেদের ছোটাছুটি
পাখিদের খুনসুঁটি
নতুন দিনের শুরু জানিয়ে গেলাম

শুভদিন আজ জন্মদিন
দিদিভাইয়ের শুভ জন্মদিন
জন্মদিন শুভ জন্মদিন
দিদিভাই তোমার জন্মদিন

তোমার হাসিতে থাক এক গাল ছেলেবেলা
শিশির বিন্দু এঁকে সবুজ করুক খেলা
ভীষন খরায় তুমি শীতল ছায়া
নয়নো কাজলে তুমি মহামায়া

শুভদিন আজ জন্মদিন
দিদিভাইয়ের শুভ জন্মদিন
জন্মদিন শুভ জন্মদিন
দিদিভাই তোমার জন্মদিন

❤️💐❤️

দিদিভাই আপনি খুব ভালো করেই জানেন আপনার এই ছোট ভাই কতটা পাগল। তাই পাগলের এই ছোট্ট আয়োজন টা যদি এতোটুকুও ভালো লাগে আপনার তবেই আমার এই পাগলামি সার্থক 😊।

শুধু জন্মদিন বলে নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার দিদি ভাইকে এবং তার পরিবারকে যেন সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে। আর দিদি ভাইয়ের মুখের ওই মিষ্টি হাসিটা যেন ভগবান সব সময় একই রকম রেখে দেয় 🙏।

দিদিভাই অনেক জ্বালাতন করেছি আপনাকে, বিনিময়ে ছোট ভাইয়ের স্নেহ শাসন সবটাই পেয়েছি। এখন একটু শান্তু থাকলেও যে কোন সময় আবার জ্বালাতন শুরু করব। হিহিহিহি।

আবারো জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি দিদিভাই। মা দুর্গা সর্বদা আপনার সহায় হোন 🙏। জয় মা 🙏❤️।

Sort:  
 3 years ago 

আপনি বৌদির জন্মদিন উপলক্ষে একটি সুন্দর গান লিখেছেন এবং নিজের কন্ঠে সেই গানটি গেয়ে আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। বৌদিকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

বাহ আপনি দেখছি বৌদির জন্মদিন উপলক্ষে একটি সুন্দর গান লিখেছেন এবং গেয়েছেন।আপনার গানটি একেবারে সমসাময়িক , শীতকালকে সামনে রেখে গানটি লিখেছেন, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলেই বৌদি একজন ভালো মনের মানুষ। বৌদি কে শুভ জন্মদিনের শুভেচ্ছা।

 3 years ago 

আমি দিদিভাই কে মাথায় রেখেই দুলাইন লেখার চেষ্টা করেছিলাম। বাকিটা কেমন হয়েছে জানি না। তবে ভালো লাগলো আপনার থেকে এমন সুন্দর একটা মন্তব্য পেয়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রথমে আমাদের প্রিয় তনুজা বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন।

বৌদির জন্মদিন উপলক্ষে সুন্দর গান পরিবেশন করেছেন । গান শুনে খুব ভালো লাগলো ভাই। গানের কথা গুলোতে প্রিয় বৌদির প্রতি জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশ করেছেন । আপনার কন্ঠে এত চমৎকার গান শুনে সত্যি বেশ মুগ্ধ হলাম। বৌদির জন্মদিন উপলক্ষে এত সুন্দর গান পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভালো লাগলো আপনার কাছ থেকে এমন সুন্দর মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার গানের গলাটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে ভাইয়া । তারপরে আবার এত সুন্দর একটি গান লিখেছেন তাও আবার এত অল্প সময় অসাধারণ গেয়েছেন কিন্তু বৌদির জন্মদিন উপলক্ষে গানটা ।আমার কাছে চমৎকার লেগেছে । বৌদির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও আপনার জন্যও অনেক অনেক শুভকামনা সবসময় ভালো থাকবেন ।

 3 years ago 

আপু যে কি বলেন ! 😀 আমি তো মজা করে একটু গাওয়ার চেষ্টা করি শুধু মাত্র। তবে হ্যাঁ এত অল্প সময়ে যে আমি কিছু করতে পারব এটা আমি নিজেও ভাবি নি কখনো। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার গান অনেক দিন থেকেই মিস্ করছিলাম দাদা। বৌদির জন্মদিন উপলক্ষে চমৎকার একটি গান লিখে কভার করেছেন। আপনার গাওয়া গান গুলো সব সময়ই ভালো লাগে। তবে আজকের গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আশাকরি গানটি শোনার পর বৌদির কাছে ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমি নিজেও আমার গানকে মিস করছিলাম ভাই 😅 তাই জন্যই তো দিদিভাইয়ের জন্মদিনে লিখে গাইলাম একটা। হাহাহাহা। ভালো থাকবেন লিমন ভাই।

 3 years ago 

আসলে ভাইয়া আপনার গানের গলা একেবারে অসাধারণ। আর সেটা যদি বৌদির জন্মদিন উপলক্ষে গাওয়া হয় তাহলে তো গানটা আরো চমৎকার হয়ে যায়। বেশ ভালো গেছেন। বিশেষ করে আপনার কন্ঠে গানটা আরো বেশি মধুর লাগল। আবার প্রতিটি গানের লাইনও সুন্দরভাবে উপস্থাপনা করলেন। বৌদির জন্মদিন উপলক্ষে বৌদিকে বেশ ভালই সুন্দর গান গেয়ে উপহার দিলেন। এটা তো সবচেয়ে ভালো লাগলো আরো। আশা করি আপনার গানটাও বৌদির নিশ্চয়ই ভালো লাগবে। দুর্দান্ত গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আর আমরাও আরো গান শুনতে চাই আপনার কন্ঠে।

 3 years ago 

সত্যি বলতে দাদা বৌদি খুবই স্পেশাল একজন মানুষ আমার কাছে। তাই তাদের জন্য কিছু করতে পেরে আমারও ভালো লেগেছে খুব। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি দেখছি বেশ চমৎকার গান করতে পারেন। তাও আবার আজকে দিদি ভাইয়ের জন্মদিন উপলক্ষে তার উপহার স্বরূপ গানটিকে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার কন্ঠ সুন্দর এই গান শুনতে পেরে।

 3 years ago 

আসলে দিদিভাই কে একটু স্পেশাল ফিল করানোর জন্যই এটুকু চেষ্টা করেছিলাম ভাই। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দিদির জন্মদিন কে সামনে রেখে খুব সুন্দর একটি গান লিখে গাইলেন।কাল তেমন শুনতে পাইনি।আজ শুনলাম।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অল্প হলেও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার এই গানটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এতটুকুও যদি ভালো লেগে থাকে তবেই আমার গাওয়া সার্থক আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জীবনে চলার পথে আমাদের সাথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা মনের অজান্তেই আমাদের আপন হয়ে উঠে। তারা সবসময় নিঃস্বার্থ ভাবে আমাদের পাশে থাকেন। যাই হোক বৌদির জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটি গান লিখেছেন। নিজের লেখা গান আবার খুব সুন্দর ভাবে গেয়ে শুনিয়েছেন। আপনার কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য সব সময় আরো সুন্দর কিছু করার জন্য আমাকে উৎসাহিত করে আপু। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

বৌদির জন্মদিনে" দিদি ভাই তোমার আজ জন্মদিন" গানটি চমৎকার হয়েছে দাদা। অসাধারণ সুন্দর কন্ঠে গেয়েছেন সুন্দর গানটি।ধন্যবাদ দাদা বৌদির জন্মদিনে সুন্দর একটি গান গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি গানটি শোনার জন্য। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38