টার্গেট ডিসেম্বর সিজন - ২ ।। ৭০০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ4 years ago

নমষ্কার,,

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নিজে অতটা ভালো নেই। কেমন যেন হালকা জ্বর জ্বর ভাব শরীরে। গলাটাও খুস খুস করছে। মোট কথা শরীরে অতটা আরাম পাচ্ছি না। আর বাড়িতে আসার পর থেকে লোড শেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম। শুনলাম কয় দিন হলো নাকি এমন হচ্ছে। ঢাকাতে তো এত কিছু বুঝতাম না। কারেন্ট গেলে অটো জেনারেটর চালু হয়ে যেত। কিন্তু বাড়িতে বেশ ভুগতে হচ্ছে।

20220704_212027.jpg

শেষ কিছু দিন হলো কলকাতা যাওয়ার পর্ব গুলো পোস্ট করছিলাম এক এক করে। আজ কি পোস্ট করব সেটাই বুঝে পাচ্ছিলাম না । হঠাৎ সুমন ভাইয়ের পাওয়ার আপ পোস্ট দেখে আমার মনে হলো অনেক দিন আমি পাওয়ার আপ করি না। আমার লক্ষ্য সেই এক জায়গাতেই আটকে আছে। তাই অন্য কিছু আর না ভেবে সাথে সাথে পাওয়ার আপ করে ফেললাম যতটা পারি। আর অনেক দিন পর আজ আবার একটা নতুন টার্গেট স্থির করে নিলাম। এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ৬০০০ স্টিম পাওয়ার পূর্ণ করা। জানিনা কতটা পারব। তবে ইচ্ছে আছে একটু একটু করে এগিয়ে যাওয়ার।

আসলে ব্যাক্তিগত কিছু কারণে আমি কাজের সাথে সেভাবে যুক্ত ছিলাম না। তো এখন আবার নতুন করে শুরু করে করেছি। আপনাদের সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই একদিন আমার লক্ষ্য ছুয়ে ফেলতে পারব।

আমার স্টিম পাওয়ার ছিল ৩৮৬০.৯৯৮। আজ আমি ৭০০ স্টিম পাওয়ার আপ করি। আর তারপর আমার মোট স্টিম পাওয়ার হয় ৪৫৬০.৯৯৩। আমার পাওয়ার আপ করার সামগ্রিক প্রক্রিয়াটা আমি কিছু স্ক্রীন শর্ট এর মাধ্যমে দেখাচ্ছি।

IMG_20220704_162401.jpg

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন আমার টোটাল স্টিম পাওয়ার ৩৮৬০.৯৯৮।

IMG_20220704_162427.jpg

তারপর আমি আমার মোট স্টিম থেকে ৭০০ স্টিম পাওয়ার আপ করি।

IMG_20220704_162454.jpg

আর এই ছবিতে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার আপ করার পর মোট স্টিম পাওয়ার হয়েছে ৪৫৬০.৯৯৩।

অনেক দিন পর পাওয়ার আপ করে সত্যি অনেক ভালো লাগছে। নিজের সক্ষমতা বাড়াতে আমরা সবাই ভালোবাসি। পুরো পৃথিবীটাই পাওয়ারের ভক্ত। যার যত পাওয়ার যে তত রাজত্ব করছে। তাই পাওয়ার আপ করে নিজের ভিত টা শক্ত করা একান্ত জরুরী হয়ে দাড়িয়েছে। আর এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপের বিকল্প নেই। হ্যাঁ এটা সত্যি প্রতি বার হয়তো বড় অ্যামাউন্ট পাওয়ার আপ করতে পারবো না। তবে ছোট ছোট করে জমাতে জমাতে একদিন বড় লক্ষ্যে ঠিক পৌঁছে যাব।

সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Sort:  
 4 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। গত দুইদিন ধরে আমাদের এখানেও এই অবস্থা, পরে কথা বলে জানতে পারলাম, সব জায়গায় নাকি এই অবস্থা। যাই হোক আশা করি খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।ধন্যবাদ

 4 years ago 

গরমের জন্যই শরীর টা আরো বেশি কেমন যেন হয়ে আছে। পুরো উত্তর বঙ্গ ভুগছে বিদ্যুৎ বিভ্রাটে। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। অনেক ধন্যবাদ আপু

 4 years ago 

এ সপ্তাহে আমার দেখা সবচেয়ে বড় অ্যামাউন্ট এর পাওয়ার বৃদ্ধি। ৭০০ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি নিজেকে সফলতার দ্বারপ্রান্তে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 4 years ago 

চেষ্টা করেছি ভাই যতটা সম্ভব করতে পারি। দোয়া করবেন এই ধারা যেন অব্যাহত থাকে।

 4 years ago 

আপনি একসঙ্গে প্রায় অনেকগুলো স্টিম সংগ্রহ করেছেন। এটা আমার মনে হয় এ সপ্তাহের সর্বোচ্চ সংখ্যা হবে, আপনার পোষ্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাই। এই ধারা টা বজায় রাখাই এখন টার্গেট। পাশেই থাকবেন।

 4 years ago 

অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়ার আপ করেছেন। যা দেখে ভালো লাগলো ভাই। এভাবেই এগিয়ে যান সামনের দিকে। আশা করছি অতিদ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 4 years ago 

ওরে বাবা আপনার পাওয়ার বৃদ্ধির পোস্ট দেখে আমার মাথা ভো ভো করে ঘুরছে ভাই। অনেক বড় অ্যামাউন্ট পাওয়ার আপ করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্ট দেখে আমি নিজেও পাওয়ার বৃদ্ধির জন্য অনুপ্রাণিত হলাম। এভাবেই এগিয়ে চলুন ভাইয়া তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

হাহাহাহা এভাবে বলেবন না ভাই। আসলে অনেকদিন করি নি তাই ইচ্ছে ছিল একটা বড় পাওয়ার আপ করার। ভালোবাসা রইলো ভাই।

 4 years ago 

অনেক বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করেছেন ভাইয়া। যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল আপনি যেন আপনার এই পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

খুব সুন্দর কথা বলেছেন ভাই। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

 4 years ago 

টার্গেট ডিসেম্বর কে সামনে রেখে আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আজকে অনেক বড় এমাউন্ট পাওয়ার আপ করলেন। এভাবে আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

ওয়াও আপনার পাওয়ার আপ দেখে সত্যি মনটা ভরে গেলো। এতো বড় এমাউন্ট পাওয়ার কপ করেছেন সত্যি দেখার মতো ছিলো। আপনার পাওয়ার থেকে অনুপ্রাণিত হলাম। আমিও এক সময় বড় রকম পাওয়ার আপ করবো।

 4 years ago 

অনেক দিন পর পাওয়ার আপ করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাই। পাশেই থাকবেন সবসময়।

 4 years ago 

অনেকর সমস্যা হচ্ছে শরীরের জ্বর জ্বর তবে আপনি সুস্থ হয়ে যান। এই কামনাই করি আর ভাই লোডশেডিং এর কথা আর বইলেন না এটা হয়ে যাচ্ছে। আপনি আজকে পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগছে। আপনি এভাবে পাওয়ার আপ করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি আপনার কাংখিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।

 4 years ago 

হ্যাঁ ভাই পরিচিত সবাই দেখি এই জ্বর নিয়ে ভুগছে। হঠাৎ করেই এমন অবস্থা। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 4 years ago 

অনেক বড় একটি স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিলেন নিজের একাউন্টে খুবই ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি দেখে নিজে অনেক উৎসাহ বোধ করছি নিজের একাউন্টে পাওয়ার বৃদ্ধি করার জন্য আসলে পাওয়ার বৃদ্ধি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুভ হোক আপনার আগামীর পথচলা পাওয়ার বৃদ্ধির মাধ্যমে

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38