দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় 🎼

in আমার বাংলা ব্লগ4 years ago

নমষ্কার,,

ঘূর্ণিঝড় এর জন্য বেশ ঝড় বৃষ্টি হয়ে গেল সারা দেশেই। আজ অনেকটা স্বাভাবিক রয়েছে আবহাওয়া। তবে মাঝ রাত থেকে শীতের আমেজ টা জেকে বসেছে। সকাল বেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে গিয়ে ট্যাপ ছাড়তেই ঠান্ডা জলের একটা ঝটকা এসে লাগলো। এই বছরে এই প্রথম বার শীতের সকালের একটা অনুভূতি কাজ করলো ভেতরে।

ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সারাদিন বেশ আলসেমিতেই কেটেছে। আর গতকাল রাত থেকে তো কারেন্ট ছিলই না। যাওয়া আসা করছে একটু পরপরই। ফোনে চার্জ টা বেশ ভালোভাবে দেওয়া ছিল তাই অবসর সময় কাটানোর জন্য চাদর মুড়ি দিয়ে বসে এক মনে ফোন ঘাটছিলাম অনেকটা সময় ধরেই। ইউটিউবে গান শুনতে শুনতে হঠাৎ করেই বাপ্পা মজুমদারের গাওয়া একটা গান সামনে এসে গেল। "দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়"।
মোটামুটি সবার পরিচিত একটা গান। আর আমার কাছে মনে হয় সবার ভীষণ পছন্দেরও এই গানটা।

ইউকুলেলে সাথে নেই অনেক দিন হলো। পরবর্তী সাক্ষাৎ কবে হবে এখনো ঠিক বলা যাচ্ছে না। গানটা গাইতে ইচ্ছে করল খুব। আর অত কিছু না ভেবে চাদর মুড়ি দিয়ে চোখ বুজে গেয়ে ফেললাম গানটা। সাথে সাথে রেকর্ডটাও করে নেই আপনাদের সবার সাথে শেয়ার করব বলে। খালি গলায় গানটা যেমনই লাগুক না কেন শুধুমাত্র নিজের ভালোলাগা থেকেই গেয়েছি এবং রেকর্ড করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আশা করি।

গানের কথা:

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!

নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়

মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়

গানটা যেমনই গাই না কেন, আমার বিশ্বাস যারা গান ভালবাসেন এবং এই গানটা পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে একবার হলেও গুনগুন করেছেন। বেশ সফট্ রোমান্টিক একটা আমেজ আছে গানটায়।

যাই হোক আপনাদের কেমন লাগলো সেই কথা গুলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর কোন পরামর্শ দেওয়ার থাকলে নির্দ্বিধায় ভালোবেসে দিয়ে দেবেন।

সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ ।

Sort:  
 4 years ago 

কি আর বলবো ভাই, এই গানটি আমার অনেক পছন্দের। খালি গলায় গানটি আরো চমৎকার লাগছে। ইস, আমি যদি আপনার মত গান গাইতে পারতাম। গানটি আমি সেভ করে নিয়েছি। এই ঠান্ডা ওয়েদারে শুয়ে শুয়ে এমন গান শোনার মজাই আলাদা।

 4 years ago 

এটা কি বলেন ভাই 😀,, আপনার কথা শোনার পর তো নিজেই নিজের গান একবার শুনলাম 😉,, সত্যিই এত লাগে নাকি তাই দেখলাম 😂। হিহিহিহি,, ভাই একদিন চলে আসেন শ্যামলী। দুই ভাই গলা ছেড়ে পাগলামো করে গান করবো। দেখবেন দারুন জমে গেছে 😊।

 4 years ago 

ভাই, কি দারুন গাইলেন। আপনার গাওয়া গানটি আমি চোখ বন্ধ করে মনোযোগের সাথে শুনলাম। গানটি শুনতে শুনতে আমি যেন গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। আপনার গাওয়া গানটি শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সবসময়ই আপনার গানগুলো আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। খুবই জনপ্রিয় একটি গান অসাধারণ কন্ঠে গেয়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো ভাই।♥️♥️

 4 years ago 

আপনার এই সুন্দর মন্তব্য গুলো যে কোন কাজে সব সময় আমাকে অনুপ্রাণিত করে ভাই। অনেক ভালো থাকবেন ভাই। ভালোবাসা রইলো ❤️

 4 years ago 

সজিব ভাই যত দুরে যাক দেখা হবেই ৷
আরে বাহ!!! এই রাতে বেলা কী সুন্দর চমৎকার একটি গান ৷
আর হ্যাঁ ভাই এখন আবহাওয়া অনেকটাই নিরব ৷
সুন্দর ছিল গানটি ৷

 4 years ago 

হাহাহাহা,,, আমি তো সব সময় আপনাদের সাথেই আছি ভাই। খুব ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। ভালো থাকবেন। ❤️

 4 years ago 

অসাধারণ ভাই, আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো‌‌। আসলে আপনি খুব সুন্দর করে অত্যন্ত মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে পরিবেশন করেছেন। এই গানটি আমি মাঝে মাঝে শুনি।আপনার গানটি শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ ‌‌।

 4 years ago 

গানটা আসলেই অনেক সুন্দর। আমি নিজেও খুব শুনি। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। অনেক ভালো থাকবেন।

 4 years ago 

ভাই আপনি অসাধারণ একটি গান আমাদের মাঝে কভার করেছেন। আপনার গানটি অসাধারণ লাগছে খালি গলায়। গানটি আমার কাছে এমনিতেই খুব ভালো লাগে। অনেকদিন পর আপনার কন্ঠ শুনতে পেরে খুবই ভালো লাগছে।

 4 years ago 

গানের কথা ও সুর দুইটাই খুব ভালো আসলে। ভালো না লেগে কোন উপায় নেই একদম। হিহিহিহি,, অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

বাহ্ আপনার গানের গলাটাও সুন্দর খুবই। আগের দিন আপনার আবৃত্তি শুনেই আমার মনে হয়েছিল যে আপনার গানের গলাও বেশ সুন্দর হবে। আর সেটাই সত্যি হল। আমার ভীষণ ভালো লাগলো। এরকম আরো শুনতে চাই।ধন্যবাদ। ☺

 4 years ago 

ওরে বাবা কি মিষ্টি প্রশংসা 🥰,,, এতটাও কিন্তু না। মাঝে মাঝে একটু একটু চেষ্টা করি। বাথরুম সিঙ্গার 😉।

এর আগেও বোধহয় আপনার একটা পোস্টে আমি কমেন্ট করেছিলাম। সেখানেও আপনি খুব সুন্দর একটা গান আমাদের উপহার দিয়েছিলেন। আপনার গানের গলা কিন্তু বেশ ভালো। আমার কিন্তু বেশ ভালোই লাগলো।😊 আর আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হলেও আমাদের এখানে কিন্তু তেমন বিশেষ কিছু লক্ষ্য করা যায়নি। তবে কিছুটা ঠান্ডা পড়েছে এটুকু বোঝা যাচ্ছে।

 4 years ago 

বাহ্ খুব সুন্দর করে সাজিয়ে মন্তব্য করেছেন তো 😊। ভালো লাগে মাঝে মাঝে গলা ছেড়ে গাইতে। ওখান থেকেই এটুকু চেষ্টা করা। ভালো থাকবেন ❤️

 4 years ago 

ভাইয়া এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। এবং আপনি আপনার সুরেলা কন্ঠে খুবই মিষ্টি করে গানটি গেয়েছেন। সত্যি অভিভূত হলাম। শুভকামনা আপনার জন্য।♥♥

 4 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো অনুপ্রাণিত করেছে আপু। অনেক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38