গোবিন্দগঞ্জ শহরে এলোমেলো ঘোরাফেরার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

নমষ্কার,,

গোবিন্দগঞ্জ শহরে যাব আর শুভ ভাইয়ের সাথে দেখা হবে না সেটা তো মেনে নেওয়া যায় না। হিহিহিহি। ভাইয়াকে জানাতেই খুব খুশি মনে আমাকে আমন্ত্রণ জানালো এবং দুজনে ঠিক করে নিলাম একসাথে বিকেলে ঘোরাঘুরি করব। একদম সময়মত শুভ ভাই শায়নকে নিয়ে রিক্সা করে চলে আসলো আমার মাসির বাড়ির সামনে। আর তারপর ঐ রিক্সা নিয়েই শুরু হলো আমাদের বিকেলের ভ্রমণ।

IMG_20230215_134538.jpg
Location

IMG20230209175226.jpg
Location

IMG20230209173508.jpg
Location

প্রথমে ভাই আমাকে পাশেই এক হরিবাসরে নিয়ে গেলেন। অনেক দিন পর কীর্তনের অনুষ্ঠানে এসে আমার নিজেরও খুব ভালো লাগলো। নানান শ্রেণীর মানুষের সমাগম হয়েছে। তার সাথে নানান ধরনের খাবারের দোকান। সবকিছু মিলিয়ে বেশ জমজমাট একটা আয়োজন। মনটা ভালো হয়ে গেলো এক কথায়।

তারপর আবার রিকশা নিয়ে ছুটলাম। এর মাঝে শুরু হয়ে গেল দুইভাইয়ের নানান গল্প। অনেক জায়গায় যেদিকে আমি আগে কখনো যাই নি, সেদিকে ঘুরছিলাম। শহর থেকে একটু ভেতরের দিকে। একটা জায়গায় দেখলাম বেশি বড় রকমের একটা পুকুর বা দিঘি। কয়েকটা ছবি তুলে নিলাম। ভাই বলল এটা কুঠিবাড়ি। আগে পাহাড়ের মত ছিল চার দিকে। এখন কেটে সব শেষ।

IMG20230209200233.jpg
Location

IMG20230209183245.jpg
Location

IMG20230209194644.jpg
Location

অনেকটা ঘোরাঘুরি করে ভাইয়া আমাকে মার্কেটের সামনে নামিয়ে দিল। ওখানে আমার মাসতুতো ভাই দাড়িয়ে ছিল ওর বন্ধুদের সাথে। তারপর ওদের সাথে আবার বেড়িয়ে যাই ঘুরতে। বাজার ভেতর গিয়ে মিষ্টি খেলাম। বেশ ভালোই ছিল। সত্যি বলতে আমি মিষ্টি খুব পছন্দ করি। সেখান থেকে হেঁটে হেঁটে আবার ভেতরের দিকে এগোতে থাকলাম। বেশ কিছু রেস্টুরেন্ট চোখে পড়লো। একজায়গায় বসে চা খেয়ে খুব আড্ডা হলো।

অল্প সময়ের জন্য গিয়েও বেশ ভালোই মজা করেছি এবার মাসির বাড়িতে। এখানে লাস্ট দুই বছরে একবারও আসা হয় নি, অথচ এই তিন মাসে দুই বার আসা হয়ে গেল। এটাই হয়তো কপাল। হিহিহিহি।

Sort:  
 3 years ago 

ঐ দিনের মুহূর্তটা আসলেই বেশ আনন্দঘন ছিল। তোর জন্য শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

হঠাৎ করে পাওয়া এই আনন্দ গুলোই জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকে সব সময়। অনেক ভালোবাসা রইলো ভাই।

 3 years ago 

গোবিন্দগঞ্জ শহরে ঘুরাঘুরি করে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে ঘুরাঘুরি সময় আমরা অনেক সময় ফটোগ্রাফি করে থাকি। আপনার ফটোগ্রাফিগুলো বেশ চমৎকার হয়েছে। আপনি মিষ্টি খুব পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো। সবাই মিলে মিষ্টি খাওয়া আনন্দ খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। আসলে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। আসলে চা খাওয়া আড্ডা দেওয়ার সময় গুলো সত্যিই বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালোবাসা রইলো ভাই। ❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64900.10
ETH 1881.53
USDT 1.00
SBD 0.39