মা কালীর মুখের দৃশ্যের চিত্রাংকন
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
|---|
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করব।তোমরা যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখো তারা অবশ্যই খেয়াল করেছো আমি প্রতি সপ্তাহে একটি করে আর্ট শেয়ার করি। প্রথম প্রথম এই আর্ট গুলো করতে একটু কষ্ট হলেও এখন বেশ ভালই লাগে এগুলো করতে। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের আর্ট করে তোমাদের সাথে শেয়ার করার। আজ তোমাদের সাথে মা কালীর মুখের দৃশ্যের একটি চিত্রাংকন শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চিত্রাংকনটি দেখে নেওয়া যাক। চিত্রাংকনটি কেমন করে আমি অঙ্কন করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● বিভিন্ন কালারের স্কেচ পেন
● পেন্সিল
● কালো পেন
● জ্যামিতিক কম্পাস
প্রথম ধাপ
পেন্সিল এবং কম্পাসের সাহায্যে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরও একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার কলমের সাহায্যে মা কালীর মুখের দৃশ্যের চিত্র অঙ্কন করে নিলাম বৃত্তের মধ্যে।
তৃতীয় ধাপ
লাল, কালো এবং হলুদ রঙের স্কেচ পেনের সাহায্যে মুখের মধ্যের কিছু কিছু জায়গায় একটু কালার করে নিলাম।
চতুর্থ ধাপ
এইবার ছোট বৃত্তটির মধ্যে কালো স্কেচ পেনের সাহায্যে কালো রং করে মুখের দৃশ্যটি সুন্দর করে ফুটিয়ে তুললাম।
পঞ্চম ধাপ
বাকি বৃত্তের মধ্যে কলমের সাহায্যে ফুলের মত করে ডিজাইন করে নিলাম তারপর লাল ও হলুদ রঙের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
ষষ্ঠ ধাপ
চিত্রাংকন শেষ করে এই ধাপে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র।