You are viewing a single comment's thread from:

RE: "জলে ভাসছে আমাদের বাড়িঘর😢😢"

in আমার বাংলা ব্লগ2 years ago

পোস্ট পড়ার প্রথমে আমারও এটাই মনে হচ্ছিল যে, একদিনের বৃষ্টিতে এত পরিমাণ জল কি করে হতে পারে! পরে তো বুঝতে পারলাম যে, দামোদর নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে জন্য এরকম বন্যা হল😭। তবে ফসলের মাঠ, তোমাদের বাড়িঘর এবং তোমাদের সবজি ক্ষেত দেখে বোঝা যাচ্ছে খুবই খারাপ অবস্থা ওদিকে। যাই হোক, এই পরিস্থিতিতে কিন্তু বিষাক্ত পোকামাকড় এবং সাপ জলের ভেতর থাকতে পারে। আর যেহেতু ঘরের ভিতর জল উঠে গেছে তাই একটু সাবধানে থাকবে বোন। সব কিছু আগের মতো স্বাভাবিক হোক, এই প্রার্থনা করি।

Sort:  
 2 years ago 

খুবই খারাপ অবস্থা দাদা,জল এখন একটু কমে গিয়েছে ঘর আর উঠান থেকে।তোমার মন্তব্য পেয়ে ভালো লাগলো, অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42