You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টির দিনে আমার স্মৃতিময় কিছু কথা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আপু, বর্ষাকাল আমারও অনেক প্রিয়। আর বর্ষাকাল আসলে কেমন জানি পুরনো স্মৃতিগুলো বেশি মনে পড়ে যায়। আমি যখন গ্রামে থাকতাম এরকম বর্ষার দিনে টিনের চালে যখন বৃষ্টি পড়তো, বেশ আওয়াজ হতো দেখতাম। আমার কাছে তো এই আওয়াজ খুবই ভালো লাগতো। আর আপনি যদিও এই আওয়াজ এর মধ্যে গান করতেন। তবে আমি গান করতে পারতাম না তাই শুধু বৃষ্টি দেখে যেতাম ওই সময়টাতে। তাছাড়া, আপনারা তো ছোলা ভাজা বা শিমের বিচি খেতেন এই বৃষ্টির মুহূর্তটাতে। আর আমরা মুড়ি মাখিয়ে খেতাম আর বাড়ির বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করতাম। যাইহোক, ওভারল আপনার স্মৃতিময় দিনগুলোর কথা পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ, এত সুন্দর ভাবে গুছিয়ে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38