You are viewing a single comment's thread from:

RE: জীবনটাকে শক্ত ভাবে গড়ে তুললেই তো জীবনটা সহজ।

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রচন্ড গরমের পর হঠাৎ করে ঠান্ডা বৃষ্টি হওয়ার কারণে এখন সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে দাদা। যাইহোক, আপনার প্রসঙ্গে ফিরে আসি, আসলে বাবা মায়ের অতিরিক্ত যত্নের ফলে সন্তানরা আরো বেশি বিগড়ে যায়। আমিও মনে করি যে, একজন মানুষ যতদিন না পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করছে কিংবা বাস্তবতার সম্মুখীন হচ্ছে, ততদিন পর্যন্ত সে কিছু শিখতে পারেনা। একটা বাচ্চা হাঁটবে তারপর পড়ে যাবে, তারপর আবার হাঁটা শুরু করবে, এভাবেই তো সে হাঁটা শিখবে। আসলে এই ব্যাপারটা এখনকার অনেক বাবা-মা বুঝতেই চায় না। তারা তাদের সন্তানকে এতটা আদর যত্ন করে মানুষ করে, যার কারণে ভবিষ্যতে তাদের আরো বেশি কষ্ট হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38