You are viewing a single comment's thread from:

RE: বর্তমান জেনারেশনটাই হতাশাগ্রস্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

এটা একদমই সত্যি কথা আপু যে, ভার্চুয়াল জগতে ঢুকে যাওয়ার কারণে আমাদের বন্ধু-বান্ধব দিন দিন কমে যাচ্ছে। আমি আমার ছোটবেলার কথা বলছি, যখন আমি খুব ছোট ছিলাম তখন গ্রামে না ছিল মোবাইল, না ছিল টেলিভিশন। তখন আমার খুব কাছের কিছু বন্ধু ছিল যাদের একদিন চোখের আড়াল হতে দেখলে অনেক খারাপ লাগতো। তবে এখন তো সব বন্ধুবান্ধব ভার্চুয়ালি হয়ে গেছে। তাদের সাথে দেখাই তো হয় না খুব বেশি একটা। তাহলে ভালোবাসার টানটা থাকবে কি করে তাদের প্রতি! আমিও এমনটা মনে করি আপু, আমাদের জেনারেশন পুরোটাই হতাশা গ্রস্থ। সবার কাছে ভার্চুয়াল অনেক বন্ধু থাকতে পারে কিন্তু প্রকৃত বন্ধুর অনেক অভাব রয়েছে এই জেনারেশন এর কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39