You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ০৪-০২-২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

সাপোর্টবিহীন ইউজারদের সঠিক সাপোর্টের আওতায় আনার জন্য দাদার এই উদ্যোগকে অবশ্যই সম্মান জানাতে হয়। কারণ প্রত্যেকটা ব্লগারই চেষ্টা করে ভালো করে পোস্ট করার জন্য এবং ঠিকঠাক সাপোর্ট পাওয়ার জন্য। সেটা যাতে সুনিশ্চিত হয়, সেজন্য দাদা সবার কথা মাথায় রেখে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই সপ্তাহে দেখছি সাপোর্টবিহীনদের মধ্যে জেরিন আপু কে পাওয়া গেছে। তিনি পরের সপ্তাহে তাহলে ভালো সাপোর্টই পেয়ে যাবেন। তবে এই ক্ষেত্রে আপনার অবদান কিন্তু কম নয় আপু। আপনি এত কষ্ট করে সেই মানুষগুলোকে খুঁজে বের করেন, যারা ঠিকঠাক সাপোর্ট পায় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65315.47
ETH 1953.41
USDT 1.00
SBD 0.37