You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২৬০|প্রেমে ধরা খাওয়ার পর সে মানুষটির অনুভূতি কেমন হয়?

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রেমে ধরা খাওয়ার ঘটনা নিজের সাথেই ঘটেছিল। সেই ঘটনাটি শেয়ার করলাম। ২০১৬ সালের ঘটনা এটি। লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম অন্য এলাকার একটি মেয়ের সাথে। পরিবার, বন্ধুবান্ধ কেউই জানত না বিষয়টা। একবার সেই প্রেমিকার সাথে প্রচন্ড ঝামেলা হয়েছিল কয়েকটি বিষয় নিয়ে। তারপর তাকে আমি সব জায়গা থেকে ব্লক করে দেই। সকালে ব্লক করেছিলাম আর বিকালে দেখি সে আমার বাড়ির সামনে এসে হাজির! আমার মাকে এসে জিজ্ঞেস করছে, "আন্টি সুবীর কোথায়"?। আমি আমার রুম থেকে এই ভয়েসটি শুনেই বুঝতে পেরেছিলাম, হাটে হাড়ি ভেঙে গেছে আজ! মা আমাকে ডেকে দেয় এবং জিজ্ঞেস করে, মেয়েটি কে? আমি আর তখন উত্তর করতে পারিনি। তারপর কিছুদিন ধরে মাথা উঁচু করে কারো সাথে কথা বলতে পারিনি। সত্যিই ভয়ংকর একটা লজ্জার মধ্যে পড়ে গেছিলাম এভাবে প্রেমে ধরা খেয়ে।

Sort:  
 3 years ago 

এজন্য দাদা এলাকার ভিতরে প্রেম করতে নেই, প্রেম করতে হয় দূর-দূরান্তে! ধরা খাওয়ার চান্স কম 😂

 3 years ago 

হিহি 🤭🤣🤣 ঠিক কথা বলেছেন ভাই, এর পর দিয়ে প্রেম করার সময় বিষয়টা মথায় রাখবো।

 3 years ago 

সত্যি ভাই আসলে প্রেমে ধরা খেলে নিকট আত্মীয়-স্বজনের সাথে উচ্চ গলায় কথা বলতে লজ্জা লাগে।

 3 years ago 

শুধু আত্মীয়-স্বজন না ভাই, পরিবারের সবার সাথেও উচ্চ গলায় কথা বলতে লজ্জা লাগে তখন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63051.82
ETH 1739.15
USDT 1.00
SBD 0.39