You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪০

in আমার বাংলা ব্লগ3 years ago

কলেজ লাইফে প্রথম দিন গিয়ে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম যা বেশ হাস্যকর ছিল আমার কাছে। ঘটনাটা ইচ্ছা করে ঘটানো সে রকম না, অনেকটা না জেনেই হয়েছিল। কলেজে প্রথম দিন গিয়েই আমার এক বান্ধবী একটি ছেলেকে পছন্দ করে ফেলে এবং আমাকে দায়িত্ব দেয় সেই ছেলের সাথে একটু কথা বলার জন্য তার এই বিষয় নিয়ে। ছেলেটি আমাদের ডিপার্টমেন্টেরই ছিল। কলেজের প্রথম দিন আমাদের ডিপার্টমেন্টের সব ইয়ারের ছেলেমেয়েদের একই ক্লাসে বসতে দেওয়া হয়েছিল সবার সাথে সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যেহেতু কলেজে প্রথম দিন গেছিলাম তাই আমি বুঝতে পারিনি সেই ছেলেটি আমাদের দুই বছরের সিনিয়র ছিল। আমি ভেবেছিলাম আমাদের সাথেই কলেজে নতুন ভর্তি হয়েছে তাই তার কাছে গিয়ে আমার বান্ধবীর প্রপোজালটা ফ্রেন্ডলি ভাবে শেয়ার করি। পরে যখন জানতে পেরেছিলাম সে আমাদের দুই বছরের সিনিয়র ছিল তারপর লজ্জায় কয়েক দিন আর কলেজে যায়নি। 😛😛

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38