You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৪

in আমার বাংলা ব্লগ3 years ago

শৈশবের কম বেশি অনেক মজার মজার ঘটনা সবারই থাকে। আমার জীবনেও রয়েছে সেখান থেকে একটি ঘটনা আজ আমি সবার সাথে শেয়ার করছি। বয়স তখন বেশি না সাত কি আট হবে। সময়টা গরম কাল ছিল । তাছাড়া আম-কাঁঠাল লিচুর সিজন শেষের দিকটাতেও ছিল তখন। যেহেতু ফলের সিজন শেষের দিকে ছিল তাই গাছের সেরা কিছু লিচু তুলে রেখে দিয়েছিল অন্য আরেকটা রিলেটিভকে দেওয়ার জন্য। এই সেরা লিচুগুলো তুলে রাখা দেখে আমার খুব লোভ হয়। সুযোগের অপেক্ষায় থাকি কখন সুযোগ পেয়ে সেরা লিচুগুলো থেকে কিছু লিচু খাব এই ভেবে। সুযোগ পেয়ে পরের দিন দুপুরবেলায় সবার অনুপস্থিতি বুঝে ১২ থেকে ১৫ টা লিচু নিয়ে খাটের তলায় লুকিয়ে খাওয়া শুরু করে দি। প্রায় খাওয়া শেষের দিকে হবে এমন সময় ঠাকুরমার কাছে হাতেনাতে ধরা খেয়ে যাই। সে কি লজ্জাকর পরিস্থিতি! সেইবার সবাই আমার অনেক মজা উড়িয়েছিল । সেই কথা ভাবলে এখনো হাসি পায়। 🤪🥲

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62522.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38