You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩১

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার নিজের সাথে ঘটে যাওয়া স্বপ্নের মধ্যে বড়লোক হয়ে যাওয়ার ঘটনাটি শেয়ার করি তাহলে আজকে। এরকম ঘটনা আমার সাথে অনেকবারই ঘটেছে আর প্রত্যেকবারই আমি বোকা সেজে গেছি। এই স্বপ্নটা প্রায় দুই মাস আগে দেখেছিলাম ।অধিকাংশ স্বপ্ন সাধারণত মনে থাকে না তবে কিছু কিছু স্বপ্ন বেশ ভালই মনে থাকে। স্বপ্নটি এমন আমি আর আমার বন্ধু জয় গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় আমারা রাস্তার পাশে অনেকগুলো টাকা একসাথে দেখতে পাই। টাকা গুলো দেখতে পেয়ে আমরা দুই বন্ধু মিলে সব টাকা ভাগ করে নি। ভাগাভাগির সময় আমরা একটু ঝামেলাও করি। আর ঝামেলা করে আমি একটু বেশি পরিমাণ টাকা নিয়ে আসি কারণ আমি আগে দেখেছিলাম তাই । টাকা নিয়ে এসে বাড়িতে কাউকে জানাই নি । এনে বালিশের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বালিশ তন্ন তন্ন করে খুঁজি কিন্তু টাকা আর পাইনা। আমি বুঝতেই পারিনি ওইটা স্বপ্ন ছিল।🥱🤭

Sort:  
 3 years ago 

বালিশের নিচে টাকা রাখার স্বপ্ন আমিও দেখেছি। পরে ঘুম থেকে উঠে চেক ও দিছি। হাহাহা

 3 years ago 

আমার সাথে এমন অনেক বারই ঘটেছে দাদা। যদি সেই সবগুলো টাকা একসাথে পেয়ে যেতাম আমি অনেক বড়লোক হয়ে যেতাম দাদা। হিহি🤭🤭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63299.54
ETH 1768.39
USDT 1.00
SBD 0.39