You are viewing a single comment's thread from:

RE: "শীতের সময় গ্রাম বাংলার কিছু নৈসর্গিক দৃশ্যের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বৌদি, সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। অনেকে এগুলো আবার পুনরায় ফিরে পাওয়ার সুযোগ পাই আবার অনেকে পায় না। খেজুরের রস খাওয়া ,খেজুরের গুড় খাওয়া আমারও বেশ পছন্দের একটা বিষয় ছিল কিন্তু সেগুলো করার সুযোগ এখন আর হয় না। যদিও আমাদের দাদার জন্য তুমি এগুলো পুনরায় ফিরে পেয়েছো জেনে বেশ ভালো লাগলো। আর দাদা যে গ্রাম ভালোবাসে আমরা সেটা বিভিন্ন পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি দাদার কাছ থেকে। বৌদি, তোমার আজকে শেয়ার করা গ্রাম বাংলার প্রকৃতির ফটো গুলো বেশ অসাধারণ ছিল । ফটোগ্রাফি গুলো আমায় গ্রামের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে বারবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42