You are viewing a single comment's thread from:

RE: অন্ধকার কাটুক আলো আসুক।।২৯ এপ্রিল ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা, বিগত কিছুদিন ধরে তুমি কতটা কঠিন সময় পার করেছে তোমার এই আজকের ব্লগের মাধ্যমে আমরা তা পুরোপুরি ভাবে জানতে পারছি। প্রিয় মানুষটা হঠাৎ করেই চোখের সামনে যদি এভাবে অসুস্থ হয়ে যায় সত্যিই তা ভালবাসার মানুষগুলো মেনে নিতে পারে না। এটা তোমার জন্য এক প্রকার যুদ্ধ ছিল।এই যুদ্ধে তুমি এক বিজয়ী যোদ্ধা। শত বাধা অতিক্রম করে তোমার সেই প্রিয় মানুষটা এখন সুস্থ রয়েছে শুনে আমরাও মনে শান্তি পেলাম। তোমার কথাই বুঝতে পেলাম তোমার পরিবারের প্রত্যেকের সদস্যের হৃদয় একই মালায় গাঁথা। এরকম পরিবার এখনকার সময়ে দেখা খুব ভাগ্যের বিষয়। যাহোক দাদা তোমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য শুভকামনা রইল । সবাই ভাল থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ।এভাবে হাসি খুশি থাকো সারা জীবন পরিবারের সবাইকে নিয়ে ।আমিও সবশেষে এটাই বলতে চাই দাদা "আলো আসুক অন্ধকার কাটুক"।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62765.37
ETH 1780.23
USDT 1.00
SBD 0.39