রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৮
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই । আমি বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করে তোমাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছি, এই জন্য এই আর্ট করার উৎস অনেক গুণ বেড়ে গেছে আমার। আমি মাঝে মাঝে যে ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করে থাকি সেটা তোমাদের সবারই খুবই ভালো লাগে তা আমার জন্য অনেক আনন্দের বিষয়। এই ম্যান্ডেলা আর্টগুলো করতে আমার অনেক ভালো লাগে তাছাড়া এই গুলো করলে ধৈর্য শক্তিও অনেক বৃদ্ধি পায়। এই আর্ট গুলো দীর্ঘদিন ধরে করার কারণে আমার একটা শখের অংশ হয়ে দাঁড়িয়েছে এইগুলো। আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৩৮ তম চিত্রাংকনটি শেয়ার করতে যাচ্ছি। আজকের ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে নতুন এই ম্যান্ডেলা আর্টের ধাপগুলো নিচে দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো পেন
● ৩ টি ভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
প্রথম ধাপ
প্রথমে কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম ।
দ্বিতীয় ধাপ
এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো ৬ টি বৃত্ত কালো কলম এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপ
এবার সব থেকে ছোট ছোট চারটি বৃত্তের মধ্যে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে সুন্দর কিছু ডিজাইন এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
সব থেকে ছোট চারটি বৃত্তের তুলনায় তুলনামূলক যে বড় দুটি বৃত্ত রয়েছে তার মধ্যে নিজের মত করে আরো কিছু ডিজাইন করে নিলাম ।
পঞ্চম ধাপ
এই বার সব থেকে বড় বৃত্তের মধ্যে বিভিন্ন রকমের স্কেচ পেনের সাহায্যে চিত্রের মত করে ডিজাইন করে নিলাম।
ষষ্ঠ ধাপ
চিত্র অংকন করা শেষ করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্রাংকনের সব প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
নিয়মিত কোন বিষয় নিয়ে চর্চা করলে সেই জিনিসটি শখে পরিণত হয়ে যায়। ঠিক তেমনি এই ম্যান্ডেলা আর্টের ক্ষেত্রেও আপনার তাই হয়েছে। যাই হোক আপনার ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি রঙিন সাইন পেন দিয়ে করেন জন্য এত সুন্দর ভাবে ফুটে ওঠে। আজকের ম্যান্ডেলার আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে।
এটা কিন্তু শতভাগ সত্যি কথা আপু কোন জিনিস বারবার করা হলে তা একসময় শখের অংশ হয়ে দাঁড়ায় । আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একদম ঠিক কথা বলেছেন এসব কাজ করলে আসলেই ধৈর্য শক্তি পায় । ছোট ছোট ডিজাইনগুলো অনেক ধৈর্য না থাকলে কি আর এগুলো সম্ভব হতো ।আর আপনার রঙীন ম্যান্ডেলা আর্টগুলো সত্যি আমার কাছে খুবই ভালো লাগে । আজকেরটি কিন্তু অসাধারণ হয়েছে ভাইয়া দারুন লাগছে দেখতে ।
ম্যান্ডেলা আর্ট এর ছোট ছোট ডিজাইন করতে অনেক ধৈর্যের প্রয়োজন। সেই জন্য এই কাজ করতে করতে নিজের মধ্যেও অনেক ধৈর্য শক্তি বৃদ্ধি পায় আপু।
ভাইয়া আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেন। এর আগেও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার প্রতিটা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। রঙ্গিন এই আর্ট গুলো দেখতে বেশি ভালো লাগে। আপনার বিভিন্ন কালার ব্যবহার করাতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা প্রত্যেকটা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লাগে এটা আমার জন্য খুশির বিষয় আপু ।ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাহ্! বরাবরের মতো আজকেও চমৎকার একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ভাই। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সবসময়ই দারুণ হয়। কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আমার ম্যান্ডেলা আর্টের এত প্রশংসা করার জন্য। এটা ঠিক কথা বলেছেন ভাই , এই ধরনের কাজের মাধ্যমে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে।
আপনি মাঝে মাঝেই আমাদের মাঝে রং বেরঙের ম্যান্ডেলা নিয়ে হাজির হয়ে যান ভাইয়া। হয়তোবা আপনি প্রথম কমিউনিটিতে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করা শুরু করেছেন। ছোট ছোট ভিন্ন ভিন্ন ডিজাইন থাকার কারণে এটা দেখতে খুবই ভালো লাগছে।
হ্যাঁ ভাই , ম্যান্ডেলা আর্টের মধ্যে ছোট ছোট ডিজাইন থাকার কারণে এগুলো আরো বেশি আকর্ষণীয় লাগে।
অনেকদিন পর চোখ ধাঁধানো একটি কালারফুল মেন্ডেল আর্ট দেখতে পেলাম। সহজ কথায় আমি পুরোপুরি মুগ্ধ। আপনার নিখুঁত হাতের কারসাজি আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে চোখ ধাঁধানোর মতো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাই।
অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এরকম রঙিন ম্যান্ডেলা আর্ট গুলা আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার শেয়ার করা এই ধরনের ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।
আপনি খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ধরনের রঙিন মেন্ডেলা আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি ৩৮ তম আর্ট শেয়ার করলেন। খুব ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হয় আর্ট গুলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে সুন্দর লেগেছে এটা জেনে খুশি হলাম আপু। আপনার মন্তব্যটি আমাদের জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এরকম মেন্ডেলা আর্ট দেখে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়েছি৷ আপনি এত অল্প কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর একটি মেন্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টটি দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন এটা আমার জন্য গর্বের বিষয় ভাই। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে কথাটি বলার জন্য।