বোটিং করার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আমি গতকালকের ব্লগেই জানিয়েছিলাম আমি এবং আমার এক বন্ধু ইকো পার্কে গিয়ে ইকোপার্কের লেকে বোটিং করেছিলাম। আমি যে বন্ধুর সাথে বোটিং করেছিলাম সেই বন্ধু সাঁতার জানতো না তাই তার সাথে বোটিং করতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছিল। সেই সম্পর্কে আজ শেয়ার করব তোমাদের সাথে। লাইফ জ্যাকেট পরে বোটের কাছে আসার পর আমি খুব তাড়াতাড়ি বোটে উঠে পড়লাম কিন্তু বোটে ওঠার জায়গাটা একটু নিচু হওয়ায় আমার সেই বন্ধুটি বোটে উঠতে পারছিল না। তার জলে খুব ভয় করছিল তাই তাকে অনেক জোরাজুরি করার পরও সে কোন অবস্থায় বোটে ওঠার সাহস করতে পারছিল না।

সে ভাবছিল যদি সে জলে পড়ে তার কি হবে, সে এক অন্যরকম পরিস্থিতি। আমাদের এমনিতেই ২৫ মিনিটের জার্নি টাইম ছিল আর এটি ছিল সেলফ প্যাডেল বোট ।তাকে ওটাতে গিয়েই ৫ মিনিট সময় শুরুতেই নষ্ট হয়ে গেছিল। পাঁচ মিনিট পর গিয়ে অনেক কষ্টে ভয়ে ভয়ে সে বোটে ওঠে। বোটে ওঠার পর তো অন্য আরো কান্ড ঘটে । যেহেতু এটি সেলফ প্যাডেল বোট ছিল তাই জন্য তাকে প্রথমে শিখিয়ে দিতে হয় কিভাবে এটা চালাতে হয়। আমরা ঘাট থেকে চালানো শুরু করি কিন্তু আমরা কোন অবস্থায় এগোতেই পারছিলাম না। আরো পাঁচ মিনিটের মতো সময় নষ্ট হয় ঘাট থেকে একটুখানি যেতে। যাই হোক জলের মধ্যে থাকা অবস্থায় আমার বন্ধু ভয়ে ভয়ে থাকছিল ,এই বুঝি ডুবে না যাই বোট! তার এই কাণ্ড দেখে আমি হাসতে হাসতে প্রায় বোট দিয়েই পড়ে যাচ্ছিলাম।

20221217_162416.jpg

20221217_162427.jpg

আমি হাসতে গিয়ে বোট যখন আরো নড়ে যাচ্ছিল তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। একদিকে আমি হাসছিলাম অন্যদিকে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। লেকের ঘাটের লোকজন সবাই তাকিয়ে ছিল আমাদের দিকে। তারাও আমাদের এই ব্যাপার গুলো দেখে মজা নিচ্ছিল। সবকিছু স্বাভাবিক হতে প্রায় ২০ মিনিটের মতো সময় লেগে গেছিল। তারপরে গিয়ে আমার সেই বন্ধুর একটু ভালো লাগছিল কারণ তার ভয়টা তখন কেটে গেছিল। বন্ধুর সাঁতার না জানার কারণে সে আমাকে লেকের মধ্যে জায়গাটাতে যদিও যেতে দেয়নি । আমরা ঘাট থেকে বেশি দূরেও যাইনি, ঘাটের কাছাকাছি থেকে বোটের মধ্যে বসে সবকিছু দেখছিলাম। লেকের পাড়ের লোকজন থেকে শুরু করে সূর্য ডোবার দৃশ্য, অন্যান্য বোটে যারা চলাচল করছিল তারা কে কি করছে সেগুলো। বেশ একটা ভালো লাগা কাজ করছিল বোটের মধ্যে বসে সেগুলো ইনজয় করতে।

20221217_162420.jpg

20221217_162418.jpg

যেহেতু আমাদের টাইম লিমিটেড ছিল তাই আমরা খুব বেশি সময় সেখানে ইনজয় করতে পারিনি কিন্তু যতটুকু করেছিলাম বেশ একটা ভালো লাগা কাজ করেছিল নিজের মধ্যে। শেষ মুহূর্তে এসে আমার বন্ধুও বেশ ভালই ইনজয় করেছিল যা তার কাছ থেকেও জানতে পেরেছিলাম আমি। তারপর যখন আমাদের ঘাটে যাওয়ার সময় চলে আসে তখন আমার বন্ধু বলছিল আর কিছুটা সময় থাকতে পারলে ভালো হতো। এই কথা শুনে আমারও বেশ ভালো লাগছিল কারণ তার একটি প্রথম বোটিং ছিল আর সেখানে সে কিছুটা দেরিতে হলোও সাহস জোগাতে পেরেছে। যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছিল তাই আমরা আস্তে আস্তে বোট নিয়ে ঘাটে চলে আসি। আমরা ঘাটে আসতে যদিও পাঁচ মিনিটের মত লেট করেছিলাম কারণ শেষের সময়টাতে জলের উপর ভেসে থাকতে একটু বেশি ভালই লাগছিল।

20221217_161102.jpg

20221217_160834.jpg

এভাবে মোটামুটি ভয় ,আনন্দ সবকিছু মিলিয়ে সুন্দর একটা বোট জার্নির অভিজ্ঞতা হয়েছিল আমাদের। ওভারল বলতে গেলে খুব সুন্দর ভাবে সেই সময়গুলো কাটিয়েছিলম। বোটে ওঠা অবস্থায় খুব বেশি ফটোগ্রাফি করার সুযোগ পায়নি কারণ বন্ধুকে সামলাতেই অনেকটা সময় চলে গেছিল তাছাড়া বোট অনেক নড়েচড়ে যাচ্ছিল তাই ফোন বের করে অনেক অনেক ফটোগ্রাফি করার খুব বেশি সাহস পাচ্ছিলাম না।



ক্যামেরা: স্যামসাং

মডেল: SM-M317F

ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকো পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

⛵⛵ধন্যবাদ সবাইকে⛵⛵

Sort:  
 4 years ago 

আমরাও ভার্সিটি থেকে বড় ভাই ছোট ভাই সবাই মিলে ট্যুরের আয়োজন করেছিলাম, রাত্রে যেখানে ক্যাম্প করেছিলাম সেখানে বোডিং করার সুযোগ রয়েছে, বোডিং করতে চেয়েছিল ভোরবেলা কিন্তু আমি সাঁতার জানি না, পুরো প্ল্যানটা নষ্ট করে দিয়েছি কারন আমি এটা ইনজয় করতে পারবোনা ভয় লাগবে তাই কাউকে করতে দেয়নি। 😁

 4 years ago 

হাহাহা 🤭🤭😂😂 বেশ হাসি পেল ভাই আপনার কথা শুনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37