ভিডিওগ্রাফি || ছাদ বাগান থেকে ধারণ করা আজকের এই ভিডিওগ্রাফিটি
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি, নিত্য নতুন ভিডিওগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ভিডিওগ্রাফি মূলক পোস্ট শেয়ার করার মাধ্যমে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে সবার সামনে তুলে ধরা যায়। যাইহোক, আজকের ভিডিওগ্রাফিটি করতে আমি বাড়ির বাইরে যাইনি। তবে বাড়ির ছাদে গেছিলাম। আসলে আজকের ওয়েদারটা বেশ ভাল ছিল। তাই ছাদে গেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। ছাদে গিয়ে দেখি বেশ হাওয়া দিচ্ছে। এই হওয়ার কারণে আমার বেশ ভালো লাগছিল। বিগত ২ দিনের বৃষ্টিতে ছাদে থাকা গাছপালা গুলো বেশ সুন্দর হয়ে উঠেছে।
এগুলো দেখে ভাবছিলাম কিছু ফটোগ্রাফি করবো। তবে তার আগে মাথায় এলো, এই বাতাসের ভেতর তো ফটোগ্রাফি ভালো করে করা যাবে না তাই একটা ভিডিওগ্রাফি করে রাখি। তারপর শুরু করলাম ভিডিওগ্রাফি করা। এখানে থাকা বিভিন্ন ধরনের গাছের ভিডিওগ্রাফি আমি করেছি। আসলে আমাদের ছাদ বাগানে অনেক ধরনের গাছ রয়েছে। এই গাছগুলোর নিয়মিত যত্নও করতে হয়। যত্ন না করলে আসলে ছাদে গাছ ভালো করে বড় করা যায় না। যাইহোক, আমাদের ছাদে ধরনের গাছ রয়েছে। তার মধ্যে পেঁপে গাছ, মুসাম্বি লেবু গাছ, বিভিন্ন প্রকার ফুলের গাছ,লেবু গাছ এসব উল্লেখযোগ্য। তাছাড়া এইবার আমাদের ছাদে বেশ কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোর পাতাগুলো বেশ বড় হয়ে গেছে। আর গাছগুলো দেখতে বেশ সতেজ লাগছিলো। ওভারল ছাদে ঘোরাঘুরি করতে গিয়ে যে ভিডিওগ্রাফিটি আমি ধারণ করেছিলাম তা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
| শ্রেণী | ভিডিওগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ভিডিওগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |

আসলে এই কদিন যে বৃষ্টি হচ্ছে যার কারণে একদিক থেকে যেমন প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। তেমনিভাবে অনেক জায়গায় আবার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুই দিনের বৃষ্টিতে আপনার বাগানের সবজিগুলো সুন্দর হয়ে উঠেছে শুনে খুব ভালো লাগলো যাইহোক দারুন পোস্ট ছিল দাদা।
আমার এই পোস্টটি যে আপনার কাছে দারুন লেগেছে তা জেনে অনেক খুশি হলাম ভাই আমি।
আসলে এই কদিন যে বৃষ্টি হচ্ছে যার কারণে একদিক থেকে যেমন প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। তেমনিভাবে অনেক জায়গায় আবার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুই দিনের বৃষ্টিতে আপনার বাগানের সবজিগুলো সুন্দর হয়ে উঠেছে শুনে খুব ভালো লাগলো যাইহোক দারুন পোস্ট ছিল দাদা।
ভাই, আপনি হয়তো ভুল করে একই কমেন্ট দুইবার করে ফেলেছেন। উপরের কমেন্টে আমি রিপ্লাই করে দিয়েছি অলরেডি।
সাদবাগান থেকে ধারণ করা সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে ইতিমধ্যে শেয়ার করেছেন। এখন আর চমৎকার এই ভিডিও দেখে অনেক অনেক ভালো লাগলো আমার। ছাদের উপর আমরা চাইলে এভাবে বিভিন্ন প্রকার শাকসবজি ও ফলমূলের গাছ লাগাতে পারি এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারি।
এটা আপনি ঠিক বলেছেন আপু। যাইহোক, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আসলেই বৃষ্টি আসলে গাছপালা একেবারে সতেজ হয়ে যায়। আর তখন দেখতেও দারুণ লাগে। যাইহোক আপনাদের ছাঁদে তো দেখছি অনেক গাছ রয়েছে। ছাঁদে বিভিন্ন ধরনের গাছ থাকলে ছাঁদে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ভিডিওগ্রাফিটা দেখে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম ভাই আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।
ভাইয়া বর্তমান সময়ে ছাদ বাগান সবাই বিভিন্ন ধরনের সৌন্দর সুন্দর সুন্দর গাছ রোপন করে। আপনি দেখতেছি ছাদ বাগান থেকে চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আর বৃষ্টি হলে গাছগুলো এমনিতে সতেজ হয়ে থাকে। তবে এটি ঠিক অতিরিক্ত বাতাস হলে ফটোগ্রাফি করতে কষ্ট হয়। আর আপনি সেই সুবাদে চমৎকার ভিডিওগ্রাফিটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে চমৎকার লেগেছে তা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।