কলসি মাথায় নিয়ে একটি মেয়ের হেঁটে যাওয়ার দৃশ্যের চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আমি বিভিন্ন ধরনের আর্ট করতে অনেক ভালোবাসি। তবে অধিকাংশ সময় আমি বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করে থাকি। অনেক দিন পর আজ অন্যরকম একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আজ মূলত পোস্টার রং ব্যবহার করে একটি চিত্র অঙ্কন করব। এই পোস্টার রং ব্যবহার করে চিত্রাংকন আমার কাছে অনেক কঠিন মনে হয় । আমি সাধারণত এই ধরনের আর্ট খুব একটা করি না। তবে আজকে নতুনভাবে এই আর্ট টি তৈরি করার চেষ্টা করলাম। এই আর্টটিতে তোমরা দেখতে পাবে একটি মেয়ে কলসি মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে এমন একটি দৃশ্য। তাহলে আর কথা না বাড়িয়ে চিত্রাংকনটি দেখে নেওয়া যাক। চিত্রাংকনটি কেমন করে আমি অঙ্কন করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করছি।

InShot_20230704_020318395.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● স্কেল
● পেন্সিল
● তুলি
● বিভিন্ন কালারের পোস্টার রং

InShot_20230704_020427398.jpg

প্রথম ধাপ

পেন্সিল এবং স্কেলের সাহায্যে সাদা খাতার উপর আয়তক্ষেত্রের মত করে অঙ্কন করে নিলাম যার মধ্যে মূল চিত্রটা অঙ্কন করব।
InShot_20230704_020450566.jpg

দ্বিতীয় ধাপ

আয়তক্ষেত্রের মত আঁকা অংশের মধ্যে কলসি মাথায় নিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে এমন একটি চিত্র অংকন করে নিলাম পেন্সিলের সাহায্যে।
InShot_20230704_020710052.jpg

তৃতীয় ধাপ

আঁকা চিত্রের দুই সাইডে সবুজ পোস্টার রং করে নিলাম।
InShot_20230704_020409503.jpg

চতুর্থ ধাপ

এইবার হলুদ পোস্টার রং করে দিলাম আঁকা চিত্রের দুই পাশে যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ।

InShot_20230704_020547708.jpgInShot_20230704_020513767.jpg

পঞ্চম ধাপ

কলসি মাথায় নিয়ে যে মেয়েটি রয়েছে তার শরীরের সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের পোস্টার রং ব্যবহার করে নিলাম।
InShot_20230704_020347542.jpg

ষষ্ঠ ধাপ

চিত্রাংকন শেষ করে এই ধাপে নিজের নাম লিখে নিলাম।

InShot_20230704_020615165.jpgInShot_20230704_020644115.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র।
InShot_20230704_020318395.jpg



আজকের শেয়ার করা কলসি মাথায় নিয়ে একটি মেয়ের হেঁটে যাওয়ার দৃশ্যের চিত্রাংকন টি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  

মেয়ের চোখ মুখ নেই কেন...? হা হা হা... থাকলে আরো ভালো লাগতো। যাই হোক মজা করলাম আর কি। আর্টটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে।

 3 years ago 

আর্টের অরজিনাল কপি আপনার কাছে দিয়ে দেবো চোখ, মুখ আপনি দিয়ে দিয়েন 😂😂।

 3 years ago 

ও ভাই আপনি আর আমাদের মাঝে অনেক সুন্দর একটি দৃশ্য চিত্র অংকন করেছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি।কলসি মাথায় নিয়ে একটি মেয়ের হেঁটে যাওয়ার দৃশ্যের চিত্রাংকন। সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার চিত্র অংকটি ধন্যবাদ এত সুন্দর একটি চিত্র অঙ্কন উপহার দেওয়ার জন্য ।

 3 years ago 

আমার শেয়ার করা চিত্রাংকনটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে ভালো লাগলো ভাই। আমার শেয়ার করা চিত্রাংকনটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া কলসি মাথায় একটি মেয়ের চিত্র অংকন অসাধারণ হয়েছে। এ ধরনের আর্ট করতে সত্যি অনেক কঠিন মনে হচ্ছে আসলে আমি ও তো তেমন আর্ট পারি না তারজন্য মনে হয়।যাইহোক আপনার আর্ট দেখে যেকেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আপু সেভাবে আর্ট টি শেয়ার করার জেনে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে আর্টটি কেমন করে করেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সামনে রাখার জন্য।

 3 years ago 

ছোটকালে দেখতাম গ্রামাঞ্চলের মেয়েরা কলসি কাকাই করে ঘাটে পানি আনতে যায়। আপনি আজকে যে চিত্র অংকনকে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে আমার সেই গ্রামের দৃশ্যগুলো মনে পড়ে গেল ভাইয়া। কলসি মাথায় নিয়ে একটি মেয়ে হেঁটে যাওয়ার দৃশ্যের চিত্র অংকনটি আপনি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। আমার ভীষণ ভালো লেগেছে ভাই আপনার চিত্র অংকটি। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গ্রামাঞ্চলের মেয়েরা অনেক অনেক আগে এমন করে কলসি মাথায় করে দূরের কোন জলাশয় থেকে জল নিয়ে আসতো ঠিক বলেছেন ভাই।

 3 years ago 

গ্রামের মেয়েরা এভাবে কলসি নিয়ে হেটে যায়। আপনারা আর্ট সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা একটু বেশি সুন্দর। পাশাপাশি সুন্দর উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপনি খুব সুন্দর কলসি মাথায় হেঁটে যাওয়ার দৃশ্য অঙ্কন করেছেন। দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার করাতে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আকর্ষণে একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা চিত্রাংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার পেইন্টিং টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমার শেয়ার করা আর্ট এবং উপস্থাপনার এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া পোষ্টার রঙের এসব আর্ট একটু কঠিনই মনে হয়।তারপরে ও আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন ।কলসি মাথায় নিয়ে একটি মেয়ের হেঁটে যাওয়া দৃশ্যটি খুব সুন্দর লাগছে।পিছনের ব্যাকগ্রাউন্ড টা খুব সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু পোস্টার রং ব্যবহার করে আর্ট করা যথেষ্টই কঠিন। ধন্যবাদ আমার শেয়ার করা আর্টটির প্রশংসা করার জন্য।

 3 years ago 

কলসি মাথায় নিয়ে একটি মেয়ের হেঁটে যাওয়ার দৃশ্যের চিত্রাংকন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38