শপিংমলের ভিড় দেখে আমি তো অবাক!

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

কেনাকাটা করার ক্ষেত্রে অফার পেতে আমরা সবাই অনেক ভালোবাসি। কোথাও আমরা অফার দেখলে তাৎক্ষণাৎ ছুটে যাই নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য তুলনামূলক কম দামে। অফারের জিনিস কেনার ক্ষেত্রে আমি সব সময় এগিয়ে থাকি কারণ কোথাও কোন অফার দেখলে সাথে সাথে সেই অফারটা আমি নেওয়ার চেষ্টা করি। এই অফারে জিনিস পাওয়ার জন্য সব সময় নিজেকে আপডেট রাখতে হয়। চারপাশের খোঁজখবর নিতে হয় কোথায় কি অফার চলছে না চলছে। মোট কথা সবদিকেই নজর রাখা লাগে আমার।

20230409_191959.jpg

20230409_191915.jpg

আমি আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যতগুলো জিনিস কিনি সাধারণভাবে সবগুলোই অফারে কিনে থাকি। এই অফার গুলো সাধারণত বছরের বিশেষ কিছু দিনে পাওয়া যায় । তাছাড়া কিছু কিছু জায়গাতে সারা বছরই কমবেশি এই অফার গুলো পাওয়া যায়। বাইরে কেনাকাটা করার থেকেও শপিংমলগুলোতে কেনাকাটা আমার কাছে একটু সুবিধার মনে হয় কারণ সঠিক দামে সঠিক জিনিসটা নেওয়া যায় অফারে। বাইরে কেনাকাটার ক্ষেত্রে অনেক সময় লস হয়ে যেতে পারে কারণ অনেক বিক্রেতা ক্রেতাকে ঠকিয়ে দেয় অবস্থা বিশেষে। যাইহোক কিছুদিন আগে "বিশাল" নামক একটি শপিংমলে বেশ অফারের কথা আমি শুনতে পাই আমার এক বন্ধুর কাছ থেকে । তার কাছ থেকে আমি জানতে পারি অধিকাংশ প্রোডাক্টে বিভিন্ন ধরনের অফার পাওয়া যাচ্ছে । আমার বাড়ির জন্য বিভিন্ন জিনিস কেনার ছিল তাছাড়াও নিজের জন্য কিছু টি-শার্ট ,প্যান্ট কেনার ছিল ।

20230409_191925.jpg

20230409_191909.jpg

তাই আমি চলে যাই বিশাল শপিংমলটিতে সেই দিন সন্ধ্যার সময়। সেখানে গিয়ে দেখি এই অফার নেয়ার জন্য আমি একা না, শতশত মানুষ শপিংমলের মধ্যে এসে হাজির হয়েছে। এই দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম কারণ অফারের সময় এই শপিংমলে আমি আগেও এসেছি কিন্তু এত ভিড় আমি আগে দেখিনি। সেখানে গিয়ে প্রথমে ঢুকতেই বেশ সমস্যা হয়ে যাচ্ছিল। তারপরও অনেক কষ্টে ঢুকলাম । সেখানে ঢুকে দেখি প্রচণ্ড গরম লাগছে কারন এসি অন করা ছিল কিন্তু এত মানুষের ভিড়ে এসিও কাজ করছিল না। কিছু সময় ঘুরে ঘুরে দেখলাম এবং কেনাকাটার জন্য অনেক অপশন পেলাম ।বাড়ির জন্য রান্না করার বিভিন্ন উপকরণ আমার কেনার ছিল। সেগুলোতে অনেক অফারও দেখলাম কিন্তু সবথেকে বড় সমস্যাটা হল আমি সেখানে গিয়ে কেনাকাটা কমপ্লিট করার পরে পেমেন্ট করার সময় যে লাইনটা দেখলাম তাই দেখে আমার মাথায় হাত কারণ কেনাকাটা করে টাকা পেমেন্ট করতেই আমার এক ঘন্টার উপরে সময় লেগে যাবে এত বড় লাইন ছিল সেখানে ।

20230409_192002.jpg

20230409_192012.jpg

পেমেন্ট কাউন্টারে প্রচন্ড ভিড় ছিল তাই আমি বিভিন্ন জিনিসগুলো দেখলাম কিন্তু কেনার সাহস পেলাম না কারণ অনেকটা সময় দাঁড়িয়ে আমাকে বিল করাতে হবে এই জন্য। তাই আমি সেইদিন শপিং মলে গিয়ে কোন কিছু কেনার সুযোগ পাইনি । আমি ভেবেছিলাম দু'একদিন পরে পুনরায় সেখানে গিয়ে জিনিসগুলো কিনে আনব। প্রচন্ড ভিড়ের কারণে পছন্দের জিনিসগুলো কিনে আনতে পারছিলাম না দেখে একটু কষ্ট লাগছিল কিন্তু কোন কিছু করার ছিল না কারণ প্রচন্ড গরম লাগছিল আর এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। এছাড়াও আমার বাড়িতে একটা ইম্পরট্যান্ট কাজ ছিল তাই তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফিরতে হয়।

পোস্ট বিবরণ


শ্রেণীজেনারেল পোস্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ওরে বাবারে 😳😳😳😳! এখানে তো দেখছি মৌমাছির মত ভিড় লেগে গেছে। আপনার মত আমিও অফার দেখলেই ছুটে যাই। হিহিহিহি। তবে আফসোস হচ্ছে আপনার জন্য যে এত ভিড় ঠেলে ভেতরে ঢুকলেন কিন্তু কিছু নিতে পারলেন না 😀😀। সত্যি বলতে ভাই এরকম অভিজ্ঞতার শিকার আমিও হয়েছি বেশ কয়েকবার 🤪।

 3 years ago 

তা একদম ঠিক কথা বলেছেন ভাই মৌমাছির মতই ভিড় ছিল সেই দিন শপিংমল টিতে । তাতো একটু আফসোস হয়েছিল কোন কিছু না কিনতে পারার তবে কয়েকদিন পর সেখানে পুনরায় গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম।

 3 years ago 

অফারে জিনিস কিনতে হলে অবশ্যই চোখ কান খোলা রাখতে হয়। আর এটা একেবারেই আমাকে দিয়ে হয় না। বিশাল নামক শপিংমলে অফার চলছিল, আর সেজন্যই মানুষের এতো ভিড়। পেমেন্ট করার জন্য লম্বা সিরিয়াল ধরতে হবে, সেজন্য শপিং না করে বাসায় ফিরেছেন। এমন হয় অনেক সময়। যাইহোক পরবর্তীতে গিয়ে শপিং করে নিবেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সেটা তো অবশ্যই ভাই অফার পেতে গেলে সব সময় সব দিকেই খেয়াল রাখতে হয়, না হলে ভালো অফার গুলো মিস হয়ে যায় । যাই হোক আমার শেয়ার করা পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37