সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক ভাল আছি।

প্রায় বছরখানেক আগে ফিশারি রিলেটেড আমাদের একটি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছিল সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এটি সোনারপুর নামক একটি জায়গায় অবস্থিত ছিল। এইখানে সর্বমোট সাত দিন আমাদের ট্রেনিং হয়েছিল। এই সাত দিন এই ক্যাম্পাসের মধ্যে থাকা অবস্থায় আমি অনেক ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে তোলা কিছু ফটোগ্রাফি আমি আজকের ব্লগে শেয়ার করছি।

20220530_154748.jpg
এই ফটোটিতে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে রয়েছে মেহগুন গাছের সারি। গাছগুলোকে খুব সুন্দর দেখা যাচ্ছে সারি সারি ভাবে থাকার কারণে। এছাড়া ফটোটিতে যে রাস্তাটি দেখা যাচ্ছে তা কয়েকদিন আগেই সিমেন্ট ঢালাই করে নির্মাণ করা হয়েছিল।

20220530_142349.jpg

পুকুরের উপর তৈরি করা রয়েছে একটি হাঁসের খামার। এই হাঁসের খামারের মধ্যে কয়েকটি পাতি হাঁস ছিল। মাছের পুকুর ও হাঁসের খামার একসাথে করা যে লাভজনক সেটিকে বোঝানোর জন্য এই খামারটিকে পুকুরের উপরে তৈরি করা হয়েছিল।

20220530_154730.jpg
এখানে আমরা দেখতে পাচ্ছি জমি চাষ করে রাখা হয়েছে। এই জমিতে গম লাগানোর জন্য চাষ করা হয়েছিল যা আশেপাশের কৃষকের সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম।

20220530_155238.jpg

ক্যাম্পাসের মধ্যে কয়েকটি বৈদ্যুতিক পিলার ছিল। যে পিলার গুলোর উপর দিয়ে যে তার ছিল সেগুলোর মধ্যে দিয়ে হাজার হাজার ভোল্টেজ বয়ে যাচ্ছিল। ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করার সময় আমি এই ফটোটি তুলেছিলাম। অনেকদিন পরে সেই ফটো টি আজ তোমাদের সাথে শেয়ার করলাম।

20220530_155300.jpg
এইখানে যে পুকুরটি দেখা যাচ্ছে সেই পুকুরটি একটি আদর্শ পুকুর হিসেবে তৈরি করা হয়েছিল এবং এই পুকুরে লাভজনকভাবে চিংড়ি চাষের জন্য করা হয়েছিল। আমাদের যখন চিংড়ি চাষের ব্যাপারে ধারণা দেওয়া হচ্ছিল তখন আমাদের সবাইকে এই পুকুরের কাছে নিয়ে গেছিল আমাদের প্রফেসররা ।



ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০



সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি ঘোরাঘুরি করেছেন সেই সাথে দারুন সব ফটোগ্রাফি করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু । আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো।সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস থেকে তোলা কিছু ফটোগ্রাফি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক দক্ষতার সহিত উঠিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফি করার দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

সাত দিন ট্রেনিং চলাকালীন সময়ে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম এবং শেষ ফটোগ্রাফি দুটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো আপনার কাছ থেকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনি পছন্দ করেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38