আর্ট || কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা , আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করব। এটি একটি ম্যান্ডেলা আর্ট। তোমরা সবাই জানো যে, আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। তোমাদের সাথে এতদিনে অনেক ম্যান্ডেলা আর্ট ই আমি শেয়ার করেছি। আমি তোমাদের সাথে সাদা-কালো ম্যান্ডেলা আর্টও শেয়ার করি আবার কালারফুল ম্যান্ডেলা আর্টও শেয়ার করি। যাইহোক, আজকে কালারফুল ম্যান্ডেলাই শেয়ার করলাম। কালারফুল ম্যান্ডেলা গুলো দেখতে বেশি সুন্দর লাগে। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় এর প্রয়োজন পড়ে। অনেকটা ধৈর্য নিয়েই করতে হয় এই ম্যান্ডেলা আর্টগুলো। এই ম্যান্ডেলা আর্টের ভিতরে যে ছোট ছোট ডিজাইনগুলো থাকে তা ধীরে ধীরে খুব সূক্ষ্ম ভাবে করতে হয়, ব্যস্ত হয়ে করতে গেলে পুরো চিত্রাঙ্কনটি খারাপ হয়ে যেতে পারে। আমি মন থেকেই এই কাজ করতে অনেক ভালোবাসি। সেই জন্য এই কাজগুলো আমি এনজয় করে করি। আজকের শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টটি করতে আমার প্রায় পাঁচ ঘন্টার মত সময় লেগেছে । একটানা বসে আমি যথাসম্ভব চেষ্টা করেছি নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্টটি করার। তোমাদের কাছে এই কালারফুল ম্যান্ডেলা আর্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও।

InShot_20240127_005733216.jpg



প্রয়োজনীয় উপকরণ:

● বিভিন্ন কালারের পেন
●স্কেচ পেন
●পেন্সিল
●কম্পাস
InShot_20240127_011458306.jpg



💐প্রথম ধাপ💐

প্রথমে কম্পাস ও পেন্সিলের সাহায্যে একটি বড় বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার সেই বৃত্তের মাঝে আরো কিছু সংখ্যক ছোট ছোট বৃত্ত অঙ্কন করে নিলাম।

InShot_20240127_012054096.jpgInShot_20240127_011644076.jpg

💐দ্বিতীয় ধাপ 💐

এবার সব থেকে ছোট তিনটি বৃত্তের মধ্যে কালার পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।

InShot_20240127_011823113.jpgInShot_20240127_012316967.jpg

💐তৃতীয় ধাপ 💐

এখন ছোট তিনটি বৃত্তের থেকে বৃহত্তম যে দুটি বৃত্ত ছিল তার মধ্যে কিছু ডিজাইন অঙ্কন করে নিলাম।

InShot_20240127_023746016.jpg

💐চতুর্থ ধাপ 💐

এই ধাপে ষষ্ঠ বৃহত্তম বৃত্তের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিছু ডিজাইন অংকন করে নিলাম।

InShot_20240127_013155866.jpgInShot_20240127_013050820.jpg

💐পঞ্চম ধাপ 💐

বাকি বৃহত্তম তিনটি বৃত্তের মধ্যে আরো কিছু ডিজাইন অংকন করে নিলাম।

InShot_20240127_023331242.jpg

InShot_20240127_013018416.jpgInShot_20240127_023543010.jpg

💐 ষষ্ঠ ধাপ 💐

কালো পেনের সাহায্যে বৃত্তের কিছু অংশে কালার করে নিলাম যা চিত্রে তোমরা দেখতে পাচ্ছো।

InShot_20240127_024050147.jpg

💐সপ্তম ধাপ 💐

এই ধাপে তৈরি করা চিত্রাঙ্কনের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20240127_012149474.jpgInShot_20240127_012716927.jpg

💐 অষ্টম ধাপ 💐

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20240127_005733216.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজে শেয়ার করা কালারফুল ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

আপনি প্রতিনিয়ত এত সুন্দর এবং আকর্ষণীয় ম্যান্ডেলা আর্টগুলো করে থাকেন যে, দেখলেই আমার এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমি সত্যি খুবই মুগ্ধ হয়ে যাই আপনার আর্ট দেখলে। আপনি অনেক সময় ব্যবহার করে এবং নিখুঁতভাবে এরকম কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো করে থাকেন, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনাকে মুগ্ধ করেছে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু ।ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সময় ব্যবহার করে, আর্ট গুলো অঙ্কন করে থাকেন যেগুলো অনেক সুন্দর হয়। আজকেও একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। ভিন্ন ভিন্ন কালার দিয়ে এই ম্যান্ডেলা আর্ট করার কারণে বেশি সুন্দর লাগতেছে। বুঝতেই পারতেছি আপনার এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে। নিখুঁতভাবে পুরোটা অঙ্কন করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দভাবে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য।

 2 years ago 

অসাধারণ সুন্দর একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে বৃত্তের ভিতরে চমৎকার ডিজাইন করে অসাধারণভাবে রং করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি দারুন আঁকেন ভাইয়া ম্যান্ডেলা গুলো।কালার করাতে আরো বেশী ভালো লেগেছে। আপনি ম্যান্ডেলা আঁকার ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে সব সময় আপনার ভীষণ ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ এত সুন্দর করে কথা গুলো বলার জন্য।

 2 years ago 

মান্ডালা চিত্র প্রস্তুতে বরাবরই আপনি অনেক পারদর্শিতা দেখিয়েছেন।
আপনার প্রস্তুত করার চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে দারুন সৌন্দর্য ছড়িয়ে দেয়।
আজকের চিত্রটি বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো যে আপনার খুবই ভালো লাগে তা জেনে আমারও ভালো লাগলো। আমার আজকে শেয়ার করা ম্যান্ডেলা আর্টের কালার কম্বিনেশন টা আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম ভাই।

 2 years ago 

অসাধারণ ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। অনেক অনেক ভালো লাগলো আপনার তৈরি এই মেন্ডেলা আর্ট দেখে। এ জাতীয় আর্টগুলো আমার খুবই প্রিয়। অনেকগুলো কালার পিন ব্যবহার করেছেন আর এজন্য অনেক সুন্দর হয়েছে মেন্ডেলাটা।

 2 years ago 

এই আর্টগুলো আপনারও খুবই প্রিয় বিষয়টা জেনে ভালো লাগলো। যাইহোক, আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম ভাই।

 2 years ago 

আপনার কালার ফুল মেন্ডেলের চিত্র অংকনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই আপনি খুবই দক্ষতার সাথে আস্তে আস্তে এই চিত্রটি অংকন করেছেন। আসলে মেন্ডেলা চিত্র অংক গুলো খুবই দক্ষদের সাথে করতে হয়। তাড়াহুড়া করলেই যেন চিত্রটি অনেক খারাপ হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই, খুবই দক্ষতার সাথে আস্তে আস্তে এই ধরনের চিত্র অংকন করতে হয় । তাড়াহুড়া করে এই আর্ট ভালো করে করা যায় না।

 2 years ago 

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ হয়েছে আপনার কালারফুল ম্যান্ডেলা আর্টটি। খুব নিখুঁত এবং দক্ষতার সাথে কাজটি করেছেন। এরকম ম্যান্ডেলা আর্টগুলো করতে বেশ অনেকটা সময় লাগে। আপনি ধৈর্য সহকারে পুরো কাজটি সম্পূর্ণ করেছেন এবং সত্যি বলতে খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু এই ম্যান্ডেলা আর্ট টি নিখুঁত এবং দক্ষতার সাথে করার জন্য। সত্যিই তাই আপু, এই আর্ট গুলো অনেকটা সময় নিয়ে করতে হয়। সেই সাথে অনেক ধৈর্যেরও প্রয়োজন এ ধরনের কাজ করতে। ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনার কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো বরাবর আমার খুব ভালো লাগে।আজকের আর্ট টিও জাস্ট অসাধারণ লাগছে দেখতে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা এককথায় চমৎকার হয়েছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির উপস্থাপনা আপনার কাছে চমৎকার লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36