রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ২৮
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
|---|
মাঝে মাঝে সময় পেলে তোমাদের সাথে বিভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট আমি শেয়ার করে থাকি। এই ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করতে হয়, যা করতে অনেকটা সময় এবং ধৈর্যের প্রয়োজন পড়ে। অনেক সময় ম্যান্ডেলা আর্ট গুলো দেখলে একই মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে ম্যান্ডেলা আর্টগুলো একই নয়, ডিজাইনগত দিক থেকে বিভিন্ন ভিন্নতা থাকে। এই আর্ট গুলো করলে কন্সেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পায় যা অন্যান্য কাজ করার ক্ষেত্রে অনেক সাহায্য করে। প্রথম প্রথম এই কাজগুলো যখন আমি স্টার্ট করি তেমন একটা ভালো লাগত না করতে কিন্তু বর্তমানে এই কাজগুলো খুব আনন্দের সাথে আমি করি। আজ নতুন একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করব তোমাদের সাথে। আমি কেমন করে এই রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● তিনটি ভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
● কালো বল পেন
প্রথম ধাপ
জ্যামিতিক কম্পাস এবং কালো কলম এর সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও পাঁচ টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো কলমের সাহায্য নিয়ে।
তৃতীয় ধাপ
স্কেচ পেন এবং কালো বল পেন এর সাহায্য নিয়ে সব থেকে ছোটো দুটি বৃত্তের মধ্যে ছোট ছোট করে ডিজাইন করে দিলাম।
চতুর্থ ধাপ
চতুর্থ ধাপে ছোট বৃত্তের থেকে তুলনামূলক বড় যে বৃত্তগুলো ছিল তার কয়েকটিতে আরো কিছু নতুন ডিজাইন করে দিলাম স্কেচ পেন এবং কালো বল পেন এর সাহায্য নিয়ে।
পঞ্চম ধাপ
ষষ্ট ধাপে বৃত্তগুলোর বাকি যে অংশ ডিজাইন করা বাদ ছিল সেইগুলোর মধ্যে ডিজাইন করে নিলাম একই উপকরণ ব্যাবহার করে।
ষষ্ট ধাপ
ষষ্ঠ ধাপে চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্র অংকন শেষে, নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
আজকের শেয়ার করা ২৮ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বিভিন্ন রকমের কলম দিয়ে ম্যান্ডেল আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেল আর্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে মেন্ডেল আর্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার ২৮ তম রঙিন ম্যান্ডেলার আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে। সূক্ষ্ম ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করেছেন আপনি। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে করেছেন এটি। রঙিন হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
এই ধরনের সূক্ষ্ম ডিজাইন করতে গেলে তা একটু বেশি সময়ের দরকার পরে আপু। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনার রঙিন ম্যান্ডেলা চিত্রাংকন গুলো দেখে আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেন। আজকের চিত্র অংকনটি অনেক সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো।
আমার শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন গুলো আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম ভাই।
আপনি খুব চমৎকার রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। ঠিক বলেছেন ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার মত প্রথমে আমিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে ভালো লাগতো না। এখন ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
এখন আপনার এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে ভালো লাগে জেনে আমারও ভালো লাগলো । হ্যাঁ ভাই এই ধরনের ডিজাইন করতে সময় ও ধৈর্যের বেশ প্রয়োজন পড়ে।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্যের ও সময় প্রয়োজন হয়। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে। তবে আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনাকে মুগ্ধ করেছে সেটা জেনে অনেক আনন্দ পেলাম। শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ম্যান্ডেলা আর্ট করতে এবং দেখতে আমার খুব ভালো লাগে। রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে আরও বেশি ভালো লাগে। যদিও ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তবুও ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করতে পারলে নিজের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে। যাইহোক এতো সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
এটা কিন্তু ভাই সত্যি কথা বলেছেন এই ধরনের আর্ট করতে সময় ও ধৈর্যের বেশ প্রয়োজন পড়ে তা সত্ত্বেও আর্ট টি সম্পূর্ণ করার পরে নিজের ভেতর একটা ভালো লাগা কাজ করে।
ভাই আমি আপনার ম্যান্ডেলা আর্ট এর আগে অনেকবার দেখেছি। বিশ্বাস করুন আপনি এই ব্যাপারে মারাত্মক রকমের দক্ষ। সম্ভব সুন্দর আপনার কাজের ফিনিশিং। আমার তো মাঝে মাঝে হিংসা হয় এত চমৎকার করে করেন কিভাবে! হিহিহিহি,, কালার কম্বিনেশনটাও বেশ ভালো লাগছে।
আমার ম্যান্ডেলা আর্ট করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।