রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৫
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। এটি একটি রঙিন ম্যান্ডেলার আর্ট। তোমরা সবাই অবগত আছো যে, আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালোবাসি এবং মাঝে মাঝেই তোমাদের সাথে এরকম আর্ট শেয়ার করে থাকি। এই আর্টগুলো করে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্য এগুলো করার আরো বেশি উৎসাহ পাই। যেহেতু এই আর্টে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করতে হয় তাই অনেকটা সময়ের প্রয়োজন, সেই সাথে অনেকটা ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয়। আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৩৫ তম চিত্রাংকন টি শেয়ার করতে যাচ্ছি। আজকের ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে নতুন এই ম্যান্ডেলা আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের পেন
● জ্যামিতিক কম্পাস
●পেন্সিল
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল, কালো পেন এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিয়ে, এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো চারটি বৃত্ত অঙ্কন করে নিলাম একই ভাবে।
দ্বিতীয় ধাপ
এবার সব থেকে ছোট দুটি বৃত্তের মধ্যে দুটি ভিন্ন কালারের পেনের সাহায্যে ফুলের মত ডিজাইন করে নিলাম।
তৃতীয় ধাপ
তৃতীয় বৃহত্তম বৃত্তটির মধ্যে কালো কলমের সাহায্যে সুন্দর ফুলের ডিজাইন করে নিলাম।
চতুর্থ ধাপ
এই ধাপে এসে সব থেকে বড় দুটি বৃত্তের মধ্যে ত্রিভুজের মত করে বিভিন্ন রকমের ডিজাইন করে নিলাম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ।
পঞ্চম ধাপ
চিত্র অংকন করা কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
ষষ্ঠ ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
রঙ্গিন ম্যান্ডেলা আর্ট গুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। এই আর্ট গুলো করতে অনেক সময় লাগে। আপনি নিশ্চয়ই অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে আটটি সম্পন্ন করেছেন। কারুকাজগুলো খুবই নিখুঁত হয়েছে।
হ্যাঁ আপু ঠিক কথা বলেছেন, এই আর্ট গুলো করতে অনেকটা সময় লাগে কারণ এর ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করতে হয়। তাছাড়া এই কাজ অনেক ধৈর্য সহকারে করতে হয়।
ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ দিয়েছেন।রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন, রঙিন যে কোন ম্যান্ডেলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ।
আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের পোস্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাই। ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।
আপনার এই ধরনের নিখুঁত ম্যান্ডেলা আর্ট গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হই। সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে থাকেন। ফুলের ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর ছিল। ভেতরে রং করার কারণে আমার কাছে দেখতে আরো ভালো লেগেছে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর্ট করে থাকেন এটা বুঝতে পারছি। উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।
এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
বাহ দেখতে দেখতে ভাইয়া আপনি ৩৫ তম চিত্রাংকন করলেন অনেক সুন্দর হয়েছে। একদম ঠিক বলছেন এই ধরনের আর্ট গুলো করতে ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয় তাহলেই দেখতে ভীষণ ভালো লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার সব সময় ভালো লাত। আপনি খুব কম সময়ের মধ্যেই ম্যান্ডেলা আর্ট গুলো তৈরি করেন।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে সবসময় ভালো লাগে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু।
মেন্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন । এবং আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এত সুন্দর মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার শেয়ার করার ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে নিখুঁত লেগেছে, এটা জেনে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ আমার আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য।
ম্যান্ডেলা অংকন করা অনেক ধৈর্যের একটি কাজ আপনি সেটা করে দেখিয়েছেন। অনেক সুন্দর এবং নিখুঁতভাবে আপনি অংকনটা সম্পূর্ণ করেছেন। দেখতে যেটা অসম্ভব সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনাদের জন্য।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
সব সময় নিজের দক্ষতাকে এবং সৃজনশীল তাকে কাজে লাগিয়ে এই ধরনের ম্যান্ডেলাগুলো করে থাকেন আপনি। আমি এরকম ম্যান্ডেলা আর্ট আমি যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমি যেমন পছন্দ করি, তেমনি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও পছন্দ করি। আপনি সব সময় রঙিন ম্যান্ডেলা আর্ট করেন দেখে আমার কাছে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই আর্টটি করে ফেলতে পারবে।
আপনিও আমার মত ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছে। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম নিখুঁতভাবে আপনি এই ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করেছেন।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন এটা জেনে অনেক খুশি হলাম ভাই।
ওয়াও অসাধারণ ভাবে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন। আসলে ভিন্ন ভিন্ন কালি দিয়ে চিত্রাংকন তৈরি করার কারণে দেখতে সবথেকে বেশি ভালো লাগছে। আপনি আজকে অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা প্রকাশ করিয়েছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে দক্ষতার সাথে শেয়ার করার জন্য।
আমার ম্যান্ডেলা আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।