রঙিন কাগজ দিয়ে স্টিক ফুল তৈরি || ১৭ এপ্রিল ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ কেটে স্টিক ফুল তৈরি করে দেখাবো আমি আজকের ব্লগে। কয়েক মাস আগেও আমি একটি স্টিক ফুল তৈরি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ কিছুটা একই পদ্ধতি অবলম্বন করে একটু অন্য ধরনের স্টিক ফুল তৈরি করে দেখাবো। এই ধরনের ফুল তৈরি করা খুব একটা কঠিন না তবে এই ধরনের ফুল তৈরি করার আগে কি পদ্ধতিতে করতে হবে তাই নিয়ে কিছুটা সময় ভাবতে হয়। ফুলটি তৈরি করার পদ্ধতি দেখলেই তোমরা বুঝতে পারবে এটি খুব সহজেই তৈরি করা সম্ভব। যাইহোক মোটামুটি ১৭ মিনিটের মতো সময় নিয়ে এই ফুলটি আমি তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ ফুলটি আমি কেমন করে তৈরি করেছি তা নিচে শেয়ার করলাম।

20230210_182641.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● একটি রঙিন কাগজ ও একটি সাদা কাগজ
● কাঁচি
● আঠা
●নারকেল পাতার কাটি
●স্কেল
● পেন্সিল

20230210_175649.jpg

প্রথম ধাপ

প্রথমে সাদা কাগজ কেটে সেই কাগজে আঠা লাগিয়ে নারকেল পাতার কাটির সাথে জুড়ে দিলাম যার ফলে একটি কাগজের স্টিক তৈরি হয়ে গেল।

20230210_175825.jpg20230210_180011.jpg20230210_180037.jpg

দ্বিতীয় ধাপ

এক টুকরো রঙিন কাগজ কেটে নিলাম এবং কাগজটির একাংশে পেন্সিল এবং স্কেলের সাহায্যে দাগ টেনে নিলাম।

20230210_180311.jpg20230210_180432.jpg

তৃতীয় ধাপ

সেই কাগজকে কাঁচির সাহায্যে কুচিকুচি করে কেটে নিলাম, পেন্সিল দিয়ে দাগ টানা অংশের এক সাইড দিয়ে চিত্রে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ।

20230210_181147.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে রঙিন কাগজের অন্য যে অংশে কাটা হয়নি, সেই অংশে আঠা লাগিয়ে নিলাম।

20230210_181458.jpg20230210_181756.jpg

পঞ্চম ধাপ

কেটে রাখা রঙিন কাগজকে পূর্বে করে রাখা কাগজের স্টিক এর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম।

20230210_181938.jpg20230210_182158.jpg20230210_182618.jpg

ষষ্ট ধাপ

রঙিন কাগজকে স্টিকে লাগানোর পর ফাইনাল যে আউটপুট টি পেলাম তার চিত্র।

20230210_182706.jpg20230210_182641.jpg

আজকে শেয়ার করা রঙিন কাগজ দিয়ে তৈরি ব্লু কালারের স্টিক ফুল তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি স্টিক ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফুল গুলো দেখতে বেশ ভালোই লাগে। আপনারটাও তার ব্যতিক্রম নয়। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে রঙিন কাগজ দিয়ে এই সুন্দর স্টিক ফুল তৈরি করার প্রক্রিয়াটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা স্টিক ফুলের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে দারুণ একটি স্টিক ফুল তৈরি করে,আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। মাত্র ১৭ মিনিটে তৈরি করেছেন স্টিক ফুলটি। অনেক দক্ষরাই এত কম সময়ে পারে। ধাপগুলো অনেক সহজ ও সুন্দর করে তুলে ধরেছেন।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপু আমি অতটাও দক্ষ নই এসব ফুল তৈরি করার ক্ষেত্রে। তবুও চেষ্টা করেছি যতটা কম সময়ে তৈরি করতে পারি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে স্টিক ফুল তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার শেয়ার করা রঙিন স্টিক ফুল টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে স্টিক সহ ফুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এটা তৈরি করতে আপনার ১৭ মিনিট সময় লেগেছে। আসলে এগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগে।

 3 years ago 

আমার কাছ থেকে আপনি এই ফুলটি খুব সুন্দর ভাবে শিখতে পেরেছেন সেটি জেনে আমার অনেক ভালো লাগলো ভাই।

অনেক মেলায় দেখেছি যে এরকম ম্যাজিক ফুল পাওয়া যায়। অর্থাৎ ফুলগুলো সাদা কাগজ দিয়ে মুড়ে দিলে নিমেষের ভিতরে অন্য রঙের ফুল হয়ে যায়। আর এটা সেরকমই দেখতে লাগছে। তবে স্টেপ গুলো দেখে যতটা বুঝলাম এটা করাটা অতটাও কঠিন নয়। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে।

 3 years ago 

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব কম সময়ে এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে। এ ধরনের ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো। তৈরি করার প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। যে কেউ চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করেছি ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করার । স্টেপ গুলো ফলো করে যে কেউ চাইলেই আমার মত করে এ ধরনের ফুল তৈরি করতে পারবে।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন রঙিন কাগজ দিয়ে কিভাবে স্টিক ফুল তৈরি করতে হয়। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরকম কাগজের ফুল দিয়ে সাজানো যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায় এই ধরনের ফুল বানিয়ে ঘরটাকে সাজিয়ে রাখলে। আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার একটি স্টিক ফুল বানিয়েছেন। এটি খুব সুন্দর হয়েছে এরকম অনেকগুলো স্টিক ফুল বানিয়ে টবে রাখলে টবের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37