
ইমেজ সোর্স
বন্ধুরা আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে লাইফস্টাইল রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করব আসলে কালী পূজোয় ঘোরাঘুরি নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব কালীপুজো শুরু হয়েছে গত তিনদিন আগে আসলে অন্যান্য জায়গায় একদিন কালী পূজা অনুষ্ঠিত হলেও আমাদের কলকাতাতে টানা তিন দিন ধরে কালী পূজা উদযাপিত হয় যেদিন পূজো থাকে তারপর দিন থেকে তিন দিন আর কি। পুজোর আগে থেকেই পুজো প্যান্ডেল গুলো ঘোরাঘুরি শুরু হয়ে যায় সবারই আমাদের বারাসাতে কালীপুজোর প্যান্ডেল গুলো অনেক বড় করে করা হয় আর এটা কলকাতার সব থেকে ফেমাস একটি জায়গা কালী পূজার জন্য এই পুজো প্যান্ডেল দেখতে লাখো মানুষের ভিড় হয় এই সময়টাতে যাই হোক এই কয়দিন ধরে আমিও লাইনে দাঁড়িয়ে পূজো দেখেছি পরিবারের সাথে বন্ধুদের সাথে অনেক আনন্দ উল্লাস করেছি আজকেই এই পুজোর শেষ দিন ছিল সেই কারণেও আরেকটু ঘোরাঘুরি করে বাকি যে ঠাকুর গুলো দেখা হয়েছিল না সেগুলো দেখে নিয়েছি এ বছরের মতো পূজো শেষ হচ্ছে পরের বছর আবার পুজোর ঘোরাঘুরি হবে। এই কয়দিন বেশ আনন্দ উল্লাসী করা হয়েছে সবার সাথে ওভারঅল ভালোই কেটেছে পুজো এ বছর আমার সেটা বলা চলে।
🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | জেনারেল রাইটিং |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

