"এস্ এনভি শপী" - তে শপিং এর উদ্দেশ্যে

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে শপিং করতে যাওয়া নিয়ে কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে।

শপিং করতে আমরা সবাই অনেক ভালবাসি। কোন অনুষ্ঠান অথবা উৎসব উপলক্ষে আমরা তো সবসময় শপিং করে থাকি নিজেদের জন্য এবং নিজেদের কাছের লোকদের জন্য। এছাড়াও কাউকে কোন কিছু গিফট দেওয়ার জন্য আমাদের শপিং করার প্রয়োজন পড়ে। কিছুদিন আগে এরকম একটি কারণে শপিং এর উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম।

20230525_192644.jpg

20230525_192620.jpg

আমার এক পরিচিত দাদার ছেলের বার্থডে এই মাসের শেষের দিকে। বার্থডে উপলক্ষে তাকে কি গিফট দেবো এই নিয়ে অনেক কনফিউশনে ছিলাম বিগত কিছুদিন ধরে। যেহেতু তার বয়স অনেক কম তাই ভেবেছিলাম কোন 'সফট টয়' গিফট করবো তাকে। বিভিন্ন ধরনের 'সফট টয়' সব জায়গাতেই পাওয়া যায় তবে শপিংমলে গিয়ে একটু বেশি সময় নিয়ে দেখেশুনে খুব ভালোভাবে কেনা যায়। এই জন্য শপিংমলে গিয়ে কেনা আমার বেশি পছন্দ হয়। যেমন কথা তেমন কাজ। কয়েকদিন আগে এক সন্ধ্যায় আমার এক বন্ধুকে সাথে নিয়ে চলে গেছিলাম একটি শপিংমলে। অন্যান্য সময় আমাদের বাড়ির কাছাকাছি শপিংমল 'স্টার মলে' গিয়ে শপিং করে থাকি কিন্তু এইবার শপিং করার জন্য আমি গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথায় অবস্থিত একটি শপিংমলে। এই শপিং মল টির নাম হল "এস্ এনভি শপী"।

20230525_192623.jpg

20230525_192626.jpg

এই শপিং মলটি এখানে নতুন হয়েছে মূলত। এখানে "সিটি লাইফ" নামে আগে একটি শপিংমল ছিল। সেখানে মাঝে মাঝে আগে আসা হতো কিন্তু এই শপিংমলটি খোলার পর এখানে আমার আগে কখনো আসা হয়নি। তাই ভেবেছিলাম নতুন জায়গায় গিয়ে ঘুরে আসি, দেখি কেমন কি কালেকশন আছে সবকিছু। যেহেতু উদ্দেশ্য ছিল কোন 'সফট টয়' কিনব তাই শপিংমলে ঢুকে প্রথমেই 'সফট টয়' সেকশনে গিয়ে দেখাশোনা শুরু করি। স্টার মলের তুলনায় এই শপিংমলের জিনিসগুলোর দাম তুলনামূলক একটু কম মনে হলেও একেবারে কম তা বলা যায় না। যাই হোক বন্ধু আর আমি অনেকটা ঘাটাঘাটি করে দুটি 'সফট টয়' কিনেছিলাম বার্থডে -তে গিফট দেওয়ার জন্য।

20230525_192629.jpg

20230525_192917.jpg

সেইখানে কেনাকাটা শেষ করে আমি শপিংমলের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ শপিং মলটিতে যেহেতু আমি প্রথমবারের জন্য গেছিলাম তাই আমার নিজের জন্য কোন কিছু পাওয়া যায় কিনা সেগুলোই দেখছিলাম। আমার অনেক আগে কিনে রাখা জলের বোতলটি নষ্ট হয়ে গেছিল সেই জন্য প্লাস্টিক জিনিসপত্রের সেকশনে গিয়ে নিজের জন্য একটি জলের বোতলও কিনে নি। মোটামুটি ঠিকঠাক দামেই পেয়ে গেছিলাম জলের বোতলটি। বোতল কেনার পরে শপিং মলের মধ্যে আরো কিছু সময় আমি এবং আমার বন্ধু একটু ঘুরে ঘুরে দেখি। নিজেদের জন্য জামা প্যান্ট দেখেছিলাম কিন্তু তা কেনা হয়নি দাম এক্সপেক্টেশনের তুলনায় বেশি থাকায়। মোটামুটি ত্রিশ মিনিটের মতো সময় শপিংমলের মধ্যে ঘোরাঘুরি করে সেদিন সেখান থেকে বের হয়ে পড়ি।



পোস্ট বিবরণ

ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম চৌমাথা, নর্থ চব্বিশ পরগনা।

শপিং এর উদ্দেশ্যে যাওয়া নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

নতুন একটি স্থানে শপিং করার জন্য গিয়েছেন এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের মাঝে। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর একটি পোস্ট দেখে। খুবই চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন যাবতীয় বিষয়গুলো।

 3 years ago 

এত সুন্দর গুছিয়ে কমেন্ট টি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

"সফট টয় "আমারও অনেক বেশি পছন্দের। যদি বাচ্চা হতাম, ভালো হতো ,ওগুলো নিয়ে খেলা করতে পারতাম। দাদার ছেলের জন্য শেষ পর্যন্ত দুটি সফট টয় কিনেছেন ,সে নিশ্চয়ই খুব খুশি হয়েছিল গিফট পেয়ে। নতুন একটি শপিং মলের কথা জানতে পারলাম , এই শপিং মল টির কথা আমার জানা ছিল না।

 3 years ago 

দিদি বাচ্চা হওয়ার দরকার নেই এখন বড়দের কালেকশনেই "সফট টয় " বেশি থাকে।

 3 years ago 

তা অবশ্য ঠিক বলেছ ভাই 🤭🤭🤭।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38