রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন -২৭

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বেশ কিছু দিন পর তোমাদের সামনে একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা সবাই জানো যে ম্যান্ডেলা আর্ট করতে আমি খুবই ভালোবাসি এবং মাঝে মাঝে সময় সুযোগ পেলে তোমাদের সাথে ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করে থাকি। আগে প্রতি সপ্তাহ চেষ্টা করতাম ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করার কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে এই ধরনের আর্ট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করি। আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আমি ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি আর্ট টি তোমাদের ভালো লাগবে।

IMG-20221103-WA0287.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো বল পেন
● জ্যামিতিক কম্পাস
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন

IMG-20221103-WA0298.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো বল পেনের সাহায্যে নিয়ে।

IMG-20221103-WA0305.jpg

দ্বিতীয় ধাপ

এই বার পুনরায় আবার কালো কলম এবং কম্পাসের সাহায্যে বড় বৃত্তের মধ্যে, বড় বৃত্তের থেকে কম ব্যাসার্ধের কতগুলো ছোট বৃত্ত অঙ্কন করে নিলাম ।
IMG-20221103-WA0304.jpg

তৃতীয় ধাপ

ছোটো ছোট কয়েকটি বৃত্তের মধ্যে রঙিন স্কেচ পেনের সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0303.jpg

চতুর্থ ধাপ

বাকি আরো কিছু বৃত্তের মধ্যে কালো বল পেন ও স্কেচ পেনের সাহায্যে ফুলের এবং অন্যান্য কিছু ডিজাইন করলাম ।
IMG-20221103-WA0286.jpg

পঞ্চম ধাপ

বৃত্তগুলোর বাকি যে অংশে ডিজাইন করা বাদ ছিল, সেই অংশে ছোট বড় বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0302.jpgIMG-20221103-WA0301.jpg

ষষ্ঠ ধাপ

চিত্র অংকন শেষে এর নিচে নিজের নাম লিখে নিলাম ।

IMG-20221103-WA0300.jpgIMG-20221103-WA0299.jpg

সপ্তম ধাপ

চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0287.jpg

আজকের শেয়ার করা ২৭ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করার মাধ্যমে অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন গুলো দেখতে অসাধারন লাগে। দাদা আপনি তো দেখতে দেখতে ২৭ তম অংকন করে ফেলেছেন। চমৎকার একটি ম্যান্ডেলা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট করতে আমিও বেশ পছন্দ করি।আপনার আকা ম্যান্ডালা আর্টটি বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে। সুন্দরভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপু আপনি ম্যান্ডেলা আর্ট করতে পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন অসাধারণ হয়েছে। আপনার ধাপে ধাপে চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। মেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা জেনে অনেক খুশি হলাম ভাই।

 3 years ago 

ভাইয়া আপনি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করেন। আপনার এই আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন করার জন্য আরও বেশি ভালো লাগে। নিশ্চয়ই এই আর্ট করতে অনেক সময় লেগেছিল।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে তা একটু বেশি সময়ের প্রয়োজন পড়ে ।

 3 years ago 

মেন্ডেলা আর্ট করা কিন্তু খুবই কঠিন কাজ। এটি আমি জানি তবে আপনি দেখছি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন তাও আবার রঙ্গিন মেন্ডেলা। এটাই বোঝা যাচ্ছে কতটা পরিশ্রম হয়েছে আপনার এই আর্টি করতে। অনেক ভালো লাগলো এত সুন্দর একটি আর্ট দেখে।

 3 years ago 

আপু যে কোন কাজ করাই কঠিন কিন্তু প্র্যাকটিস করা হলে সব কাজই সহজ হয়ে যায় । এই কাজগুলো আগে আমার কাছে কঠিন লাগতো কিন্তু বর্তমানে এই কাজ করা আমার কাছে খুবই সহজ লাগে।

 3 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে রঙিন মান্ডেলার অংকন শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা অংকন শেয়ার করে যান। আজকে আপনার এই অংকনের মাঝে রং ব্যবহার করার কারণে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আর্ট করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। যদিও এর আগে আপনার অনেক আর্ট দেখেছি। আপনি বরাবরই ভালো আর্ট করেন। রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন অসাধারণ হয়েছে। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট গুলো দেখতে বেশ সুন্দর লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36