রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৪

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। বিভিন্ন ধরনের আর্ট করতে আমি অনেক ভালবাসি। বিশেষ করে ম্যান্ডেলা আর্ট করতে আমার খুবই ভালো লাগে। এই ধরনের আর্ট করলে কনসেনট্রেশন পাওয়ার বৃদ্ধি পায়, সেই জন্যই অনেক বেশি এই আর্ট করি আমি। আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকেই আমি নিয়মিত চেষ্টা করে যাচ্চি বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করে তোমাদের সবার সাথে শেয়ার করার। সব থেকে আমি বেশি শেয়ার করেছি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন। অনেক আগে সাদাকালো ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করতাম তবে এখন রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন বেশি শেয়ার করি কারণ এগুলো তোমরাও অনেক বেশি পছন্দ করো । আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৩৪ তম চিত্রাংকটি শেয়ার করতে যাচ্ছি। আজকের ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে এঁকেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে নতুন এই ম্যান্ডেলা আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।

20230625_133039.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো পেন
● দুটি ভিন্ন (লাল ও কমলা) কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
●পেন্সিল

20230625_130530.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম । এখন এই বৃত্তের মধ্যে এই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরো চারটি বৃত্ত পেন্সিল এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করে নিলাম।

20230624_165716.jpg20230624_165856.jpg

দ্বিতীয় ধাপ

এবার সব থেকে ছোট দুটি বৃত্তের মধ্যে কালো পেন, লাল কালারের স্কেচ পেন ও কমলা কালারের স্কেচ পেনের সাহায্যে ফুলের মত ডিজাইন করে নিলাম।

20230625_121017.jpg20230625_122521.jpg

তৃতীয় ধাপ

ছোট দুটি বৃত্তের থেকে তুলনমূলকভাবে যে দুটি বৃত্ত ছিল তার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

20230625_124441.jpg20230625_130428.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে এসে সব থেকে বড় বৃত্তের মধ্যে ছোট বড় বিভিন্ন রকমের ডিজাইন করে নিলাম।

20230625_132201.jpg20230625_132912.jpg

পঞ্চম ধাপ

চিত্র অংকন করা কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

20230625_132935.jpg20230625_133009.jpg

ষষ্ঠ ধাপ

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
20230625_133039.jpg



বন্ধুরা আজকের শেয়ার করা ৩৪ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট গুলো বরাবরই খুব চমৎকার হয়।আর কালারফুল হওয়াতে এটি বেশ আকর্ষণীয় লাগে। ধন্যবাদ ভাই খুব চমৎকারভাবে ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

এত সুন্দর করে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে ভাইয়া আপনি বরাবরই দারুন ম্যান্ডেলা আর্ট করেন। আর আপনার রঙিন মেন্ডেলা আর্ট গুলোর থেকে তো চোখ ফেরানোই যায় না ।দেখতে দেখতে আপনি ৩৪ টা রঙিন মেন্ডেলা আর্ট করে ফেললেন সত্যিই অবাক করা বিষয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার করা ম্যান্ডেলা আর্ট এর প্রশংসা করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো দারুন লাগে আমার কাছে।আজ আপনি রঙিন ম্যান্ডেলা আর্ট করলেন।এই ম্যান্ডেলার সৌন্দর্য আরো অনেকগুন বৃদ্ধি পেলো।আপনি সময় ও ধৈর্য্য নিয়ে আর্টটি শেষ করলেন। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ভাইয়া এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। এত সুন্দর করে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথমেই বৃত্ত তারপরে ফুলের আকৃতি এরপর আস্তে আস্তে খুব সুন্দরভাবে ভরাট করে ফেলেছেন, আর এভাবেই সৃষ্টি হয়েছে দারুন একটি ম্যান্ডেলা আর্ট। খুবই খুশি হলাম আপনার এই সুন্দর একটি মেন্ডেলা তৈরি করতে দেখে।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টের প্রশংসা আজকে আর নতুন করে এখানে কি করব। আপনি সবসময় অনেক সুন্দর করে রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে থাকেন। আর এভাবে রঙিন ম্যান্ডেলা অঙ্কন করলে অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে সেই ম্যান্ডেলা গুলো। রঙিন ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে এত সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। অসম্ভব সুন্দর ছিল সম্পূর্ণ ম্যান্ডেলাটি।

 3 years ago 

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট এর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনার রঙিন ম্যান্ডেলা আর্টগুলো দেখে বরাবরই মুগ্ধ হয়ে যাই ভাই। আজকেও তার ব্যতিক্রম নয়। ম্যান্ডেলা আর্টগুলো করতে সময় বেশি লাগলেও, সম্পূর্ণ আর্ট করার পর দেখতে দারুণ লাগে। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো দেখে আপনি বারবারই মুগ্ধ হয়ে যান, এটি সত্যিই আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38