স্বরচিত একটি কবিতা "তুমি আমার "

in আমার বাংলা ব্লগ3 years ago
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো।

বিগত তিনদিন ধরে আমার শরীর একটু খারাপ সে সম্পর্কে তোমাদের আগের ব্লগেও জানিয়েছিলাম। যাই হোক প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। খুব একটা কবিতা লিখতে পারিনা সেই জন্য তোমাদের সাথে নিয়মিত কখনোই কবিতা শেয়ার করা হয়নি আগে। তবে এখন মাঝে মাঝে নিজের মতো করে একটু লেখার চেষ্টা করি। কবিতার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। আমার আজকের কবিতার বিষয়বস্তু হলো প্রিয় মানুষ। প্রিয় মানুষটা আমার কাছে কেমন সেটি আমি তুলে ধরেছি আমার আজকের কবিতায়। আর এই কবিতার নাম দিয়েছি তুমি আমার। তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো কবিতার লাইনে তোমরা খুঁজে পাবে। যাইহোক এখন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।

couple-g0f9903d38_1280.jpg

ইমেজ সোর্স

" তুমি আমার "



তুমি আমার সূর্যের আলো,
জ্বলে উঠুক আমার সব চিন্তা
মিশে যাক তা ভোরের আলোয় ।

তুমি আমার মৃদু বাতাস,
যেখানে আছে শীতলতার ছোঁয়া
সেই ছোঁয়ায় জীবন্ত হোক আমার স্বপ্নগুলো।

তুমি আমার সমুদ্রের তরঙ্গ,
ভাসিয়ে নিয়ে যাও দুঃখ গুলো
জীবনে নিয়ে আসো সুখের আনন্দ।

তুমি আমার আকাশের তারা,
মিটিমিটি করে রাতে জ্বলে
চাঁদনী রাতে দেখাও স্বপ্নের ভেলা।

তুমি আমার জীবনের গান,
জীবনে দিয়েছো সুরের মান
সুরের স্রোতে জাগিয়েছো প্রাণ।

তুমি আমার ভোরের পাখি,
ধরে রাখো আমার মুখের হাসি
সবকিছুতেই তোমায় ভালোবাসি।

তুমি আমার কাব্যের শব্দ,
জীবনকে করেছো প্রেমে বধ্য
ভালোবেসেছি তোমায় এটাই কর্তব্য।



বন্ধুরা আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "তুমি আমার " তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বেশ চমৎকার কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি লাইন খুবই অসাধারণ ছিল। আসলে এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। প্রিয়জনকে বিভিন্ন উপমায় চমৎকারভাবে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন।

তুমি আমার সমুদ্রের তরঙ্গ,
ভাসিয়ে নিয়ে যাও দুঃখ গুলো
জীবনে নিয়ে আসো সুখের আনন্দ।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

প্রথমবার তোমার লেখা কোন কবিতা পড়লাম। এত সুন্দর কবিতা লিখতে পারো জানতাম না তো। সত্যিই খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

আমার শেয়ার করা কবিতা, প্রথমবার পড়ার পরেই আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি দেখতে অনেক সুন্দর কবিতা শেয়ার করেছেন তুমি আমার। কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল। একটি চরণের সঙ্গে অন্য চরণটির অনেক সুন্দর মিল রয়েছে আপনার কবিতাটি পড়ে আমি বেশ খুশি হয়েছি চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই ছন্দের মিল রেখে কবিতাটি লেখার চেষ্টা করেছিলাম। এই কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা রচনা করে উপস্থাপন করেছেন।আপনার এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করতে আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটি লাইনের সাথে লাইন বা ছন্দ মিলিয়ে আপনি কবিতাটি লিখেছেন। এত সুন্দর কবিতা লেখার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই কবিতাটি লেখার সময় ছন্দের মিল রাখার একটু চেষ্টা করেছি। যাই হোক এটা আপনার ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37