আর্ট || সুন্দরী এক উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, তোমরা সবাই জানে যে ম্যান্ডেলা আর্ট করতে আমি অনেক বেশি ভালোবাসি। তাই তোমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকি। অনেক সময় রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করি, আবার কিছু কিছু সময় সাদা কালো ম্যান্ডেলা আর্টও শেয়ার করি। আজকে তোমাদের সাথে একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এই ম্যান্ডেলা আর্টটি অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকমের। এখানে সুন্দরী এক উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি আমি। এই ধরনের কাজ করতে আমার সত্যিই বেশ ভালো লাগে। যদিও অনেকটা ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয়। তাছাড়া সূক্ষ্ম ডিজাইন করার জন্য অনেকটা সময়েরও প্রয়োজন হয়। আমি এই ম্যান্ডেলা আর্টটি কেমন ভাবে অংকন করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করার চেষ্টা করেছি। যাইহোক, আর কথা না বাড়িয়ে আর্ট টি এখন দেখে নেওয়া যাক।

InShot_20240219_111750036.jpg



প্রয়োজনীয় উপকরণ:

● কালো জেল পেন
● পেন্সিল

InShot_20240219_123031487.jpg



💃 প্রথম ধাপ 💃

প্রথম ধাপে, পেন্সিলের সাহায্যে একটি উপজাতি মেয়ের চিত্র অঙ্কন করে নিলাম। তারপর চিত্রটি কালো জেল পেনের সাহায্যে হাইলাইটস করে নিলাম।

InShot_20240219_112229514.jpgInShot_20240219_112700436.jpg

💃 দ্বিতীয় ধাপ 💃

এবার মেয়েটির ড্রেসে ও মাথায় কিছু দাগ টেনে নিলাম কালো জেল পেনের সাহায্যে যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

InShot_20240219_112250754.jpgInShot_20240219_112310628.jpg

💃 তৃতীয় ধাপ 💃

এই ধাপে, আর্টের মেয়েটির মাথায় কিছু ছোট ছোট ডিজাইন অঙ্কন করে নিলাম । তারপর হাতে, গলায় ও কানে অলংকার পড়ে রয়েছে এমনটা এঁকে নিলাম।

InShot_20240219_112408438.jpgInShot_20240219_112006489.jpg

💃 চতুর্থ ধাপ 💃

চতুর্থ ধাপে, মেয়েটির ড্রেস এর উপরের ও নিচের দিকের অংশে নিজের মতো করে কিছু ডিজাইন করে নিলাম।

InShot_20240219_112727470.jpgInShot_20240219_112636516.jpg

💃 পঞ্চম ধাপ 💃

এখন মেয়েটির ড্রেসের যে বাকি অংশটুকু ছিল সেখানেও কালো জেল পেনের সাহায্যে কিছু কিছু ডিজাইন করে নিলাম যা চিত্রের স্পষ্ট।

InShot_20240219_113233659.jpgInShot_20240219_112504675.jpg

💃 ষষ্ঠ ধাপ 💃

এই ধাপে চিত্রাংকনটি শেষ করে, চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20240219_113052608.jpgInShot_20240219_113309961.jpg

💃 সপ্তম ধাপ 💃

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20240217_120523442.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা সুন্দরী এক উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

কি যে সুন্দর এঁকেছেন ম্যান্ডালা আর্টটি। দেখেই মনটা ভরে গেলো।বারবার দেখছি আর ভাবছি কত সময় লেগেছে করতে। আর এই ধরনের আর্ট করতে সময়তো লাগবেই। তবেই না এতো সুন্দর একটি আর্ট তৈরি হবে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সময় নিয়েই করেছিলাম আপু এই ম্যান্ডেলা আর্টটি। এটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা আপনার আর্ট গুলো সব সময়ই ভিন্ন রকম হয়ে থাকে। আর ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সুন্দরী এক উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এধরনের কাজ গুলো সত্যি প্রশংসার দাবি রাখে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। আমার শেয়ার করা এই কাজের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এইতো কিছুদিন আগে উপজাতিদের অঞ্চলে গিয়ে ঘুরে আসলাম। তাদের জীবনযাত্রা সম্পর্কে ভালোই ধারণা পেয়েছি। যেটা আমাদের থেকে খুবই কঠিন। আপনি দেখছি উপজাতি একটি মেয়ের মেন্ডেলার চিত্র খুবই সুন্দর করে করে দেখালেন। অনেক ভালো লাগলো। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। খুবই সুন্দর হয়েছে এই ধরনের দক্ষতা মূলক কাজ যে কেউ দেখলে মুগ্ধ হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই, এত সুন্দর করে আমার এই কাজের প্রশংসা করার জন্য। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

ওয়াও রঙ্গিনদা! জাস্ট অসাধারণ হয়েছে! আপনি বেশকিছু জ্যামিতিক প্যাটার্ন এর ব্যবহার করেছেন এই মেন্ডেলাটিতে। কাজগুলো এত বেশি সূক্ষ্ম হয়েছে যেন এক পলকের দেখলে মনে হতেই পারে যে কাজটি ডিজিটাল মাধ্যমে করা! কাজের ফিনিশিং দেখেই বুঝা যাচ্ছে আপনি যথেষ্ট সময় নিয়ে কাজটি করেছেন। অসংখ্য ধন্যবাদ এমন একটি দারুন কাজ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার এই কাজটি আপনার কাছে এতো বেশি সূক্ষ্ম লেগেছে জেনে অনেক ভালো লাগলো। হ্যাঁ দিদি, অনেক সময় নিয়েই কাজটি করেছিলাম আমি।

 2 years ago 

আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি ভালোবাসি, আর ম্যান্ডেলা আর্ট দেখতেও ভালো লাগে। সুন্দরী এক উপজাতি ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। অনেক নিখুঁত নিখুঁত ডিজাইন এর মাধ্যমে আপনি এই ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছেন। নিখুঁতভাবে এরকম ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রচুর পরিমাণ এর সময়ের প্রয়োজন হয়। সময় লাগলেও কিন্তু আর্টগুলো করার পর দেখতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনিও ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি ভালোবাসেন, জেনে ভালো লাগলো। যাইহোক, ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে আমার ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনার সৃজনশীলতা দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনি এর আগেও খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আজকের আর্ট তারমধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। উপজাতি সুন্দরী মেয়ের খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতের কাজ এতটাই নিখুঁত হয় যা দেখে সত্যি সবাই মুগ্ধ। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার হাতের কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। তাছাড়া আমার সৃজনশীলতা দেখে আপনি যে মুগ্ধ হয়েছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিনিয়তই আপনি চমৎকার আর্ট করেন । সুন্দর একটি উপজাতির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি । আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। এ ধরনের কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ও ধৈর্য নিয়ে আর্ট টি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার আর্ট এত সুন্দর হয় যে আপনার আর্টগুলো দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আমার। অনেক সুন্দর একটা উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে প্রচুর ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। ধৈর্য্য এবং সময় নিয়ে যদি এগুলো করা হয় তাহলে দেখতেও ভালো লাগে। আপনিও অনেক সময় ব্যবহার করে পুরো আর্ট সম্পূর্ণ করেছেন যেটা দেখেই বুঝতে পারতেছি। সত্যি আপনার আজকের এই ম্যান্ডেলা আর্ট ছিল একেবারে মনোমুগ্ধকর।

 2 years ago 

হ্যাঁ আপু, অনেক সময় নিয়েই আমি এই আর্ট টি করেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

সুন্দরী এক উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আসলেই অনেক সুন্দর দেখায়। ছোট ছোট ডিজাইন তৈরি করার ফলে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে।

 2 years ago 

ভাইয়া আপনার সুন্দরী উপজাতি মেয়ের ম্যান্ডেলা আর্টটি কিন্তু অসাধারণ হয়েছে ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।যদিও আপনি সব সময় দারুন সব আর্ট শেয়ার করেন ।আজকের আর্টটিও বেশ চমৎকার ছিল। সাদাকালো হওয়ায় যেন আরো বেশি ভালো লাগছে দেখতে ।আর মেন্ডেলা আর্টগুলো সময় তো একটু লাগবেই নিখুঁত ছোট ছোট অনেকগুলো কাজ থাকে যে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38