স্বরচিত একটি কবিতা "স্নিগ্ধ হৃদয় তাহারি অপেক্ষায়"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হল "স্নিগ্ধ হৃদয় তাহারি অপেক্ষায়"। প্রথমেই বলে রাখা ভালো আমি কিন্তু তেমন একটা কবিতা লিখতে পারি না । এই প্রথমবার আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে নিজের তৈরি করা একটি কবিতা শেয়ার করবো। এর আগে বাড়িতে টুকটাক লিখেছি কিন্তু কখনো সাহস হয়নি শেয়ার করার। আমার বাংলা ব্লগ কমিউনিটি- এর সবাই এত ভালো ভালো কবিতা লেখে যে সেই জায়গায় আমার কবিতা তো জায়গাই পাবে না সেটা আমি জানি তাও আজ ইচ্ছা হলো শেয়ার করতে তাই শেয়ার করলাম । আমার বাংলা ব্লগে যারা কবিতা শেয়ার করে তারা যথেষ্ট উচ্চ মানের কবিতা শেয়ার করে। সুন্দর সেইসব কবিতা গুলো পড়লেও বেশ ভালো লাগে । যদিও আমি পারিনা তবে একটু যা চেষ্টা করে লিখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি প্রথমবার শেয়ার করেছি তাই কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।

heart-g1888cd847_1920.jpg

ইমেজ সোর্স

স্নিগ্ধ হৃদয় তাহারি অপেক্ষায়

আহা প্রকৃতি তুমি অপরূপ সৌন্দর্যে মহীয়ান
রূপের সাথে তুমি বেঁচে থাকার নাম।
তেমনি তাহার মুখ মন্ডল যেন
অশ্রুস্নাত হয়েও রৌদ্রজ্জ্বল।

পেতে এক ঝলক সেই আলোর ছটা,
যেন বিসর্জিত পুরো পৃথিবীটা।
আহা জীবন তোমাকে ছাড়া,
যেন সাহিত্য এক অপূরণ।

পর রমনী দেখিলে যদি তাহার মুচকি হাসে মন
যেন ইচ্ছে করে অগ্নিতান্ডব করি সেই ক্ষণ।
কিন্তু সে যে পারদর্শী ভোলাতে আমার মন
পরক্ষণেই হই শীতল চন্দ্রের মতন।

যেদিন পাই তাহার দর্শন যেন মনে হয়
শরীরে ধমনীতে জেগে ওঠে শিহরণ।
আহা জীবন এ এক
অনন্য হৃদয়ের আচ্ছাদন।

অবশেষে উপস্থিত সেইক্ষণ
হৃদয় খুলেছে স্বর্গের দুয়ার
বিবাহ যে তার কারণ।


বন্ধুরা আজকের শেয়ার করা স্বরচিত কবিতাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🍂 ধন্যবাদ সবাইকে 🍂

Sort:  
 3 years ago 

পর রমনী দেখিলে যদি তাহার মুচকি হাসে মন
যেন ইচ্ছে করে অগ্নিতান্ডব করি সেই ক্ষণ।
কিন্তু সে যে পারদর্শী ভোলাতে আমার মন
পরক্ষণেই হই শীতল চন্দ্রের মতন।

আপনার আজকের কবিতা লেখার টপিক সত্যি এক কথা বলতে গেলে অসাধারণ ছিল। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আসলে ই আমাদের এই কমিউনিটিতে বেশিরভাগ ব্লগার কবিতা প্রেমি। তাদের মধ্যে আমিও একজন। আমার কাছে ভীষণ ভালো লাগে কবিতাগুলো লিখতে এবং পড়তে।

 3 years ago 

আসলে ই আমাদের এই কমিউনিটিতে বেশিরভাগ ব্লগার কবিতা প্রেমি।

এটা ঠিক বলেছেন আপু। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আপনিও কবিতা লিখা শুরু করে দিয়েছেন, আমিই শুধু বাকি রইলাম।আপনি প্রথম কবিতা লিখলে ও বেশ ভালোই লিখেছেন। প্রতিটি লাইন বেশ সুন্দর।

পর রমনী দেখিলে যদি তাহার মুচকি হাসে মন
যেন ইচ্ছে করে অগ্নিতান্ডব করি সেই ক্ষণ।
কিন্তু সে যে পারদর্শী ভোলাতে আমার মন
পরক্ষণেই হই শীতল চন্দ্রের মতন।

দারুন ছিলো।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি কেন বাকি থাকবেন আপু আপনিও লেখা শুরু করে দেন তাহলে ।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি প্রথমবার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। যাই হোক আপনার কবিতা প্রথম বার হলেও অনেক সুন্দর লিখেছেন। প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের অনেক মিল রয়েছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি আগেও কবিতা লিখেছি ভাই কিন্তু কখনো শেয়ার করা হয়নি। এই প্রথমবার আমি আমাদের এই কমিউনিটিতে শেয়ার করলাম। কবিতাটি আপনার ভালো লেগেছে সেটি জেনে আমারও খুব ভালো লাগলো।

 3 years ago 

যেদিন পাই তাহার দর্শন যেন মনে হয়
শরীরে ধমনীতে জেগে ওঠে শিহরণ।
আহা জীবন এ এক
অনন্য হৃদয়ের আচ্ছাদন।

আপনার স্বরচিত কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। হৃদয় স্পর্শ করার মতোই একটা কবিতা লিখেছেন।অনেক ধন্যবাদ দাদা সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কবিতা পড়তে ভালো লাগে, এটি খুব ভালো ব্যাপার। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন কে বলেছে আপনি কবিতা লিখতে পারেন না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে সাবলীল ভাষা ছন্দে মিলানো অর্থপূর্ণ।। আপনার কবিতার মাঝে গভীর ভালোবাসার ছাপ উপলব্ধি করিতে পারিলাম।।

যেদিন পাই তাহার দর্শন যেন মনে হয়
শরীরে ধমনীতে জেগে ওঠে শিহরণ।
আহা জীবন এ এক
অনন্য হৃদয়ের আচ্ছাদন।

বিশেষ করে এই লাইনগুলো অসাধারণ ছিল।।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই ছন্দ মেলানোর । কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

চেষ্টা করতে করতেই তো সুন্দর হয় দাদা।তোমার চেষ্টাটি ভালো ছিল।কবিতাটি সুন্দর হয়েছে।প্রকৃতির মিশেলে ভালোবাসার এক নিদারুণ অনুভূতি প্রকাশ পেয়েছে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ বোন তোমার সুন্দর মন্তব্যটি জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59728.22
ETH 1577.34
USDT 1.00
SBD 0.42