জারবেরা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা পোস্টটি হলো জারবেরা ফুলের ফটোগ্রাফি মূলক একটি পোস্ট। জারবেরা ফুল গুলোর তার উজ্জ্বল রং এর জন্য দেখতে অপরূপ সুন্দর লাগে। এই ফুলের কালার গুলো সত্যি খুব অসাধারণ লাগে দেখতে। ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, মেরুন, গাঢ় গোলাপী, বেগুনি সহ ইত্যাদি আরও ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে। আর এই ফুলগুলোর প্রত্যেকটি কালার থেকে প্রত্যেকটি কালার দেখতে অনেক সুন্দর লাগে। মনে হয় যেন প্রত্যেকটি ফুলের রং আলাদা আলাদা বার্তা প্রকাশ করে। আমার আজকে শেয়ার করা এই জারবেরা ফুলের কালার হলো হলুদ কালার। যা তোমরা ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছ।এই ফুলগুলো সাধারণত বাগান ফুলের তোড়া মেয়েদের মাথার খোপার জন্য ব্যবহার করে থাকে এবং বিভিন্ন অলংকার তৈরীর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই ফুলটিকে অনেকে আফ্রিকান ডেইজি ট্রান্সভাল ডেইজি নামেও চেনে। জারবেরা ফুল শীতকালে সবথেকে বেশি ফোটে। তবে এর সঠিক মত পরিচর্যা নিলে সারা বছরই এই গাছ থেকে ফুল হয়। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই জারবেরা ফুলের ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছি। এই ফটোগ্রাফি গুলো আমার অনেক আগের করা। তাই ঠিক মনে নেই কোন পার্ক থেকে করেছি। পার্কের নামটি ঠিক মনে করতে পারছি না। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ফুলের ফটোগ্রাফি গুলো পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে আমার শেয়ার করা আজকের এই জারবেরা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_175654.jpg

IMG_20250714_175655.jpg

IMG_20250714_175658_1.jpg

IMG_20250714_175658.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 10 months ago 

জারবেরা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। দারুন ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

জারবেরা ফুলের নাম আপনার পোষ্টের মাধ্যমে প্রথম জানতে পারলাম। আগে কখনো এমন ফুলের নাম শুনিনি। তবে এই ফুল অনেক পরিচিত। বেশ ভালো লাগলো এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে এবং আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

 10 months ago 

এই ফুল আমার ভীষণ ভালো লাগে। তবে এই ফুলের নাম আমি আগে জানতাম না আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগলো। ভীষণ সুন্দর দেখতে হয় ফুলগুলো। ধন্যবাদ এই সম্পর্কে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত জারবেরা ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 10 months ago 

এই ফুলটি আমি অনেক আগে দেখেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই ফুল দেখে আরো অনেক বেশি ভালো লাগছে৷ অনেকদিন পরে যখন কিছু দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ আর এই ফুলটি আমার এমনিতে অনেক পছন্দ৷ আজকে আপনার কাছ থেকে দেখে যেন এর প্রতি ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল। খুব সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি এই ফুলের সৌন্দর্যকে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 10 months ago 

আপনি তো খুব সুন্দর করে জারবেরা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এই ফুলগুলো তো আমরা অন্য নামে চিনি। এবং এই ফুলগুলো দেখতেও কিন্তু চমৎকার লাগে। যাই হোক পার্ক থেকে করা জারবেরা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

হলুদ রঙের এই চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি ভাই। অনেক সুন্দর ফটোগ্রাফি করে আপনি শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63194.36
ETH 1745.18
USDT 1.00
SBD 0.39