স্বরচিত একটি কবিতা "স্বাধীনতা"

in আমার বাংলা ব্লগ3 years ago
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি তবে একটা সমস্যার মধ্যে রয়েছি তা হলো আমি ব্লগিং করার জন্য যে ফোনটা ব্যবহার করি সেই ফোনে চার্জ নিচ্ছে না। আর চার্জ না নেয়ার কারনে বেশ অসুবিধা হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান আমি এখন খুঁজে পাচ্ছি না কারণ বর্তমানে আমি বাইরে কিছুদিনের জন্য ঘোরাঘুরি করতে বের হয়েছি।

soldiers-g1317bfb99_1920.jpg

ইমেজ সোর্স

যাই হোক প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হল "স্বাধীনতা" । জীবনের সবথেকে বড় যদি কোন কিছু থেকে থাকে সেটা হল স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে মানুষ নিজেদের প্রাণ বিলিয়ে আসছে। স্বাধীনতার সুখ সে এক অন্যরকম জিনিস যার জন্য মানুষ জীবন দিতেও একবার ভাবে না। পরাধীনতার শিকল থেকে স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য সবথেকে তরুণ যুবকদের রক্ত বেশি ঝরেছে। স্বাধীনতাকে নিয়ে লেখা আজকের স্বরচিত কবিতাটি নিচে শেয়ার করলাম।

"স্বাধীনতা"


কি প্রচন্ড শব্দ আসছে
হ্যাঁ, ঐতো হেলিকাপ্টার নামছে
এগিয়ে যাচ্ছে তরুন যোদ্ধারা
স্বাধীনতা ফিরে পাবে কি তারা?

আর কত রক্ত দিতে হবে
বিজয়ের পতাকা উড়াতে হলে?
আর কত বৃদ্ধা নারী
নাতি, ছেলেকে হারিয়ে কাঁদবে?

কখনো কি থামবে না?
গণহত্যা গুলিবর্ষণ আর বোমার আওয়াজ
প্রতিদিন খবরে কাগজের পাতায়
লিখে নিই স্মৃতির পাতায় ।

কত শিশু যুবক দিয়ে গেল প্ৰাণ
ছড়াচ্ছে তারা শহীদের সুঘ্রাণ
প্রার্থনা মানি মোরা
প্রভুর কাছে ফিরিয়ে দাও
অসহায়ের কাছে স্বাধীন
সার্বভৌমত্বের পতাকা ।

বন্ধুরা আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "স্বাধীনতা" তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

কখনো কি থামবে না?
গণহত্যা গুলিবর্ষণ আর বোমার আওয়াজ
প্রতিদিন খবরে কাগজের পাতায়
লিখে নিই স্মৃতির পাতায় ।

বর্তমান পৃথিবীর উত্তাল চারিদিকে বোমা আর গুলিবর্ষণ এর শব্দ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেন তৈরি হচ্ছে এক রণক্ষেত্রে।।
স্বাধীনতা পাওয়ার জন্য সবাই মরিয়া।। পরাধীনতা থাকার চেয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করায় একজন বীরের কাজ।।
স্বাধীনতা নিয়ে অনেক সুন্দর ভাবে আপনি কবিতাটি রচনা করেছেন খুবই ভালো লাগলো পড়ে।।

 3 years ago 

এত সুন্দর করে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

স্বাধীনতান নিয়ে খুবি সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম। সত্যি অসাধারণ কবিতা। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই।

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। স্বাধীনতা নিয়ে কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম ঠিক কথাই বলেছেন জীবনে সবথেকে বড় হল স্বাধীনতা। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কথা গুলোর সাথে আপনি সহমত পোষণ করেছেন জেনে ভালো লাগলো। তাছাড়া আমার কবিতাটি আপনার ভালো লেগেছে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতা স্বাধীনতা পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সাবলীল ভাষায় কবিতাটি লেখার চেষ্টা করেছি আপু । কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

ভাই আপনি আজকে আপনাদের মাঝে স্বাধীনতা নিয়ে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আমাদের জীবনের থেকেও বড় আমাদের স্বাধীনতা অর্জন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

স্বাধীনতা অর্জনের সুখ সে এক অন্যরকম ব্যাপার। স্বাধীনতার সুখ প্রত্যেক মানুষই চায়। শেয়ার করা আজকের কবিতাটাটি আপনার কাছে দারুন লাগছে জেনে ভালো লাগলো ভাই।

 3 years ago 

যুগ যুগ ধরেই চলছে স্বাধীনতার লড়াই। হয়তো আমরা স্বাধীনতার পরেও অদৃশ্য পরাধীনতার শিকল আমাদের পায়ে পড়ানো আছে। আর সেই শিকল হয়তো আজীবন থাকবে। তবুও আমরা খুঁজি স্বাধীনতার পথ। ভাইয়া আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

কথাগুলো অনেক সুন্দর কথা বলেছেন আপু । স্বাধীনতা আমাদের জীবনের প্রকৃতি সেই জন্য আমরা সব সময় খুঁজি স্বাধীনতার পথ।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন জীবনে স্বাধীনতার জন্য কত কিছুই না করতে হয়েছে। আর স্বাধীনতা অর্জন করাটা অনেক বেশি কষ্টসাধ্য ছিল। আজকে আপনি স্বাধীনতা নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। সত্যি বিজয়ের জন্য কত রক্তই না দিতে হয়েছে। এমনি এমনি তো আর স্বাধীনতা অর্জন হয়নি। আপনার কবিতাটা পড়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে স্বাধীনতা নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার শেয়ার করা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনি স্বাধীনতা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। স্বাধীনতার জন্য মানুষ নিজের জীবন দিয়েছে। পরাধীন থেকে স্বাধীন হওয়ার জন্য মানুষ কিনা করেছে। আপনার কবিতার মাঝে খুব সুন্দর করে স্বাধীনতা ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আমার শেয়ার করা কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়ে গেলেন এটা আমার জন্য আনন্দের বিষয়। স্বাধীনতার গুরুত্ব অনেক কারণ পরাধীন থেকে স্বাধীন হওয়ার জন্য মানুষ নিজেদের জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকে।

 3 years ago 

স্বাধীনতা নামক কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। কবিতাটি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত হয়েছে। তবে আমার কাছে নিচের এই লাইন গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।

কখনো কি থামবে না?
গণহত্যা গুলিবর্ষণ আর বোমার আওয়াজ
প্রতিদিন খবরে কাগজের পাতায়
লিখে নিই স্মৃতির পাতায় ।

যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

স্বাধীনতা নিয়ে আমার শেয়ার করা কবিতার লাইন গুলো আপনার কাছে দুর্দান্ত লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো। এত সুন্দর করে আমার কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38