ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাঙ্কন - ০৫

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভাল আছি।

প্রথমেই প্রতিদিনের মতো আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি । ঠান্ডার সময় এতটা আলসেমি লাগে সারাদিনের কাজকর্মের গতি অনেকটা কমে যায় এই ঠান্ডার কারণেই। সারাদিন ধরে আলসেমি করে কাটিয়েছি, পরে বিকালবেলা মনে হলো আলসেমি অনেকটা হয়েছে এবার কিছু একটা করা যাক কারণ কিছু একটা শেয়ার করতে হবে আজকে আমাদের কমিউনিটিতে । পরে বিকালের সময়টাতে বসে গেলাম খাতা, পেন ,স্কেল নিয়ে ম্যান্ডেলা চিত্রাঙ্কন করার জন্য। তারপর কিছুটা সময় নিয়ে করে ফেললাম ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্র অংকন। এটি আমার অঙ্কন করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার পঞ্চম তম চিত্রাংকন হবে। চিত্রাংকনটি অংকন করার ক্ষেত্রে কয়েকটি ধাপের মাধ্যমে তা করেছি, সেই ধাপগুলো নিচে পরপর শেয়ার করলাম।

IMG-20221103-WA0122.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● একটি কালো কলম
● জ্যামিতিক স্কেল

IMG-20221103-WA0119.jpg

🛑♨️🛑প্রথম ধাপ 🛑♨️🛑

কালো কালারের কলম এবং জ্যামিতিক স্কেলের সাহায্যে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম।
IMG-20221103-WA0129.jpg

🛑♨️🛑দ্বিতীয় ধাপ 🛑♨️🛑

এখন ত্রিভুজের মধ্যে নয়টি দাগ অঙ্কন করে নিলাম ভিন্ন ভিন্ন সাইজের।
IMG-20221103-WA0128.jpg

🛑♨️🛑তৃতীয় ধাপ 🛑♨️🛑

ত্রিভুজের নিচের অংশ থেকে প্রথম যে তিনটি দাগ অঙ্কন করা হয়েছিল, সেই অংশের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম কালো কলমের সাহায্যে।

IMG-20221103-WA0127.jpg

🛑♨️🛑 চতুর্থ ধাপ 🛑♨️🛑

তৃতীয় ধাপের ডিজাইন করা অংশের বাকি কিছুটা অংশে ফুলের মত কিছু ডিজাইন করলাম।

IMG-20221103-WA0126.jpg

🛑♨️🛑 পঞ্চম ধাপ 🛑♨️🛑

পরবর্তী ছয়টি দাগের মধ্যে অংশগুলোতে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0118.jpgIMG-20221103-WA0124.jpg

🛑♨️🛑ষষ্ঠ ধাপ 🛑♨️🛑

চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

IMG-20221103-WA0125.jpgIMG-20221103-WA0123.jpg

🛑♨️🛑 সপ্তম ধাপ 🛑♨️🛑

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0122.jpg

বন্ধুরা আজকে শেয়ার করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার পঞ্চম তম চিত্র অঙ্কনটি তোমাদের কেমন লাগলো কমেন্টের করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🛑♨️🛑ধন্যবাদ সবাইকে 🛑♨️🛑

Sort:  
 3 years ago 

আপনার আকাঁ ম্যান্ডেলা আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। আমার আর্ট করতে ভীষণ ভালো লাগে। অবসর সময়ে আর্ট করতে ভালোবাসি।
এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অবসর সময়ে আপনিও আর্ট করতে ভালোবাসেন জেনে খুশি হলাম ভাই। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ত্রিভুজ আকৃতির চমৎকার একটি ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন ভাইয়া। ম্যান্ডেলা তৈরির ক্ষুদ্র ক্ষুদ্র কাজ গুলো আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আমার শেয়ার করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলাটি নিয়ে সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

দাদা আপনার আর্ট গুলো অনেক নিখুঁত হয়। ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও চমৎকার চমৎকার আর্ট শেয়ার করেছিলেন। আপনার আর্ট গুলো দেখেছিলাম। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

ভাই আমার শেয়ার করা আর্ট টি আপনাকে মুগ্ধ করতে পেরেছে এটা আমার জন্য বেশ আনন্দের বিষয় । আমার জন্য শুভ কামনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া আসলে শীতের সময় অনেক আলসেমি লাগে কোন কাজ করতে ইচ্ছা করে না।নিজেকে একদম গুটিয়ে কম্বলের নিচে শুয়ে থাকতে ইচ্ছে করে।সারাদিন না করলেও শেষ বেলায় এসে সুন্দর একটি ত্রিভুজ আকৃতির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ হয়েছে।এই ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে আমার অনেক ভালো লাগে।আপনি অনেক গুলো ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীত আসলে কম্বলের সাথে অন্যরকম ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, কোনভাবে কম্বলকে ছাড়া যায় না আপু। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার খুবই পছন্দের আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমার ভীষণ ভালো লেগেছে।আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে অনেক সময় ব্যবহার করে আজকের এই ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটি খুবই সহজে অঙ্কন করতে পারবে। বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই ম্যান্ডেলা আর্ট।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আপনার খুব পছন্দের জানতে পেরে ভালো লাগলো। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি তো ভেবেছিলাম আজকে সারাদিন শুধু আমি আলসেমি করে কাটিয়েছি। এবার তো দেখছি আপনিও আছেন আমার দলে। আসলে শুক্রবারে কেন জানি আলসেমি বেড়ে যায়। ঠান্ডা বেশি হওয়াতে আসলে এমনটা হচ্ছে। ম্যান্ডেলার চিত্রাঙ্কন সত্যি অসাধারণ হয়েছে। একেবারে নিখুঁতভাবে করেছেন। ত্রিভুজ আকৃতির হওয়াতে দেখতে অনেকটা ভিন্ন রকম হয়েছে। ভালো লাগছে দেখতে।

 3 years ago 

শীতের সময় সবারই আলসেমি একটু বেড়ে যায় আপু। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 3 years ago 

আসলেই তাই ঠান্ডার মধ্যে একবার শুয়ে পড়লে আর উঠতে মন চায় না, খুব আলসেমি লাগে। যাইহোক আপনি খুব সুন্দর মান্ডালা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। যদিও এগুলো করতে খুব সময় প্রয়োজন কিন্তু করা শেষে খুব সুন্দর দেখা যায়। আপনার আর্ট টি ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু ঠান্ডার মধ্যে একবার শুয়ে পড়লে কম্বল থেকে ওঠাটা অনেক কষ্টের একটা কাজ। যাইহোক আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আসলে ভাইয়া আমার কাছে মনে হয় শীতকাল মানেই আলসেমির সময় । সন্ধ্যার পর থেকে যেন আলসেমিটা আরো বেশি বেড়ে যায় । যাই হোক আপনার ত্রিভুজাকৃতির পঞ্চম ম্যান্ডেলা আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।আপনার মেন্ডেলা আর্ট গুলো যদিও বরাবরই বেশ চমৎকার হয় । আজকের টি ও তার ব্যতিক্রম নয় । প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপু অনেক অনেক ঠান্ডার মধ্যে একবার কম্বলের মধ্যে শুয়ে পড়লে উঠতে আলসেমি লাগাটাই স্বাভাবিক। অনেকের সন্ধ্যার পরে আলসেমি লাগে কিন্তু আমার সব থেকে বেশি আলসেমি লাগে সকালের দিকে। যাই হোক শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু কখনো করে দেখিনি কারন এই ধরনের আর্ট গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় যা একদম আমার নেই বললেই চলে।ত্রিভুজ আকৃতির ম্যান্ডেলাটি দেখতে অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন দাদা।সুন্দর ম্যান্ডেলা আর্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট দেখতে ভালো লাগে জেনে ভালো লাগলো দিদি। আপনিও একবার এই ধরনের আর্ট করার ট্রাই করতে পারেন। খুব একটা কঠিন না চেষ্টা করলেই পারবেন। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি নিয়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ত্রিভুজ আকৃতির মেন্ডেলের চিত্র আমার খুবই ভালো লেগেছে। সত্যি আপনার চিত্রাঙ্কন দক্ষতা আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন, আজকে চিত্রটি অসাধারণ ছিল।

 3 years ago 

আমার চিত্রাংকনের দক্ষতা আপনার ভালো লেগেছে এটা আমার জন্য বেশ আনন্দের বিষয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62567.67
ETH 1756.68
USDT 1.00
SBD 0.39