সন্ধ্যায় একা একা বাড়িতে বসে তিনটা পিজ্জা ভক্ষণ

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

আজ সারাদিন অনেকটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। গতকালকে অনেকটা রাত করে ঘুমিয়ে ছিলাম তাই সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। বলতে পারো অনেকটা দুপুর করে ঘুম থেকে উঠেছি। যাইহোক দুপুরে ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিই । তারপর দুপুর থেকে ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখি। কিছু কিছু নতুন নতুন জিনিসও শিখি ।দুপুর থেকে ভিডিও দেখতে বিকাল হয়ে যায়। বিকালের দিকে একটু ছাদে ঘোরাঘুরি করে সন্ধ্যায় ঘরে বসে হোয়াটসঅ্যাপে সবার স্ট্যাটাস একটু চেক করি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি আমার কিছু বন্ধুরা ডোমিনোজে পিজ্জা খেতে গিয়ে তার স্ট্যাটাস শেয়ার করেছে।

20230501_200601.jpg

20230501_200556.jpg

ডোমিনোজ এর পিজ্জা দেখলে আমার এমনিতেই জিভে জল সবসময় চলে আসে। আমার অনেক বেশি ভালো লাগে ডোমিনোজ এর পিজ্জা খেতে। তাদের স্ট্যাটাস দেখেই আমার পিজ্জা খেতে ইচ্ছা করে । তখনই আমি অনলাইনে আমার নিজের জন্য তিনটা পিজ্জা অর্ডার করে দেই । মূলত বাড়িতে বসে পিজ্জা খেতে একটা নির্দিষ্ট টাকার উপরে অর্ডার করতে হয় তা না হলে বাড়িতে ফ্রি ডেলিভারি দেয় না । সেই জন্য অর্ডার করেছিলাম তিনটি। যে পিজ্জা গুলো অর্ডার করেছিলাম সেগুলো ভিন্ন ভিন্ন ধরনের ছিল। তিনটি ভিন্ন স্বাদের পিজ্জার মধ্যে একটি ছিল অনিয়ন পিজ্জা, একটি ছিল টমেটো পিজ্জা এবং একটি ছিল চিজ পিজ্জা। এর আগেও এই তিনটি ফ্লেভারের পিজ্জা আমি টেস্ট করেছি। তারপরও আজকে এই তিনটি অর্ডার করেছিলাম।

20230501_201425.jpg

20230501_201133.jpg

ডোমিনোজের পিজ্জা আসতে মূলত ত্রিশ মিনিটের মত সময় লাগে। পিজ্জা অর্ডার করার পর আমার ৩০ মিনিট কেমন জানি কাটছিলই না। আমি বাড়ির গেটে গিয়ে বসে থাকি কখন পিজ্জা হাতে পাবো এই ভেবে। প্রায় ২৫ মিনিট পরে আমার ফোনে কল আসে আমার অর্ডার করা পিজ্জা তিনটি আমার গলির কাছাকাছি চলে এসেছে। তারপর ডেলিভারি বয় বাড়ির সামনে আসলে আমি টাকা দিয়ে তিনটি পিজ্জা নিয়ে নি। যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম তাই আসার পরেই টাকা দিই। গরম গরম পিজ্জা খেতে অনেক বেশি ভালো লাগে আর তিনটি পিজ্জাই যথেষ্ট গরম ছিল। পিজ্জা তিনটি নিয়ে আমি আমার রুমে চলে আসি । বাড়িতে অন্য কেউ না থাকায় তিনটি পিজ্জা আমি একাই ভক্ষণ করি। পিজ্জা আবার গরম না থাকলে ভালো লাগেনা সেই জন্য আরো বেশি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম গরম গরম থাকতে থাকতেই। খাওয়ার সময় এতটাই ব্যস্ত ছিলাম খুব একটা বেশি ফটোগ্রাফিও করিনি। তাড়াতাড়ি করে কয়েকটা যা ফটোগ্রাফি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।

20230501_200642.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত , নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।

আজকের ব্লগ এখানেই শেষ করছি । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

এই ডমিনোজ পিজ্জার নাম শুনেছিলাম।আজকে দেখে নিতে পারলাম।যেহেতু নির্দিষ্ট টাকার মধ্যে অর্ডার কমপ্লিট করতে হয়।এজন্য আপনি তিনটি অর্ডার করেছিলেন।আর পিজ্জা আসতে ৩০ মিনিট সময় লেগেছে মাত্র।তাহলে স্বল্প সময়ে ডেলিভারি পেয়েছেন বলা যায়।তিনটি ভিন্ন ফ্লেভারের পিজ্জা আপনি নিয়েছিলেন।বাড়িতে কেউ ছিলনা,এজন্য একাই ভক্ষণ করেছেন তাড়াতাড়ি।কারণ পিজ্জা গরম গরম খেতেই ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু অল্প সময়ের মধ্যে ডোমিনোজ এর পিজ্জা বাড়িতে চলে আসে। ৩০ মিনিট এর আগে পিজ্জা ডেলিভারি না করতে পারলে সেই পিজ্জা ফ্রিতে দিয়ে দিতে হয় এই জন্যই টাইম তো টাইম ডেলিভারি পাওয়া যায়। বাড়িতে কেউ না থাকলে কি আর করা যাবে? একাই খেয়েছি সবগুলো পিজ্জা ।

 3 years ago 

ভাইয়া বন্ধুদের ডোমিনোজ পিজ্জা খেতে দেখে আপনারও খেতে ইচ্ছে করলো।তাই বলে তিনটা একাই খেলেন।আপনি ঠিক আছেন তো?? ভাবছি কি অবস্থা আপনার।খাওয়ায় এতো ই ব্যস্ত ছিলেন ফটোগ্রাফি করতেই ভুলে গেছেন। 🫣যাক অনুভূতি গুলো পড়ে ভালো ই লাগলো।

 3 years ago 

হ্যাঁ আপু বন্ধুদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পিজ্জা খাওয়ার ফটো দেখেই আমার খাওয়ার ইচ্ছা হয়েছিল। আপু আমি পিজ্জা বেশ ভালো খেতে পারি তাই তিনটা খেয়ে আমার কোন সমস্যা হয়নি। ঠিকঠাকভাবেই খেয়ে নিয়েছিলাম।

 3 years ago 

হোয়াটসঅ্যাপে বন্ধুদের পিজ্জা খাওয়ার স্ট্যাটাস দেখে আপনারও ডোমিনোজ এর পিজ্জা খেতে ইচ্ছে করছিল তাই আপনি তিনটা পিজ্জা অর্ডার করে দিয়েছিলেন। ডোমিনোজ এর পিজ্জা ডেলিভারি আসতে ৩০ মিনিটের মতো সময় লাগে তাহলে। আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলেন আপনার সময় কাটছিল না তাহলে। বাসায় যেহেতু আর কেউ ছিল না তাই তিনটা পিকটা আপনি একাই খেয়ে নিয়েছিলেন। যাইহোক ভালো লাগলো।

 3 years ago 

আমার পোস্টটি পরিপূর্ণভাবে পড়ে এত সুন্দর করে কমেন্টটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি তো ভাই বেশ ভালো রকমের খাদক ভাই 😅। আমি নিজেও পিজ্জা পছন্দ করি। কিন্তু তাই বলে তিনটা এক সাথে পারব না একদম 😀। তবে এটা ঠিক ডোমিনোজের স্বাদ টা পুরোই অন্যরকম। বাড়ি একা পেয়ে খানা পিনা একদম জম্পেশ হয়েছে 👌👌

 3 years ago 

আমি ভাই প্রচন্ডমাত্রার পিজ্জা লাভার। এজন্য তিন চারটা পিজ্জা একাই খেয়ে ফেলতে পারি কোন ব্যাপার না আমার কাছে।

 3 years ago 

ডমিনোজ এর পিজ্জা আমার খুব পছন্দ। মাঝে মধ্যে বাহিরে গিয়ে ডমিনোজ এর পিজ্জা খাওয়া হয়। তবে আমার কাছে চিজ পিজ্জা খেতে বেশি ভালো লেগে। ঠিক বলেছেন ভাইয়া বাসায় খাবার অর্ডার করলে মিনিমাম একটা লিমিট থাকে। তাই আপনি তিনটি পিজ্জা অর্ডার করেছেন এবং বাসায় কেউ না থাকায় তিনটি পিজ্জা একাই খেয়েছেন। পিজ্জা গরম গরম খেতে দারুণ লাগে। পিজ্জার ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চিজ পিজ্জা খেতে আমারও খুব ভালো লাগে ভাই । এটি আমার সবথেকে ফেভারিট। আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38