চোরের হাত থেকে বেঁচে গেলাম

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

computer-1591018_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি লাইফস্টাইল রিলেটেড ব্লগ শেয়ার করব। আসলে আজকের একটি ঘটনায় তুলে ধরবো তোমাদের সাথে আজকের এই ব্লগে। আজ ট্রেনে করে আমি বারাসাত থেকে অন্য আরেকটা স্টেশনে যাচ্ছিলাম ট্রেনে অনেকটা ভেরি ছিল। আমি সাধারণত ভিড় ট্রেনে উঠলে পকেট সাবধান রাখি কারণ পকেটে ফোন এবং মানিব্যাগ থাকে যা দুটোই মূল্যবান একটি হারিয়ে গেলে যে কি বিপদ হয় তা আমি এর আগে একবার ফেস করেছি সেই কারণে আমি সবসময় সাবধানে থাকি। যাহোক আজকে সাবধানে ছিলাম অতিরিক্ত ভিড়ের ভিতর কয়েকবার খেয়াল করি কেউ আমার পকেটে হাত দেওয়ার চেষ্টা করছে আসলে এত ভিড় ছিল বোঝার উপক্রম ছিল না কার হাত বারবার পকেটের দিকে যাচ্ছিল আমি বিষয়টা বুঝতে পেরে অনেকটাই সচেতন হয়ে যাই নাহলে আজকে আমার পকেট থেকে মোবাইলে একটা হারিয়েই যেতাম এর আগে একবার আমার মানিব্যাগ এবং ফোন হারিয়েছে তবে সেটা বাস থেকে হারিয়ে ছিল। সেই কারণে আমি সব সময় সাবধান থাকি, বাস হোক বা ট্রেন চোরের হাত থেকে সাবধান থাকতে হবে নিজেকে। যাই হোক তোমরাও সাবধান থাকবে চোরের হাত থেকে নিজেদের ফোন এবং মানিব্যাগ বাঁচানোর জন্য।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42