রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন -২০
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। তোমরা সবাই জানো যে আমি ম্যান্ডেলা আর্ট করতে খুব ভালোবাসি এবং প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা নতুন রকমের ম্যান্ডেলা আর্ট তোমাদের সাথে শেয়ার করার। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন হয় কারণ ছোট ছোট ডিজাইনগুলো করা বেশ কঠিন কাজ। আজ সকালে ঘুম থেকে উঠে
আমি একটি ম্যান্ডেলা আর্ট করেছি। আমি সবসময় ম্যান্ডেলা আর্ট গুলো ডিজাইনগত দিক থেকে একটির থেকে অন্যটি আলাদা করে থাকি । আজকের অংকন করা ম্যান্ডেলা আর্ট টি আমি স্টেপ বাই স্টেপ নিচে শেয়ার করলাম। তাহলে আর কথা না বাড়িয়ে ম্যান্ডেলা আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের পেন
● জ্যামিতিক কম্পাস
🌘🌘 প্রথম ধাপ 🌒🌒
প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম ।
🌘🌘 দ্বিতীয় ধাপ 🌒🌒
ত্রিভুজের উপরের অংশে বৃত্তাকার কতগুলো অংশ অঙ্কন করে নিলাম।
🌘🌘 তৃতীয় ধাপ🌒🌒
ত্রিভুজের মধ্যে বৃত্তাকার কতগুলো অংশ অঙ্কন করে নিলাম।
🌘🌘 চতুর্থ ধাপ🌒🌒
ত্রিভুজের মধ্যে প্রায় ৮৫ শতাংশ জায়গায় কালো ও লাল পেনের সাহায্যে ছোট বড় বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
🌘🌘 পঞ্চম ধাপ 🌒🌒
ত্রিভুজের মধ্যে বাকি ১৫ শতাংশ জায়গায় কালো ও লাল পেনের সাহায্যে একটু আলাদা ধরনের ডিজাইন করে নিলাম এই ধাপে।
🌘🌘 ষষ্ট ধাপ 🌒🌒
ত্রিভুজের উপরের অংশে কতগুলো বৃত্তাকার যে অংশ করেছিলাম তার মধ্যে ইউনিক কিছু ডিজাইন করে নিলাম।
🌘🌘 সপ্তম ধাপ 🌒🌒
সপ্তম ধাপে চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম।
🌘🌘 অষ্টম ধাপ 🌒🌒
চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
একদম ঠিক বলেছেন দাদা ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় যা আমার মধ্যে নেই তাই কখনো আর্ট করতেও পারিনা।সচরাচর সবাই ম্যান্ডেলা গুলো সাদাকালো করে কিন্তু আপনি আজকে ব্যতিক্রম ভাবে ম্যান্ডেলা আর্ট টি করেছেন দেখতে খুবই ভালো লাগছে।শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।শুভকামনা রইলো।
এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
ওয়াও!আপনি খুব অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখতে খুব দারুন লাগছে। আপনার এটি আকঁতে অনেক সময় ও ধৈর্য্য লেগেছে। যাই হোক আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে এটা আমার জন্য আনন্দের বিষয়। হ্যাঁ ভাই এই ধরনের আর্ট করতে সময় ও ধৈর্য দুটোই প্রয়োজন পড়ে ।
আপনি ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্ট করতে সময় ও ধৈর্যের দরকার হয়। আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দারুন হয়েছে ভাইয়া। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর করে মন্তব্যটি করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা আমার জন্য আনন্দের বিষয়। ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনি ঠিকই বলেছেন ভাই এই মেন্ডেলা আর্টগুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং সময় লাগে। আপনার মত আমিও মাঝেমধ্যে মেন্ডেল আর্ট তৈরি করি। আসলে সময় সময় লাগলেও এই আটগুলো তৈরি করতে অনেক ভালই লাগে। আপনার তৈরি মেন্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা ঠিক ডিজাইন গত দিক দিয়ে মেন্ডেল আর সবার থেকে একটু আলাদা।সুন্দর একটি ম্যান্ডারা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট এর কাজগুলো একটু সূক্ষ্ম তাই ধৈর্য এবং সময় একটু বেশি লাগে ভাই। আপনিও আমার মত মাঝেমধ্যে ম্যান্ডেলা আর্ট তৈরি করেন জেনে বেশ ভালো লাগলো।