রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩১
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে নতুন রঙিন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। তোমরা সবাই জানো যে, আমি আর্ট করতে অনেক ভালোবাসি এবং মাঝে মাঝেই চেষ্টা করি তোমাদের সাথে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার। প্রথম প্রথম এই ম্যান্ডেলা আর্ট করা আমার কাছে কঠিন মনে হলেও এখন বেশ সহজেই আমি এটি করতে পারি । অনেকদিন ধরে প্র্যাকটিস করছি এই জন্যই হয়তো এত সহজ লাগে। আজকের ম্যান্ডেলা আর্ট টি অন্যান্য দিনের তুলনায় আরো বেশি সহজ ভাবেই করা। এই গরমের মধ্যে বেশি সময় নিয়ে কোন কাজ করতে ইচ্ছা করছিলো না। তাই আজ কোন রকম করে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। এটি অন্যান্য দিনের তুলনায় অতটা ভালো হয়নি যদিও। তারপরও যতদূর সম্ভব চেষ্টা করেছি ।তাহলে আর কথা না বাড়িয়ে ম্যান্ডেলা চিত্রাংকনের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো কলম
● বিভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
প্রথম ধাপ
প্রথমে কালো কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম ।
দ্বিতীয় ধাপ
এইবার এই বৃত্তের মধ্যে এর থেকে তুলনামূলক কম ব্যাসার্ধের আরো তিনটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপ
সব থেকে ছোট বৃত্তের মধ্যে স্কেচ পেন এবং কালো কলমের সাহায্যে একটি ফুল অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপ
এইবার বাকি বৃত্ত গুলোর মধ্যে স্কেচ পেন এবং কালো কলমের সাহয্যে রংবেরঙের ছোট বড় বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
পঞ্চম ধাপ
চিত্র অংকন করা কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
ষষ্ঠ ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
ঠিক বলছেন ভাইয়া যে কোন কিছু প্রথম প্রথম তৈরি করতে একটু কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু অনেক ইজি হয়ে যায়। আপনি অনেক সুন্দর করে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। খুব সুন্দর করে রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।
কোন কিছু যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে কঠিন কাজ সহজ হয়ে যায়। তাইতো এখন এই ম্যান্ডেলা আর্ট আপনার কাছে সহজ মনে হয়। যারা এই ম্যান্ডেলা আর্ট কখনো করেনি তাদের কাছে কিন্তু বেশ কঠিন। রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
এটা ঠিক আপু, যারা এই ধরনের ম্যান্ডেলা আর্ট আগে করেনি তাদের জন্য খুবই কঠিন হবে, প্রথম প্রথম এই আর্ট করা। যাই হোক ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ভাই আপনি দারুন একটি রঙিন মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। মেন্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মেন্ডেল আর্ট গুলো আমিও মাঝে মাঝে তৈরি করে থাকি। কিন্তু বর্তমানে সময়ের অভাবে করতে পারছি না আপনি খুবই চমৎকার ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চিত্রটি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্ট দেখতে আপনার ভীষণ ভালো লাগে জেনে অনেক খুশি হলাম ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য।
রঙিন ম্যান্ডেলার খুবই সুন্দর একটা চিত্রাংকন করেছেন আপনি। এরকম ম্যান্ডেলার আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে যেমন পছন্দ করি, তেমনি দেখতে খুবই ভালো লাগে। আসলে যে কোন কাজ প্র্যাকটিস করলে অনেক বেশি সহজ হয় কাজটা করতে। বিভিন্ন রকমের কালার দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে। সম্পূর্ণটা খুব ভালো লাগলো। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে এটা বলতেই হয়।
এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া কোন কাজ বারবার করলে তা আয়ত্তে চলে আসে। আর তাই এখন আপনার কাছে ম্যান্ডালা আর্ট বেশ সহজ হয়ে গেছে। আপনার ম্যান্ডালা আর্টি বেশ সুন্দর হয়েছে। বেশ ভালো করে ধাপগুলো উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ আপু বারবার প্র্যাকটিস করলে তো সহজেই করা যায় যে কোন কাজ এটা একদম সত্যি কথা । আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
একদম ঠিক বলেছেন ভাই, প্রচন্ড এই গরমে বেশি সময় নিয়ে কোন কাজই ভালোমতো করার ইচ্ছে হয় না। তবুও তো আপনি দেখছি রঙ্গিন ম্যান্ডেলা অঙ্কনটি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। যদিও বা আমার অংকনের ওপরে কোন দক্ষতাই নেই। তাই কারো অংকন দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ ভাই, চমৎকার একটি রঙ্গিন ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধৈর্য ধরে গরমের মধ্যে কাজ করা খুবই কঠিন কাজ। যাই হোক শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
ওয়াও আপনার করা এই রঙিন ফুলের ম্যান্ডেলাটি খুব সুন্দর হয়েছে তো। অনেক সুন্দর করে আপনি এই ম্যান্ডেলা টি অঙ্কন করেছেন, যা দেখে অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর সময় লাগলেও সম্পূর্ণটা অঙ্কন করার পরে খুবই ভালো লাগে শেষে দেখতে। শেষে বাহিরের অংশে যে ফুলের ডিজাইন দিয়েছেন নিখুঁতভাবে, সেই ডিজাইন একটু বেশি ভালো লেগেছে। আর রঙিন হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে দেখতে।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট নিয়ে এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আসলে ভাইয়া কোন কিছু নিয়মিত প্র্যাকটিস করলে সে কাজটি অনেক সহজ হয়ে যায় । প্রথম দিকে কঠিন মনে হলেও পরবর্তীতে বেশ সহজই লাগে । আপনার ম্যান্ডেলা আর্ট গুলো বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে ।আজকের আর্ট টিও চমৎকার হয়েছে ।কালারফুল হওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে । যদিও আপনি ঠিকই বলেছেন এই গরমের মধ্যে সময় নিয়ে এই আর্ট গুলো করা বেশ কঠিন ।তারপরও আপনি করেছেন দেখে ভালো লাগলো । ধন্যবাদ ।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার বরাবরই ভালো লাগে এটা জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদমই ঠিক বলেছ ভাই ,গরমের মধ্যে কোন কাজই বেশি ধৈর্য সহকারে করা যাচ্ছে না। তবুও বেশ ভালোই সময় নিয়েছে মনে হচ্ছে তোমার এই আর্ট টিতে। অন্যদিনের তুলনায় সামান্য কম হলেও , আজকের আর্ট টিও কিন্তু ,অনেক সুন্দর হয়েছে।
দিদি, সত্যিই এই গরমে কাজ করা খুবই কঠিন কাজ। তারপরও যতটা পারা যায় সেই হিসেবে ম্যান্ডেলা আর্ট টি করেছি।
বেশিরভাগ সময় আমরা সাদাকালো ম্যান্ডেলা আর্ট গুলো দেখে থাকি।আজ আপনি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন যা দেখতে খুবই চমৎকার লাগছে।কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। সবমিলিয়ে অসাধারণ হয়েছে আজকের পোস্ট টি।আর এই অসাধারণ পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।
দিদি, অনেক আগে সাদাকালো ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করতাম কিন্তু অনেকদিন হয়ে গেছে সেইগুলো আর শেয়ার করা হয় না। যাই হোক, আমার শেয়ার করা আজকের এই পোস্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক খুশি হলাম।