রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৭
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদানের পর থেকে দেখতে দেখতে অনেকগুলো ম্যান্ডেলা আর্ট আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। এই ম্যান্ডেলা আর্টগুলো করতে আমার সত্যিই অনেক ভালো লাগে। অনেক ধৈর্য শক্তি বৃদ্ধি পায় এই ধরনের আর্ট করা হলে। আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৩৭ তম চিত্রাংকনটি শেয়ার করতে যাচ্ছি। আজ ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে কলম, স্কেচ পেন, পেন্সিলের পাশাপাশি পোস্টার রঙেরও ব্যবহার করেছি। আজকের ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে নিচে তোমাদের সাথে শেয়ার করলাম।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো পেন
● তিনটি ভিন্ন কালারের স্কেচ পেন
●দুটি ভিন্ন কালারের পোস্টার রং
● তুলি
● জ্যামিতিক কম্পাস
●পেন্সিল
প্রথম ধাপ
প্রথমে কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম ।
দ্বিতীয় ধাপ
এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো পাঁচটি বৃত্ত কলম এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপ
এবার সব থেকে ছোট দুটি বৃত্তের মধ্যে স্কেচ পেনের সাহায্যে ফুলের মত করে এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
সব থেকে বড় বৃত্তের তুলনায় তুলনামূলক যে ছোট দুটি বৃত্ত ছিল তার মধ্যে দুটি কালারের পোস্টার রং দিয়ে বিভিন্ন ডিজাইন করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
পঞ্চম ধাপ
এই ধাপে এসে সব থেকে বড় বৃত্তের মধ্যে পোস্টার রঙের সাহায্যে আরো কিছু ডিজাইন করে নিলাম।
ষষ্ঠ ধাপ
চিত্র অংকন করা কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
ম্যান্ডেলা আর্ট মানে সময় সাপেক্ষ ব্যাপার। সময় ও দক্ষতার সমন্বয়ে এইরকম সুন্দর ম্যান্ডেলা তৈরি করা সম্ভব। যেটি আপনি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে যথাযত বর্ণনা ও ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
এটা একদম ঠিক কথা বলেছেন আপু সময় এবং দক্ষতার প্রয়োজন পড়ে সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করতে। আমার ম্যান্ডেলা আর্ট গুলো সুন্দর হয় কিনা জানিনা তবে সময় নিয়ে করার চেষ্টা করি আপু।
ম্যান্ডেলা আর্ট আমার খুবই পছন্দের। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমি সবসময় খুব পছন্দ করি। আপনার আর্টের হাত কিন্তু অনেক সুন্দর এটা না বলে থাকা যায় না। অন্যান্য দিনের মতো আজকেও রঙিন একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন খুব সুন্দর করে অঙ্কন করেছেন এটি। উপস্থাপনা শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে যে কেউ এটা খুব সহজে অংকন করে নিতে পারবে।
ম্যান্ডেলা আর্ট আপনার খুব পছন্দের জেনে ভালো লাগলো আপু । আমার ম্যান্ডেলা আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দেখতে দেখতে ভাইয়া রঙিন মেন্ডেলার ৩৭ তম আর্ট নম্বরে পৌঁছে গিয়েছেন। সত্যি আপনার রঙিন মেন্ডেলাগুলো আমার কাছে অসাধারণ লাগে। এ ছাড়া সাদাকালো ম্যান্ডেলা গুলো ও দারুন হয় ।চমৎকার করেছেন এই আর্টটিও ।দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টগুলো আপনার কাছে অসাধারণ লাগে জেনে অনেক খুশি হলাম আপু । আমার আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে ভালো লাগলো।
দাদা আমার কিন্তু ম্যান্ডেলা আর্ট করতে আর দেখতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অসাধারন একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। যে আর্টটি সত্যি অনেক ফুটে উঠেছে। এত সুন্দর করে আর্টি করেছেন যে দেখে কেন জানি শুধু চেয়ে থাকতে মনে চাইছে। আবার সুন্দর করে উপস্থাপনও করেছেন দেখছি।
আমার করা ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আপনার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট। আপনি অনেক সুন্দর করে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন। আপনি প্রতিনিয়ত এরকম ম্যান্ডেলাগুলো করে থাকেন। রঙিন ম্যান্ডেলা হওয়ার কারণে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। জল রং ব্যবহার করেছেন আপনি এই ম্যান্ডেলা অঙ্কন করতে যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি করেছেন যা দেখেই বুঝতে পারছি।
এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো খুব সুন্দর হয়। এর আগেও যতগুলো ম্যান্ডেলা করেছেন সবগুলোই আমার খুব ভালো লেগেছে। আজকেও খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট উপহার দিয়েছেন ভাই।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার অনেক বেশি ভালো লাগে জেনে খুশি হলাম । ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আজকের টাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম আপু। এত সুন্দর করে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে শেয়ার করেছেন রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট তৈরি করার পরে কালার করার কারণে দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এটা কিন্তু ঠিক কথা বলেছেন ভাই ম্যান্ডেলা আর্ট করার পরে কালার করলে তা দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য।
রঙিন মেন্ডেলার চিত্রটি অনেক সুন্দর হয়েছে ভাই।রঙ দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি কাজটা করেছেন আমার কাছে খুবজ ভাল লেগেছে শুভ কামনা রইলো আপনার জন্য।
আমার শেয়ার করা কাজটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।