শুভ জন্মদিন মেজো বৌদি
বন্ধুরা ,
| সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। |
|---|
আজ ১৬ই জানুয়ারি ২০২৩ দিনটি বিশেষ একটি দিন কারণ আজ আমাদের সবার প্রিয় মেজো দাদার সহধর্মিনীর জন্মদিন। প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল মেজো বৌদির জন্য। মেজো বৌদি এবং তার পরিবারের সবাই যেন সুখে, শান্তিতে এবং নিরাপদে সব সময় থাকতে পারে সেই প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে করি। আমাদের সমাজে মায়ের পরের স্থান বৌদিকে দেওয়া হয়েছে কারণ বৌদির স্নেহ, ভালবাসায় ও দায়িত্ব একটা পরিবারকে খুব সুন্দরভাবে গড়ে তোলে। যেহেতু পরিবারের সবাইকে ভালোভাবে রাখার দায়িত্বও বৌদির উপরেই পড়ে তাই বৌদিকে অনেক দায়িত্ববান হতে হয় ।
ব্ল্যাকস দাদার(ছোট দাদা) সাথে অনেক আগে থেকেই আমাদের সুসম্পর্ক। দাদার সাথে একসাথে অনেক চলাফেরা করার সময় দাদার মুখ থেকেই সব সময় মেজো বৌদির শুধু প্রশংসাই শুনেছি, মায়ের স্নেহ ভালোবাসার কোন অংশ কখনো কম অনুভব করতে দেয়নি মেজো বৌদি। পরিবারের সবাইকে একসাথে নিয়ে সবসময় কি করে সুন্দর ভাবে চলতে হয় এই গুণটি মেজো বৌদির মধ্যে প্রবল ভাবে আছে যা ব্ল্যাকস দাদার মুখ থেকে আমি অনেকবারই শুনেছি। প্রত্যেক পরিবারে এরকম একজন মানুষের দরকার যে পরিবারের সবাইকে একসাথে নিয়ে সুন্দর ভাবে চলতে পারে। কয়েক মাস আগে ব্ল্যাকস দাদা তার একটি পোস্টও এই সম্পর্কে শেয়ার করেছিল তাই সেগুলো নিয়ে আর কিছু বলছি না।
আমি যেহেতু ব্ল্যাকস দাদা (ছোট দাদা) , মেজো দাদা , মেজো বৌদি, টিনটিন বাবু সবার সাথে কয়েকবার ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি তাই নিজের দেখা বৌদির কিছু গুনাগুন তুলে ধরব। প্রথমত বৌদি স্বল্পভাষী একজন মানুষ । এটা একটা বড় গুণ আমার কাছে সবসময় মনে হয়। আর বৌদি খুবই নমনীয়ভাবে কথা বলে, বৌদির কথাগুলো শুনলে মায়ের স্নেহের ফিলিংস পাওয়া যায়। অল্প কথা বললেও খুবই গুছিয়ে সুন্দর করে কথা বলেন আমাদের মেজো বৌদি।
আমি যেহেতু ব্ল্যাকস দাদার কাছে কয়েকবার কাজের সুবাদে গেছি, যাওয়ার পর মেজো বৌদির অতিথি আপ্যায়ন দেখার সুযোগ পেয়েছি । কয়েকবার মেজো বৌদির হাতের রান্না খাওয়ারও সুযোগ হয়েছে আমার সেই দিক থেকে আমি নিজেকে লাকি মনে করি। মেজো বৌদি একজন সুন্দর রাধুনীও বটে । কয়েক বছর আগে মেজো বৌদি একবার আপ্যায়ন করে এত মাংস খাইয়ে দিয়েছিল আমার তো বাড়ি হেঁটে আসতে অনেকটা কষ্ট হয়ে গেছিল।
আমরা আমাদের কমিউনিটিতেও বিভিন্ন সময় মেজো বৌদির হাতের রান্না গুলো দেখতে পাই। তা দেখলেই বোঝা যায় বৌদি কতটা সুন্দর করে রান্না করতে পারে এবং সুন্দর ডেকোরেশন করে আমাদের কমিউনিটিতে উপস্থাপন করে থাকে। বিভিন্ন সময় লেখা মেজো বৌদির কবিতা গুলোও খুব অসাধারণ হয় । হাজারো ব্যস্ততা, সংসারের সকল দায়িত্ব পালন করার পরও নিয়মিতভাবে বৌদি লেখালেখি থেকে শুরু করে রান্নার বিভিন্ন রেসিপি এখানে উপস্থাপন করেন, এর মাধ্যমেই বোঝা যায় মেজো বৌদি কতটা পরিশ্রমী ।
যাহোক সবশেষে এসে এই কথাই বলার আছে, মেজো দাদাকে পেয়ে যেমন মেজো বৌদি অনেক লাকি তেমনভাবে মেজো বৌদিকে পেয়েও মেজো দাদা অনেক লাকি। পরিবারের এক একজন এক একটা পিলারের মতো যা পরিবার নামক বিল্ডিংটাকে ধরে রেখেছে। এমন একটা পরিবার এই সময় এসে মানুষের স্বপ্নের মত। সবাই এরকম একটা পরিবারের স্বপ্ন দেখে। মেজো বৌদির আজ জন্মদিনে তাই মেজো বৌদিকে( @tanuja )উইশ করার পাশাপাশি পরিবারের সবার জন্যই বিনম্র শ্রদ্ধা ,ভালোবাসা এবং প্রার্থনা রইলো।
বৌদির সম্পর্কে অনেক সুন্দর কিছু কথা আপনার কাছ থেকে জানতে পেরে অনেক ভালো লাগলো। বৌদি সত্যি অনেক ভালো একজন মানুষ। উনার জন্য আমার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে ভাইয়া
মেজো বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।
প্রথমেই আমি বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই শুভ জন্মদিন বৌদি। আপনি তো দেখছি তাহলে অনেক লাকি ভাইয়া। কারণ আপনি মেজ বৌদির হাতের রান্না করা খাবার কয়েকবার খাওয়ার সুযোগ পেয়েছেন।
হ্যাঁ ভাই তা লাকি বলতে পারেন। মেজো বৌদির হাতের রান্না খুবই সুস্বাদু ছিল।
বৌউদির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো ৷ আসলেই মায়ের পরে বৌউদির স্থান ৷ ছোট দাদার পোস্ট থেকে তনুজা বৌউদির অনেক কথাই জেনেছি ৷ আজ আবার আপনার পোস্ট থেকে দাদা বৌউদি সবার কথাই জানলাম ৷ অনেক ভালো লাগলো ৷ আসলেই বৌউদি আমাদের সব দিক দিয়েই গুনবতী ৷ বৌউ সব সময় হাসি খুশি থাকুক , ভালো থাকুক একটাই চাওয়া ৷ যাই হোক আপনার সুন্দর অনুভুতি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে কথাগুলো বলার জন্য। মেজো বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দিদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইয়া আপনি পোস্টের মাধ্যমে দিদিকে জন্মদিনের শুভেচ্ছা দিলেন খুব ভাল লাগলো। সত্যি ই বলেছেন, দিদির নানান ধরনের রান্না ও কবিতা অসাধারন হয়। সারাজীবন সবাইকে ভালোবেসে সবার ভালবাসা পেয়ে কেটে যাবে দিন এমনটাই আশাকরি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু মেজো বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।