রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৯

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও অনেক ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই । আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৩৯ তম চিত্রাংকনটি শেয়ার করতে যাচ্ছি। দেখতে দেখতে তোমাদের সাথে অলরেডি অনেকগুলো ম্যান্ডেলা আর্ট শেয়ার করে ফেললাম। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যোগদানের পর থেকেই যে এতগুলো ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে পেরেছি তার পেছনে তোমাদের সবার অবদান রয়েছে। তোমাদের উৎসাহ, ভালোবাসা এবং ভালোলাগার কারণেই আমি নিয়মিত এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করতে পেরেছি। এসব ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে কোন সময় ভালো হয়েছে আবার কোন সময় খারাপ হয়েছে তবে যাই হোক তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি এসব ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে। প্রথম যখন আমি এই ধরনের ম্যান্ডেলা আর্ট করা শুরু করি তখন আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির বিভিন্ন ব্লগারের কাছ থেকেই দেখে দেখে শিখেছিলাম। যাইহোক আজ আমি কেমন করে এই রঙিন ম্যান্ডেলার আর্ট টি করেছি তা ধাপে ধাপের নিচে শেয়ার করলাম।

20230805_215336.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো পেন
● ২ টি ভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস

20230805_215405.jpg

প্রথম ধাপ

প্রথমে কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম । এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো পাঁচটি বৃত্ত একইভাবে অঙ্কন করে নিলাম।

20230805_204929.jpg20230805_205114.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে এসে সবথেকে ছোট তিনটি বৃত্তের মধ্যে কালো কলম এবং স্কেচ পেনের সাহায্যে ফুলের মতো করে এবং অন্যান্য কিছু ডিজাইন করে নিলাম।

20230805_205500.jpg20230805_205842.jpg20230805_211645.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে চতুর্থ বৃহত্তম বৃত্তটির মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম এবং পূর্বের ধাপে করা ডিজাইনগুলোর মধ্যে আরও কিছু ডিজাইন যোগ করে নিলাম।

20230805_213551.jpg

চতুর্থ ধাপ

সব থেকে বৃহত্তম বৃত্তটির মধ্যে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।

20230805_213901.jpg20230805_214619.jpg

পঞ্চম ধাপ

পঞ্চম ধাপে এসেও সবথেকে বৃহত্তম বৃত্তটির মধ্যে আরো কিছুটা ডিজাইন করে নিলাম তোমরা যেমনটা চিত্রে দেখতে পাচ্ছ।

20230805_215107.jpg20230805_215257.jpg

ষষ্ঠ ধাপ

চিত্র অংকন করা শেষ করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

20230805_215315.jpg20230805_215324.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সব প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

20230805_215336.jpg



বন্ধুরা, আজকের শেয়ার করা ৩৯ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও ম্যান্ডেলা আর্ট করে থাকি। বিশেষ করে আপনার ম্যান্ডেলা আর্টের কালার এবং ছোট ছোট ফুলের ডিজাইন গুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর আপনার ম্যান্ডেলা আর্ট দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে এটি চিত্র অঙ্কন করতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আপনি নিজেও ম্যান্ডেলা আর্ট করেন জেনে খুশি হলাম আপু।

 3 years ago 

আপনার এই অংকনটি ছিল অসাধারণ। আসলে এমন আর্ট করতে একটু সময়ের প্রয়োজন হয়। তার পরেও আপনি খুবই ধৈর্য ধরে এটি অংকন করেছেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ ভাই , এই ধরনের চিত্রাংকন করতে ধৈর্য্য এবং সময় দুটোরই বেশ প্রয়োজন হয়।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টের প্রশংসা আজকে আর নতুন করে কি করব। সব সময় অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট করে থাকেন যেগুলো আমার অনেক ভালো লাগে। আর্ট গুলোর ভেতরে অনেক সুন্দর ভাবে রং করেছেন যা দেখে আমি তো অনেক মুগ্ধ হয়েছি। আপনার উপস্থাপনাটাও অনেক সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা দেখে এটি যে কেউ সহজেই অংকন করে নিতে পারবে।

 3 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার আর্টের হাত অনেক সুন্দর। আর এরকম সুন্দর হাত দিয়ে অনেক সুন্দর সুন্দর আর্ট করা যায়। আপনি সবসময় রঙিন ম্যান্ডেলা আর্ট করে থাকেন। আর আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে প্রতিনিয়ত অনেক ভালো লাগে। আজকে দুইটা কালার ব্যবহার করেছেন এই আর্ট করার জন্য যা দেখে খুব ভালো লেগেছে। পুরোটা অনেক সুন্দর ছিল এটাই বলতে হয়।

 3 years ago 

প্রতিনিয়ত শেয়ার করা আমার ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। ধন্যবাদ এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলার চিত্রের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে আমার কাছে।
অনেক সুন্দর ভাবে চিত্রটি প্রস্তুত করেছেন বিশেষ করে চিত্রের মাঝে ছোট ছোট নকশাগুলো দারুন ভাবে এঁকেছেন যার জন্য সৌন্দর্য বহুগুন বেরে গিয়েছে।
কালার কম্বিনেশন টা ঠিক রেখেছেন এই জন্য এর সৌন্দর্য আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট এর ভিতরে করা নকশাগুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago (edited)

খুবই চমৎকার একটি রঙিন মান্ডেলা অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। মান্ডালা অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুবই দারুণভাবে এটা অঙ্কন করেছেন বিশেষ করে কালার করার কারণে এটি আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলাটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

বাহ ভাইয়া দেখতে দেখতে আপনি রঙিন কাগজের ম্যান্ডেলা আর্ট অনেক গুলো করেছেন। আপনার তৈরি রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট -এর উপস্থাপনা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

আপনার রঙিন চিত্র অংকন গুলো দেখতে অনেক ভালো লাগে। সত্যি বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ এ সবাই অনেক ভালো ভালো ম্যান্ডেলা আর্ট করেন। আপনার আর্ট গুলো ও আমার কাছে অনেক ভালো লাগে।তবে এই ধরনের আর্ট করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রগুলো আপনার সব সময় ভালো লাগে জেনে অনেক খুশি হলাম আপু।

 3 years ago 

ভাই আপনি আজকে ৩৯ তম রঙিন মেন্ডেল আর্টের চিত্রাঅঙ্কন করেছেন। মেন্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আর্ট গুলো রঙিন ভাবে তৈরি করা হয়েছে বলে আরো বেশি ভালো লাগচ্ছে। আপনি রঙিন মেন্ডেলা আর্ট গুলো খুব সুন্দর ভাবে তৈরি করেছেন এবং ধাপ গুলো আমাদেরকে ভালোভাবে দেখিয়েছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করার পরে আমি চেষ্টা করি ভাই ধাপগুলো খুব সুন্দর ভাবে দেখানোর জন্য, যেন সবাই ভালো করে বুঝতে পারে আমি কেমন করে করেছি ম্যান্ডেলা টি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38