ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাঙ্কন - ০৪
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমি মোটামুটি ঠিক আছি। |
|---|
প্রতিদিনের মতোই আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি । আজকের ব্লগে তোমাদের সাথে একটি চিত্রাংকন শেয়ার করব। এটি একটি ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্র অংকন। চিত্রাংকন শুরু করার আগে আমার যে বন্ধু বাইক এক্সিডেন্ট করে হসপিটালে ছিল তার সম্পর্কে কিছু বলে নি, সে এখন মোটামুটি ভাবে ঠিক আছে এবং কথাও বলতে পারছে আগের থেকে অনেক বেটার ভাবে । গত কয়েক দিনের ব্লগে তার এক্সিডেন্টের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তোমাদের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেছিলাম। তোমরা সবাই অনেক প্রার্থনা করেছো সেই জন্য আমি কৃতজ্ঞ তোমাদের উপর। বন্ধুর অপারেশনের পর থেকে সর্বশেষ আপডেট নিয়ে আগামীকাল একটি ব্লগ শেয়ার করব। তাহলে এখন কথা না বাড়িয়ে, ম্যান্ডেলা চিত্র অঙ্কনের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● একটি কালো কলম এবং একটি রঙিন কলম
● জ্যামিতিক স্কেল
● জ্যামিতিক কম্পাস
👀 প্রথম ধাপ 👀
কালো কালারের কলম এবং জ্যামিতিক স্কেলের সাহায্যে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম।
👀 দ্বিতীয় ধাপ 👀
প্রথমে অঙ্কন করার ত্রিভুজটির মধ্যে ঐ ত্রিভুজের থেকে কম ক্ষেত্রফলের অন্য একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এবার তুলনামূলক ছোট ত্রিভুজটির মধ্যে কয়েকটি বৃত্ত এবং কয়েকটি বৃত্তচাপ অঙ্কন করলাম।
👀 তৃতীয় ধাপ 👀
এবার বৃত্ত গুলোর কয়েকটির মধ্যে রঙিন এবং কালো পেনের সাহায্যে ফুলের এবং অন্যান্য বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
👀 চতুর্থ ধাপ 👀
এই ধাপে বাকি বৃত্তের মধ্যে এবং বৃত্তে চাপের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
👀 পঞ্চম ধাপ 👀
বৃত্ত এবং বৃত্তচাপ ছাড়া ত্রিভুজের মধ্যে যে অংশ ছিল সেই অংশের মধ্যে ছোট-বড় বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
👀 ষষ্ঠ ধাপ 👀
চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
👀 সপ্তম ধাপ 👀
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
আপনার মেন্ডেলা চিত্র অঙ্কন বেশ দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাঙ্কন করেছেন। ত্রিভুজের ভিতরে ফুল গুলো নিখুঁত এবং সুন্দর হয়েছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাই এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ খুব সুন্দর মান্ডালা আর্ট করেছেন ভাইয়া। আপনার এই মান্ডালা আর্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এই আর্ট সম্পূর্ণ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। এই ধরনের আর্ট ছোট ছোট ডিজাইন দিয়ে সাজানো থাকে বলে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা আর্ট টি আপনার ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো আপু।
পুনরায় আপনার বন্ধুর সুস্থতা কামনা করি।সে খুব জলদিই সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি। আর ম্যান্ডেলার কথা কি বলব।বরাবরের মতই অসাধারণ।আপনার কালার কম্বিনেশন টার জন্য আরো ভালো লাগে ম্যান্ডেলা গুলো।ধন্যবাদ দাদা দারুন ম্যান্ডেলা টি শেয়ার করার জন্য।
বন্ধুর সুস্থতা কামনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট নিয়ে এত সুন্দর করে কথাগুলো বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রথমত খুবই খারাপ লাগলো জেনে যে আপনার বন্ধু বাইক এক্সিডেন্ট হয়েছে । আর কালকের ব্লগে আপনার বন্ধু সর্বশেষ আপডেটটি অবশ্যই খুবই ভালো একটি খবর হবে সেটাই আশা করছি। আপনার ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে ।ত্রিভুজাকৃতি ম্যান্ডেলা আর্ট টি দেখতে অসাধারণ লাগছে আমার কাছে। আপনি দারুন ম্যান্ডেলা আর্ট করতে পারেন।
হ্যাঁ আপু আগামীকালকের পোস্টে বন্ধুর অপারেশনের পরবর্তী সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলা আর্ট টি আপনার অসাধারণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো।
আপনার বন্ধুর দ্রুত সুস্থ্যতা কামনা করছি ,তিনি যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠেন। আপনার আকা ম্যান্ডালা আর্টটি বরাবরের মতো বেশ সুন্দর হয়েছে। বেশ নিখুতভাবে আপনি ম্যান্ডালা আর্টটি একেছেন। ত্রিভুজের মধ্যে আপনি খুব সুন্দর একটি ম্যান্ডালা আর্ট করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
বন্ধুর সুস্থতা কামনা করেছেন সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনার উপর। ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বন্ধুর এক্সিডেন্টের কথা শুনে সত্যি খারাপ লাগলো। যদিও বিগত পোস্টগুলো আমার পড়া হয়নি। তবে আজকে জানতে পারলাম। যাইহোক এখন যেহেতু ভালো আছে জেনে ভালো লাগলো। আশা করছি পরবর্তী কোনো পোস্টে বিস্তারিত আলোচনা করবেন। বরাবরের মতোই আজকেও আপনার অংকন চিত্রটি অসাধারণ হয়েছে। ত্রিভুজের ভেতরে এত সুন্দর করে ডিজাইন করা সত্যিই একেবারে ইউনিক আইডিয়া ছিল। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
বন্ধুর এক্সিডেন্টের কারণে কিছুদিন ধরে আমার মনও খারাপ আছে আপু। যদিও বর্তমানে আমাদের বিপদ কেটে গেছে এই যাত্রায়। শেয়ার করা ম্যান্ডেলা চিত্রাংকনের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
ত্রিভুজাকৃতির ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখে বোঝাই যাচ্ছে না যে ত্রিভুজাকৃতির ম্যান্ডেলা আর্টটি আপনার চতুর্থতম আর্ট। এটা দেখে মনে হচ্ছে আপনি এই কাজে একদম পারদর্শী এবং এর আগে আরো এই আর্টগুলো করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ম্যান্ডেলা আর্ট করার পরে তা একটু পারদর্শিতা এসেছে বলতে পারেন আপু।
ভাইয়া আপনার বন্ধু বাইক এক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল এবং এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে কাছের মানুষের হঠাৎ করে এরকম এক্সিডেন্ট বা অসুস্থতা সত্যিই বেশ কষ্টদায়ক। যাই হোক আপনার আজকের ত্রিভুজের ম্যান্ডেলা আটটি সত্যি অসাধারণ হয়েছে ।আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপের উপস্থাপন খুবই চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু;
ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বন্ধু এখন মোটামুটি সুস্থ আছেন জেনে ভালো লাগলো ৷ তবে যাই হোক আজ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ৷ ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর হয়েছে ৷ দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
ম্যান্ডেলা আর্ট টি নিয়ে প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনার বাইক এক্সিডেন্ট করা সেই বন্ধুটা এখন মোটামুটি ভাবে সুস্থ। আসলে বন্ধুর যদি কিছু হয় তাহলে তার প্রিয় বন্ধুগুলো অনেক বেশি টেনশনে থাকে অনেক বেশি কষ্ট পায় আপনার ক্ষেত্রে হয়তো সেটাই ঘটেছে। যাইহোক খুবই চমৎকার একটি ত্রিভুজাকৃতির ম্যান্ডেলা অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই আমার বন্ধু এখন সুস্থ আছে। ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।