রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৪০

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও অনেক ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই । আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৪০ তম চিত্রাংকনটি শেয়ার করতে যাচ্ছি। প্রথম প্রথম যখন রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন গুলো শুরু করেছিলাম বেশ কষ্ট হতো এই আর্টগুলো করতে কারণ এটি অনেকটা ধৈর্য সাপেক্ষ কাজ । অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করতে হয় এই ধরনের আর্টে। তবে সময়ের সাথে সাথে ব্যাপার গুলো অনেকটাই সহজ হয়ে গেছে। এখন এই আর্ট গুলো বেশ সহজভাবেই করতে পারি আমি এবং প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডেলা আর্ট আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। এই আর্ট গুলো তোমাদেরও অনেক ভালো লাগে যা তোমরা কমেন্টের মাধ্যমে প্রকাশ করো, এটা আমার কাজের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে যে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি শেয়ার করব সেটা আমি আজকে করেছি এমন না, সপ্তাহখানেক আগে হাতে একটু সময় পেয়ে এই ম্যান্ডেলা আর্ট টি করে রেখেছিলাম আমি।আজ সুযোগ হল তাই তোমাদের সাথে শেয়ার করছি আর্ট টি। যাইহোক আমি কেমন করে এই রঙিন ম্যান্ডেলার আর্ট টি করেছি তা ধাপে ধাপের নিচে শেয়ার করলাম।

20230806_150414.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো পেন
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস

20230806_150447.jpg

প্রথম ধাপ

প্রথমে কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম । এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো তিনটি বৃত্ত একইভাবে অঙ্কন করে নিলাম।

20230806_140144.jpg20230806_140250.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে এসে সবথেকে ছোট বৃত্তটির মধ্যে কালো কলম এবং স্কেচ পেনের সাহায্যে নিজের মতো করে একটু ডিজাইন করে নিলাম।

20230806_141035.jpg

তৃতীয় ধাপ

সব থেকে ছোট বৃত্তের থেকে তুলনামূলক যে বড় বৃত্তটি ছিল তার মধ্যে স্কেচ পেনের সাহায্যে ফুলের আকারের কিছু ডিজাইন করে নিলাম।

20230806_142049.jpg

চতুর্থ ধাপ

তৃতীয় বৃহত্তম বৃত্তটির মধ্যে এলোমেলো কিছুটা ডিজাইন করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

20230806_143504.jpg20230806_143923.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে সব থেকে বড় বৃত্তটির মধ্যে ছোট বড় বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম কালো পেন এবং দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে নিয়ে।
20230806_150313.jpg

ষষ্ঠ ধাপ

চিত্র অংকন করা শেষ করার পরে চিত্রের নিচে নিজের নাম রঙিন লিখে নিলাম।

20230806_150327.jpg20230806_150354.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

20230806_150414.jpg



বন্ধুরা, আজকের শেয়ার করা ৪০ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার একটা মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি মেন্ডেলা আর্ট ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আরো বেশি ভালো লেগেছে রঙ্গিন মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন বলে। আর্ট তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।

 3 years ago 

খুবই সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা অঙ্কন করেছেন আপনি৷ এরকম ম্যান্ডেলা আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকেই এরকম সুন্দর একটি ম্যান্ডেলা আমি দেখতে পেলাম৷ খুবই সুন্দর হয়েছে এই ম্যান্ডেলা৷ অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য৷

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য।

 3 years ago 

চেষ্টা করলে মানুষ কি না পারে দাদা! আপনি এখন অনেকটাই দক্ষ হয়ে গিয়েছেন ম্যান্ডেলা আর্টে। কালারগ্রেডিং ও ভালো ছিল দাদা। আর্টগুলা করতেও বেশ সময় ও ধৈর্যের ব্যাপার।

 3 years ago 

অনেকগুলো ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছি সেই কারণে অনেকটা দক্ষতা অর্জন হয়ে গেছে ভাই এই ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে।

 3 years ago 

রঙিন পেন দিয়ে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। ম্যান্ডেলা আর্ট গুলো রং করা হলে দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেন। তবে আজকের আর্টটি দেখে মনে হচ্ছে আপনার অনেক সময় লেগেছে তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া এত ধৈর্য সহকারে ম্যান্ডেলাটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওভারঅল আমার ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টের ক্ষুদ্র ডিজাইনগুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, কিন্তু অঙ্কন করার পরে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি সবসময় রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করে থাকেন যেগুলো আমার অনেক ভালো লাগে। আজকেও অনেক সুন্দর একটা রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন, যা দেখে চোখ ফেরাতে পারছিলাম না। উপস্থাপনা টা দেখে যে কেউ এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে পারবে।

 3 years ago 

আমার করা রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন গুলো আপনার কাছে সব সময় ভালো লাগে জেনে খুশি হলাম আপু।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা গুলো সত্যি অনেক সুন্দর হয়। আসলে ভাইয়া প্রথম অবস্থায় সব কিছু করতেই একটু সময় লাগে। আসলে করতে করতে তখন তো কম সময় লাগবেই। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করা জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা গুলো আপনার কাছে অনেক সুন্দর লাগে জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

ভাই আপনার আর্টের অপেক্ষায় থাকি আমি সবসময়। আসলে আমি ম্যান্ডেলা আর্ট অংকন করতে অনেক বেশি পছন্দ করি, আর আমার কাছে দেখতেও অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের এই পোষ্টের মধ্যে সুন্দর একটা রঙিন ম্যান্ডেলা দেখতে পেয়েছি। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, ধৈর্য ধরে এবং অনেক সময় নিয়ে এটি করেছেন যা বুঝতে পারছি দেখে। আর কালার কম্বিনেশনটা ও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যার কারণে আকর্ষণীয় লাগছে দেখতে।

 3 years ago 

এত সুন্দর ভাবে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছে ভাইয়া।আসলে এরকম ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। খুব সাবধানে রং করতে হয়। যাইহোক এত সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই, এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে অনেকটা সময় লাগে এবং বেশ সাবধানে এর ভিতর রং করতে হয়।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট তৈরি চিত্রাংকন দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই সমস্ত আর্ট তৈরি করতে হলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সব থেকে বেশি ভালো লেগেছে রং করার কারণে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শেয়ার করা আমার এই ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39