You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ হাসি মুখ ]

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার আবোল তাবোল জীবনের গল্পের মাঝে ফুটে উঠেছে বাস্তব জীবনের হাজার কথা। যদিও আপনি কোথাও কিছু কম বলেছেন, কিন্তু আবার বাকিও রাখেননি বলতে। নিজের মনের আঘাত গুলো ভিতরে চেপে রেখে যতটাই অভিনয় করার চেষ্টা করি না কেন, কিন্তু মন খারাপের সেই দৃশ্যটা চেহারায় সুস্পষ্টভাবে দেখা যায়। নিজের খেয়ে অন্যের মহিষ তাড়ানো কথাটা একেবারেই সত্য। যদিও ভাবির রাগারাগি করে। কিন্তু আমার বেলা এর ব্যতিক্রম কিছু নয়, কারো ভালো করতে গিয়ে যখন বাঁশ খাই, তখন পরিবারের সবাই আঙ্গুল তুলে কথা বলে। তখন নিরুপায় হওয়া ছাড়া কিছুই থাকে না। হাজার ব্যর্থতার মাঝেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি। তবুও কেন জানি মনে হয় হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছি। এত সুন্দর কথাগুলো বলে মনে কিছুটা প্রশান্তি যোগানোর জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39