You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৫ || মজাদার রসুনের🧄আচারের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আঁচারের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। রসুন মানব দেহের জন্য খুবই উপকারী একটা মসলা। আমার কাছেও গরম ভাতের সাথে রসুনের আচার খুবই ভালো লাগে। আপনি এত সুন্দর করে রসুনের আচার তৈরি করেছেন ইচ্ছে করছে একটু খেয়ে দেখার জন্য, জানি সেটা সম্ভব না। তবে অসাধারণ ছিল এবং দারুন ছিল আপনার উপস্থাপনা। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

Sort:  
 4 years ago 

একদম ঠিক বলেছেন রসুন মানব দেহের জন্য অনেক উপকারী। হার্টের রোগীদের ডাক্তাররা সবসময় বলে কাঁচা রসুন খেতে যে কোনো খাবারের সাথে। আমার কাছে রসুনের ফ্লেভার টা খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি যে কোন খাবারের সাথে রসুন ব্যবহার করার। আর অনেক আগে থেকেই আমার এই আচারটা পছন্দ। আগে দোকান থেকে রসুনের আচারের বয়ম কিনে খেতাম। কিন্তু এখন নিজেই তৈরি করতে পারি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39