You are viewing a single comment's thread from:

RE: বৃষ্টিভেজা ট্রেন জার্নির গল্প।

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া আপনার ট্রেন জার্নিয়ের গল্পটা শুনে বেশ ভালই লাগছিল। টিপ টিপ বৃষ্টির সাথে মনের আনন্দ টা ছিল অসাধারণ। তিনটি মোটরসাইকেলে ৫ জন গিয়েছিলেন ট্রেন জার্নি করতে। তবেই ট্রেনের সামনে বসে থাকা সত্বেও ট্রেনে উঠতে পারেননি ছেড়ে দিল ট্রেন। কিছুক্ষণ পরেই ফোন আসলো সাথের বন্ধুরা উঠে গেছে। কিন্তু আপনারা বসে আছেন তখন মেজাজটা কারই বা ভালো থাকে। আপনার এই কথাটা শোনার পর হাসবো না কাঁদবো সেটাও বুঝে উঠতে পারছি না। তবে শেষপর্যন্ত অনেকক্ষণ পর অন্য একটা ট্রেনে গিয়ে মিলিত হলেন। কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ার ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ, উপভোগ করার মতো। আমিও বৃষ্টি খুব ভালোবাসি, আর বৃষ্টির সাথে সাথে প্রকৃতির রূপ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আমাদের সাথে আপনার ভ্রমণের আনন্দ বিষয়টুকু শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38